জাতীয় শুদ্ধাচার কৌশল অনুযায়ী শুদ্ধাচার (Integrity) হলো সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত হয়ে অর্জিত আচরণগত উৎকর্ষ।
দণ্ডবিধি দুদক আইন ও সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা সবগুলোতেই দুর্নীতির বিভিন্ন রূপকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে আইনের শাসন স্বচ্ছতা ও নীতির স্থিতিশীলতা নিশ্চিত হয় এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহিত হয়।
জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের নাম United Nations Convention against Corruption (UNCAC)।
গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম ভিত্তি হলো পরমতসহিষ্ণুতা অর্থাৎ ভিন্ন মত ও বিশ্বাসকে সম্মান করার মানসিকতা।
Conflict of Interest বলতে এমন পরিস্থিতি বোঝায় যেখানে কর্মকর্তার ব্যক্তিগত স্বার্থ তার পেশাগত সিদ্ধান্তের উপর প্রভাব ফেলার স?
আইনের প্রয়োগ পরিবীক্ষণ বা নেতৃত্ব সবকিছুর মূলেই রয়েছে নৈতিকতা ও মূল্যবোধ। এগুলোর অবক্ষয়ই দুর্নীতিপ্রবণতার প্রধান কারণ।
পরিবার হলো মানুষের শিক্ষা ও সামাজিকীকরণের প্রথম ও প্রধান কেন্দ্র। শিশু প্রাথমিক মানবিক গুণাবলি ও মূল্যবোধ পরিবার থেকেই লাভ করে।
জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট তার কর্তব্যমূলক নীতিবিদ্যায় বলেন যে কাজের নৈতিক মূল্য ফলাফলের উপর নয় বরং পেছনের সদিচ্ছা বা good will-এর উপর নির্ভরশীল।
মূল্যবোধ হলো মানুষের বিশ্বাস আদর্শ ও মানদণ্ডের সমষ্টি যা তাকে ভালো-মন্দ উচিত-অনুচিত ও ভুল-শুদ্ধের মধ্যে পার্থক্য করতে শেখায়।