Logo
Logo

বাংলা ভাষা ও সাহিত্য

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 20
1.
'পদ' বলতে কি বোঝায়?
  • A কবিতা
  • B যে কোনো শব্দ
  • C প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু
  • D বিভক্তিযুক্ত শব্দ
সঠিক উত্তর: Option D

বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে।

2.
কোন বানানটি শুদ্ধ?
  • A শুশ্রুষা
  • B সুশ্রুষা
  • C শুশ্রূষা
  • D সুশ্রুসা
সঠিক উত্তর: Option C

'শুশ্রূষা' শুদ্ধ বানান — অর্থ সেবা বা পরিচর্যা।

3.
ঠোঁট-কাটা বলতে কি বুঝায়?
  • A অহংকারী
  • B স্পষ্টভাষী
  • C মিথ্যাবাদী
  • D পক্ষপাতদুষ্ট
সঠিক উত্তর: Option B

'ঠোঁট-কাটা' = যে ব্যক্তি অপ্রিয় সত্য বলতে দ্বিধা করে না — স্পষ্টভাষী।

4.
'বিষাদ-সিন্ধু' কার রচনা?
  • A কায়কোবাদ
  • B মীর মশাররফ হোসেন
  • C মোজাম্মেল হক
  • D ইসমাইল হোসেন সিরাজী
সঠিক উত্তর: Option B

'বিষাদ-সিন্ধু' কারবালার ঘটনা অবলম্বনে মীর মশাররফ হোসেন রচিত বিখ্যাত উপন্যাস।

5.
কোনটি কাব্যগ্রন্থ?
  • A শেষ প্রশ্ন
  • B শেষ লেখা
  • C শেষের কবিতা
  • D শেষের পরিচয়
সঠিক উত্তর: Option B

'শেষ লেখা' রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যগ্রন্থ। 'শেষের কবিতা' উপন্যাস।

6.
নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
  • A রাজবন্দীর জবানবন্দী
  • B ব্যথার দান
  • C অগ্নিবীণা
  • D নবযুগ
সঠিক উত্তর: Option B

'ব্যথার দান' (ফেব্রুয়ারি ১৯২২) নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ। 'অগ্নিবীণা' প্রথম কাব্যগ্রন্থ।

7.
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
  • A চিলেকোঠার সেপাই
  • B আগুনের পরশমণি
  • C একাত্তরের দিনগুলি
  • D পায়ের আওয়াজ পাওয়া যায়
সঠিক উত্তর: Option B

'আগুনের পরশমণি' হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

8.
কোনটি শামসুর রাহমানের রচনা?
  • A নিরন্তর ঘণ্টাধ্বনি
  • B নির্জন স্বাক্ষর
  • C নিরালোকে দিব্যরথ
  • D নির্বাণ
সঠিক উত্তর: Option C

'নিরালোকে দিব্যরথ' শামসুর রাহমানের কাব্যগ্রন্থ।

9.
'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান' — 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ?
  • A অবস্থাবাচক শব্দ
  • B বাক্যালঙ্কার শব্দ
  • C ধ্বন্যাত্মক শব্দ
  • D দ্বিরুক্ত শব্দ
সঠিক উত্তর: Option C

'টাপুর টুপুর' বৃষ্টির পতনের ধ্বনির অনুকরণ — ধ্বন্যাত্মক শব্দ।

10.
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
  • A সিংহাসন
  • B ভাই-বোন
  • C কানাকানি
  • D গাছপাকা
সঠিক উত্তর: Option B

'ভাই-বোন' = ভাই ও বোন — উভয় পদের অর্থ প্রধান। দ্বন্দ্ব সমাস।

11.
'যা সহজে অতিক্রম করা যায় না' – সংক্ষিপ্ত রূপ কি?
  • A অনতিক্রম্য
  • B অলঙ্ঘ্য
  • C দুরতিক্রম্য
  • D দুর্গম
সঠিক উত্তর: Option C

'দুরতিক্রম্য' = যা সহজে বা কষ্টে অতিক্রম করা যায় না।

12.
'ব্যাঙের সর্দি' – অর্থ কি?
  • A রোগ বিশেষ
  • B সম্ভাব্য ঘটনা
  • C অসম্ভব ঘটনা
  • D প্রতারণা
সঠিক উত্তর: Option C

'ব্যাঙের সর্দি' বাগধারার অর্থ অসম্ভব ঘটনা।

13.
'সংশপ্তক' কার রচনা?
  • A মুনীর চৌধুরী
  • B শহীদুল্লাহ কায়সার
  • C জহির রায়হান
  • D শওকত ওসমান
সঠিক উত্তর: Option B

'সংশপ্তক' শহীদুল্লাহ কায়সারের বিখ্যাত উপন্যাস।

14.
'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে?
  • A শওকত ওসমান
  • B জহির রায়হান
  • C আব্দুল গণি হাজারী
  • D হাসান হাফিজুর রহমান
সঠিক উত্তর: Option D

১৯৫৩ সালে প্রকাশিত প্রথম সাহিত্য সংকলন 'একুশে ফেব্রুয়ারী'র সম্পাদক হাসান হাফিজুর রহমান।

15.
'নদী ও নারী' কার রচনা?
  • A কাজী আব্দুল ওদুদ
  • B আবুল ফজল
  • C শামসুদ্দিন আবুল কালাম
  • D হুমায়ুন কবির
সঠিক উত্তর: Option D

'নদী ও নারী' হুমায়ুন কবির রচিত বিখ্যাত উপন্যাস।

16.
কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
  • A অগ্নিকোণ
  • B মরুশিখা
  • C মরুসূর্য
  • D রাঙাজবা
সঠিক উত্তর: Option D

'রাঙা-জবা' নজরুলের গীতি সংকলন।

17.
'আত্মঘাতী বাঙালি' কার রচিত গ্রন্থ?
  • A অশোক মিত্র
  • B দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
  • C নীরদচন্দ্র চৌধুরী
  • D অতুল সুর
সঠিক উত্তর: Option C

'আত্মঘাতী বাঙালি' নীরদচন্দ্র চৌধুরী রচিত।

18.
'সংস্কৃতির ভাঙা সেতু' গ্রন্থ কে রচনা করেছেন?
  • A মোতাহের হোসেন চৌধুরী
  • B বিনয় ঘোষ
  • C আখতারুজ্জামান ইলিয়াস
  • D রাধারমণ মিত্র
সঠিক উত্তর: Option C

'সংস্কৃতির ভাঙা সেতু' আখতারুজ্জামান ইলিয়াসের প্রবন্ধ সংকলন।

19.
কাক ভূষণ্ডির অর্থ কি?
  • A ষড়যন্ত্রকারী
  • B বাকসর্বস্ব
  • C দীর্ঘ প্রতীক্ষমাণ
  • D দীর্ঘায়ু ব্যক্তি
সঠিক উত্তর: Option D

'কাক ভূষণ্ডি' বাগধারার অর্থ দীর্ঘজীবী বা দীর্ঘায়ু ব্যক্তি।

20.
নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান?
  • A কষ্ট
  • B উপনিষৎ
  • C কল্যাণীয়েষু
  • D আষাঢ়
সঠিক উত্তর: Option D

'আষাঢ়' স্বভাবতই মূর্ধন্য-ষযুক্ত — নিত্য মূর্ধন্য-ষ।