Logo
Logo

DU-B (17-18)

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 94
1.
'ধার' শব্দটি যে ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার দৃষ্টান্ত-
  • A বিপ্রকর্ষ
  • B স্বরভক্তি
  • C সম্প্রকর্ষ
  • D অন্তর্হতি
সঠিক উত্তর: Option C
2.
মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো হলো :
  • A সত্যের অহংকার
  • B সত্য
  • C লোকভয়
  • D ভণ্ডামি
সঠিক উত্তর: Option A
3.
'আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তি নয় __।' সিরাজউদ্দৌলা তাহলে পলাশিতে কীসের ওপর ভরসা করতে চেয়েছিলেন?
  • A সাঁফ্রের সৈন্যদলের সাহসিকতার ওপর
  • B মোহনলাল-মিরমর্দানের বিচক্ষণতার ওপর
  • C মিরজাফর-রায়দুর্লভের স্বদেশপ্রেমের ওপর
  • D ক্লাইভের সৈন্যদলের দুর্বলতার ওপর
সঠিক উত্তর: Option C
4.
পুরুষবাচক শব্দ নয়-
  • A বেঈমান
  • B দীর্ঘাঙ্গী
  • C বর্ষীয়ান
  • D দুঃখী
সঠিক উত্তর: Option B
5.
গ্রিক ট্র্যাজেডির মর্মবাণী-
  • A অবিবেচনাপ্রসূত ত্রুটি
  • B অমোঘ বিধি
  • C অবশ্যম্ভাবী মৃত্যু
  • D অন্তহীন পাপবোধ
সঠিক উত্তর: Option B
6.
জাদুঘর গড়ে উঠেছিল-
  • A প্রতিষ্ঠাতার রুচিমাফিক
  • B ঐতিহ্য রক্ষার জন্য
  • C শুধু নিদর্শন সংগ্রহের জন্য
  • D জ্ঞানচর্চার জন্য
সঠিক উত্তর: Option A
7.
'এদের কেউ শ্রমিক কেউ সৈনিক কেউ বুদ্ধিজীবী।' বাক্যটি যে রচনা থেকে উদ্ধৃত-
  • A চাষার দুক্ষু
  • B আমার পথ
  • C মহাজাগতিক কিউরেটর
  • D জীবন ও বৃক্ষ
সঠিক উত্তর: Option C
8.
'বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিৎ উপত্যকায়' কী হয়?
  • A বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে
  • B দুঃখিনী মাতার অশ্রুজলে ফোটে ফুল
  • C শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়
  • D কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া
সঠিক উত্তর: Option B
9.
The singer has a very sonorous voice. বাক্যটির বঙ্গানুবাদ-
  • A গায়কটি উদাত্ত কণ্ঠের অধিকারী
  • B গায়কের কণ্ঠ খুব সুরেলা
  • C গায়কের গানের গলা খুব মিষ্টি
  • D গায়কটি খুব ভালো গায়
সঠিক উত্তর: Option B

Sonorous = সুরেলা The singer has a very sonorous voice. = গায়কের কণ্ঠ খুব সুরেলা। The singer has a melodious voice. = গায়কটি সুরেলা কণ্ঠের অধিকারী। The singer sings very well. = গায়কটি খুব ভালো গায়। The singer has a very sweet voice. = গায়কের গানের গলা খুব মিষ্টি।

10.
'মজিদের ইচ্ছা হয় একটা হুঙ্কার ছাড়ে।' মজিদের এই ক্ষোভ যার আচরণের প্রতিক্রিয়ায়-
  • A জমিলা
  • B পির সাহেব
  • C ধলা মিয়া
  • D ব্যাপারী
সঠিক উত্তর: Option A
11.
বাংলা ভাষায় ‘ত্ব’ যে ধরনের ব্যাকরণিক উপাদান-
  • A উপসর্গ
  • B ফলা
  • C প্রত্যয়
  • D বিশেষণ
সঠিক উত্তর: Option C
12.
'ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই।' উক্তিটি কার?
  • A মামার
  • B শম্ভুনাথের
  • C অনুপমের
  • D কল্যাণীর
সঠিক উত্তর: Option B
13.
প্রত্যয়ঘটিত অশুদ্ধ শব্দের দৃষ্টান্ত হলো-
  • A পুরস্কার
  • B অর্ধরাত্রি
  • C প্রতিদ্বন্দ্বীতা
  • D স্টেডিয়াম
সঠিক উত্তর: Option C
14.
এক কথায় প্রকাশ কর: ‘অশ্ব রথ হস্তী ও পদাতিক সৈন্যের সমাহার।’
  • A চতুরঙ্গ
  • B শালপ্রাংশু
  • C সংশপ্তক
  • D কুশীলব
সঠিক উত্তর: Option A
15.
'তার দীর্ঘ দেহ নিয়ে আবার নূরলদীন দেখা দেয় মরা আঙিনায়'। নূরলদীন দেখা দেয়-
  • A তীব্র স্বচ্ছ পূর্ণিমায়
  • B যখন শকুন নেমে আসে
  • C কালঘুম যখন বাংলায়
  • D একদিন কাল পূর্ণিমায়
সঠিক উত্তর: Option C
16.
জীবনানন্দ দাশ লক্ষ্মীপেঁচা ও ধানের গন্ধের মধ্যে মিল খুঁজে পান-
  • A উজ্জ্বল আলোকের
  • B বার্ধক্যের যন্ত্রণার
  • C যৌবনের আবেগের
  • D অপূর্ণ প্রকাশের
সঠিক উত্তর: Option C
17.
'নূরুল হুদার ঝুলন্ত শরীর যেন কবির পূর্বপুরুষ যার পিঠে রক্তজবার মতো ক্ষত'। এই মন্তব্যের সাথে প্রাসঙ্গিক হলো-
  • A পীড়িতের প্রতিবাদ
  • B আঘাতে অবিচল
  • C প্রতিবাদের ধারাবাহিকতা
  • D সুনিপুণ প্রত্যাখ্যাত
সঠিক উত্তর: Option B
18.
'প্রত্যাবর্তন' শব্দের সন্ধি-বিচ্ছেদ-
  • A প্রতি+বর্তন
  • B প্রতি+আবর্তন
  • C প্রত্যা+বর্তন
  • D প্রতিঃ+আবর্তন
সঠিক উত্তর: Option B
19.
'বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে' বাক্যটি-
  • A সরল
  • B জটিল
  • C যৌগিক
  • D মিশ্র
সঠিক উত্তর: Option C
20.
'Syntax' শব্দটির বাংলা পারিভাষিক রূপ হলো:
  • A শব্দ প্রকরণ
  • B ধ্বনি প্রকরণ
  • C বাক্য প্রকরণ
  • D শব্দ গঠন
সঠিক উত্তর: Option C