Logo
Logo

ইসলাম শিক্ষা

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 209
1.
আশিকের জন্মের পর পরেই তার বাবা ফরহাদ স্ত্রী-পুত্র রেখে পালিয়ে যায়। সে আর তাদের খোঁজখবর রাখে না। এখানে আশিক যে অধিকার থেকে বঞ্চিত—
  • A মৌলিক অধিকার
  • B মানবাধিকার
  • C পিতার অধিকার
  • D শিশু অধিকার
সঠিক উত্তর: Option D
2.
প্রতিবন্ধীদের অধিকার হলো- i. মর্যাদা লাভ করা ii. পেশা নির্বাচন করা iii. ভিক্ষাবৃত্তি করা। নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B ii ও iii
  • C i ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option A
3.
স্ত্রীকে মোহরানা প্রদানের বিধান কী?
  • A ফরজ
  • B সুন্নাত
  • C মুস্তাহাব
  • D মুবাহ
সঠিক উত্তর: Option A
4.
মায়ের বিশেষ দায়িত্ব কোনটি?
  • A জন্মের পর আজানের ধ্বনি শোনানো
  • B অর্থবহ নাম রাখা
  • C ৭ম দিনে আকিকা দেওয়া
  • D দুগ্ধপান করানো
সঠিক উত্তর: Option D
5.
ইভটিজিং রোধে ইসলামি আইন হলো- i. দৃষ্টিশক্তি অবনত করা ii. পর্দা মেনে চলা iii. পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন। নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option D
6.
পার্শ্ববর্তী কত ঘর পর্যন্ত প্রতিবেশী?
  • A ৩০
  • B ৪০
  • C ৫০
  • D ৬০
সঠিক উত্তর: Option B
7.
পৃথিবীর প্রথম মক্তব কোনটি?
  • A মসজিদে নববি
  • B মসজিদে আকসা
  • C দারুল আরকাম
  • D বাইতুল হিকমা
সঠিক উত্তর: Option C
8.
রাহাত খাবারের শুরুতে 'বিসমিল্লাহ' বলে এবং ডান হাত দিয়ে খাবার খায়। কোনো মুসলিম ভাইকে দেখলে 'সালাম' দেয়। রাহাতের কর্মকাণ্ডে কোন সংস্কৃতি ফুটে উঠেছে?
  • A ইসলামি
  • B রক্ষণশীল
  • C পাশ্চাত্য
  • D বস্তুবাদী
সঠিক উত্তর: Option A
9.
‘প্রত্যেক মুসলিম নর-নারীর জ্ঞানার্জন করা ফরজ'। এটি—
  • A আল্লাহর বাণী
  • B হযরত মুহাম্মদ (সা.)-এর বাণী
  • C হযরত উমর (র.)-এর বাণী
  • D হযরত আলী (র.)-এর বাণী
সঠিক উত্তর: Option B
10.
‘ইসলাম শিক্ষা তাওহিদভিত্তিক'-এখানে তাওহিদ বলতে বোঝায়—
  • A আল্লাহভীতি
  • B পরকালমুখী
  • C একত্ববাদ
  • D পরোপকার
সঠিক উত্তর: Option C
11.
ইকবাল সাহেব দুধের সাথে পানি মিশিয়ে দুধ বিক্রি করে বেশি উপার্জন করছে। ইকবাল সাহেবের সাম্প্রতিককালের উপার্জন—
  • A হালাল
  • B হারাম
  • C মাকরুহ
  • D মুবাহ
সঠিক উত্তর: Option B
12.
ইকবাল সাহেব দুধের সাথে পানি মিশিয়ে দুধ বিক্রি করে বেশি উপার্জন করছে।-ইকবাল সাহেবের কাজের পরিণতি- i. সম্পদের সমৃদ্ধি ii. আল্লাহর লানত iii. স্থায়ী আবাস জাহান্নাম। নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B ii ও iii
  • C i ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option B
13.
সত্যবাদিতা মানুষকে- i. পুণ্যের পথে পরিচালিত করে ii. কর্মক্ষেত্রে আস্থা ও সাফল্য বয়ে আনে iii. সম্মানি, মর্যাদা ও ভালোবাসা অর্জনের অন্তরায় সৃষ্টি করে। নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B ii ও iii
  • C i ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option A
14.
মানবসভ্যতার সবচেয়ে প্রাচীন সংগঠন কোনটি?
  • A পরিবার
  • B সমাজ
  • C রাষ্ট্র
  • D বিবাহ
সঠিক উত্তর: Option A
15.
পিতা-মাতার সাথে অসৌজন্যমূলক আচরণ হলো-
  • A সামাজিকতা
  • B হারাম
  • C অধিক সচেতনতা
  • D দায়িত্বশীলতা
সঠিক উত্তর: Option B
16.
“তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে, তোমরা তাঁকে ছাড়া অন্য কারও ইবাদত করবে না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করবে।” উদ্দীপকের অংশটি পবিত্র কুরআনের কোন সূরার অংশ?
  • A সূরা বাকারা
  • B সূরা নিসা
  • C সূরা ইবরাহিম
  • D সূরা বনি ইসরাঈল
সঠিক উত্তর: Option D
17.
ইসলামি রাষ্ট্রের অমুসলিম নাগরিকগণ রাষ্ট্রকে প্রতিরক্ষামূলক কর হিসেবে কী প্রদান করে?
  • A খারাজ
  • B জিজিয়া
  • C ফাঈ
  • D উশর
সঠিক উত্তর: Option B
18.
ইসলাম শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য নয় কোনটি?
  • A আল্লাহ সম্পর্কে জ্ঞান
  • B দ্বীনের প্রচার-প্রসার
  • C আড়ম্বরপূর্ণ জীবনযাপন
  • D ইসলামি দাওয়াতের সম্প্রসারণ
সঠিক উত্তর: Option C
19.
‘মক্তব' কোন ভাষার শব্দ?
  • A আরবি
  • B উর্দু
  • C ফার্সি
  • D বাংলা
সঠিক উত্তর: Option A
20.
‘দারুল আরকাম' বলতে বোঝায়-
  • A একটি পাহাড়
  • B একটি মসজিদ
  • C একটি সমাবেশস্থল
  • D একটি শিক্ষালয়
সঠিক উত্তর: Option D