Logo
Logo

সাধারণ বিজ্ঞান

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 19
1.
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়-
  • A ই-মেইল
  • B ইন্টারকম
  • C ইন্টারনেট
  • D টেলিগ্রাম
সঠিক উত্তর: Option C

ইন্টারনেট বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক যা তথ্য আদান-প্রদান করে।

2.
রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে –
  • A হাইড্রোজেন সরবরাহ করে
  • B নাইট্রোজেন সরবরাহ করে
  • C অক্সিজেন সরবরাহ করে
  • D অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
সঠিক উত্তর: Option D

অগ্নি নির্বাপক CO₂ বা নিষ্ক্রিয় গ্যাস নিঃসরণ করে অক্সিজেন সরবরাহে বাধা দেয়।

3.
গ্রিন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?
  • A বৃষ্টিপাত কমে যাবে
  • B নিম্নভূমি নিমজ্জিত হবে
  • C উত্তাপ অনেক বেড়ে যাবে
  • D সাইক্লোনের প্রবণতা বাড়বে
সঠিক উত্তর: Option B

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে বাংলাদেশের নিম্নভূমি প্লাবিত হবে।

4.
সংকর ধাতু পিতলের উপাদান –
  • A তামা ও টিন
  • B তামা ও দস্তা
  • C তামা ও নিকেল
  • D তামা ও সিসা
সঠিক উত্তর: Option B

পিতল (Brass) = তামা + দস্তা। তামা + টিন = ব্রোঞ্জ।

5.
বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ –
  • A কম হয়
  • B খুব কম হয়
  • C একই হয়
  • D বেশি হয়
সঠিক উত্তর: Option C

পুরনো রেগুলেটর অতিরিক্ত বিদ্যুৎ তাপ হিসেবে নষ্ট করে। মোট খরচ প্রায় একই।

6.
রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়?
  • A গামা রশ্মি
  • B বিটা রশ্মি
  • C কসমিক রশ্মি
  • D রঞ্জন রশ্মি
সঠিক উত্তর: Option D

পুরনো CRT টিভি থেকে মৃদু রঞ্জন রশ্মি (X-ray) নির্গত হতো।

7.
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-
  • A এ রোগ কিডনী নষ্ট করে
  • B চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
  • C রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়
  • D ইনসুলিনের অভাবে এ রোগ হয়
সঠিক উত্তর: Option B

চিনি সরাসরি কারণ নয়। ডায়াবেটিসের মূল কারণ ইনসুলিনের অপ্রতুলতা।

8.
এনজিওপ্লাস্টি হচ্ছে-
  • A হৃৎপিণ্ডের বন্ধ ধমনী বেলুনের সাহায্যে ফুলানো
  • B হৃৎপিণ্ডে নতুন ধমনী সংযোজন
  • C হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
  • D হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
সঠিক উত্তর: Option A

এনজিওপ্লাস্টিতে করোনারি ধমনীর ব্লকেজ বেলুন ফুলিয়ে অপসারণ করা হয়।

9.
অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?
  • A ফিটকিরি
  • B চুন
  • C শেভিং সোপ
  • D কস্টিক সোডা
সঠিক উত্তর: Option A

ফিটকিরির রাসায়নিক নাম পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট।

10.
ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
  • A কিউলেক্স
  • B এডিস
  • C অ্যানোফিলিস
  • D সব ধরনের মশা
সঠিক উত্তর: Option B

ডেঙ্গু এডিস ইজিপ্টি মশার মাধ্যমে ছড়ায়।

11.
সুনামির (Tsunami) কারণ হলো-
  • A আগ্নেয়গিরির অগ্নুৎপাত
  • B ঘূর্ণিঝড়
  • C চন্দ্র ও সূর্যের আকর্ষণ
  • D সমুদ্র তলদেশের ভূমিকম্প
সঠিক উত্তর: Option D

সমুদ্রের তলদেশে ভূমিকম্পে পানি স্থানচ্যুত হয়ে সুনামি সৃষ্টি হয়।

12.
কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?
  • A ৭০ বছর
  • B ৬৫ বছর
  • C ৭৬ বছর
  • D ৮০ বছর
সঠিক উত্তর: Option C

হ্যালির ধূমকেতু প্রতি ৭৫-৭৬ বছর পর পর দৃশ্যমান।

13.
জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
  • A কৃত্রিম সার প্রয়োগ
  • B পানি সেচ
  • C জমিতে নাইট্রোজেন ধরে রাখা
  • D প্রাকৃতিক সার প্রয়োগ
সঠিক উত্তর: Option B

পানি সেচে Leaching প্রক্রিয়ায় মাটির লবণ ধুয়ে যায়।

14.
কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
  • A দস্তা
  • B সালফার
  • C নাইট্রোজেন
  • D পটাশিয়াম
সঠিক উত্তর: Option B

সালফারের অভাবে গাছের বৃদ্ধি ও ফল-বীজ পরিপক্ক হতে দেরি হয়।

15.
বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
  • A ৫ মে
  • B ১৫ মে
  • C ৫ জুন
  • D ১৫ জুন
সঠিক উত্তর: Option C

প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।

16.
কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম?
  • A শূন্যতায়
  • B কঠিন পদার্থে
  • C তরল পদার্থে
  • D বায়বীয় পদার্থে
সঠিক উত্তর: Option D

বায়বীয় মাধ্যমে কণার দূরত্ব বেশি তাই শব্দের গতি সবচেয়ে কম। শূন্যে শূন্য।

17.
কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?
  • A পেপসিন
  • B এমাইলেজ
  • C রেনিন
  • D ট্রিপসিন
সঠিক উত্তর: Option C

রেনিন শিশুদের পাকস্থলীতে দুধের ক্যাসিন প্রোটিন জমাট বাঁধায়।

18.
স্টিফেন হকিং বিশ্বের একজন অতিশয় বিখ্যাত-
  • A দার্শনিক
  • B পদার্থবিদ
  • C কবি
  • D রসায়নবিদ
সঠিক উত্তর: Option B

স্টিফেন হকিং ইংরেজ তাত্ত্বিক পদার্থবিদ — বিগ ব্যাং ও কৃষ্ণগহ্বর গবেষণার জন্য পরিচিত।

19.
ফল পাকানোর জন্য দায়ী কী?
  • A ইথিলিন
  • B প্রপিন
  • C লাইকোপেন
  • D মিথিলিন
সঠিক উত্তর: Option A

ইথিলিন গ্যাসীয় উদ্ভিদ হরমোন — ফল পাকাতে সাহায্য করে।