২০১০ সালের ডিসেম্বরে তিউনিসিয়ায় মোহাম্মদ বুয়াজিজির আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে 'আরব বসন্ত' নামের গণ-আন্দোলনের সূচনা হয়।
২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে সামরিক হস্তক্ষেপ করে একটি গণভোটের আয়োজন করে নিজেদের সাথে সংযুক্ত করে নেয়।
ভেনিজুয়েলার সীমান্তবর্তী দেশ হলো ব্রাজিল গায়ানা ও কলম্বিয়া। বলিভিয়ার সাথে ভেনিজুয়েলার কোনো সীমান্ত নেই।
'উলফ ওয়ারিয়র ডিপ্লোম্যাসি' বা নেকড়েযোদ্ধা কূটনীতি চীনের কূটনীতিকদের দ্বারা অনুসৃত একটি আক্রমণাত্মক কূটনৈতিক শৈলীকে বোঝায়।
ASEAN-এর সদস্য দেশ ১০টি। লাওস ভিয়েতনাম ও কম্বোডিয়া সদস্য। হংকং চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হওয়ায় ASEAN-এর সদস্য নয়।
ডি-৮ (D-8) এর সদস্য দেশ হলো বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান ও তুরস্ক। জর্ডান এর সদস্য নয়।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা প্রতি বছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোস শহরে অনুষ্ঠিত হয়।
১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের অবসানে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি সোভিয়েত মধ্যস্থতায় তাসখন্দে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP26 ২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়েছিল।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে।
ইউক্রেনের উর্বর চেরনোজেম মাটির কারণে প্রচুর গম ও শস্য উৎপাদিত হয়। এজন্য ইউক্রেনকে 'ইউরোপের রুটির ঝুড়ি' বলা হয়।
গণতন্ত্রের ধারণা প্রথম বিকশিত হয় প্রাচীন গ্রিসের নগর-রাষ্ট্র এথেন্সে খ্রিস্টপূর্ব ৫ম শতকে।
IUCN ১৯৪৮ সালে ফ্রান্সের ফন্টেইনব্লু শহরে প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদর দপ্তর সুইজারল্যান্ডে।
১৯৭৮ সালের ক্যাম্প ডেভিড চুক্তিতে মিশর প্রথম আরব রাষ্ট্র হিসেবে ইসরাইলকে স্বীকৃতি দেয়। পরে ১৯৯৪ সালে জর্ডানও ইসরাইলের সাথে চুক্তি করে।
১৯৭১ সালের ১ আগস্ট রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের উদ্যোগে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র দুই বছরের জন্য নির্বাচিত হয়।
আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) ১৫ জন বিচারক নয় বছরের জন্য নির্বাচিত হন এবং প্রতি তিন বছর পর পাঁচজন অবসর নেন।
ইসলাম ও সুফিবাদের উদারনৈতিক ও মানবতাবাদী দর্শনের প্রভাবে মধ্যযুগের ভারতবর্ষে ভক্তি আন্দোলনসহ একটি বড় সামাজিক ও সাংস্কৃতিক চিন্তাবিপ্লব ঘটেছিল।
বাংলাদেশ ২০২২ সালের জন্য জাতিসংঘের পিসবিল্ডিং কমিশন বা শান্তিস্থাপন কমিশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিল।