Logo
Logo

বাংলা ভাষা ও সাহিত্য

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 20
1.
'বউ কথা কও বউ কথা কও' কবিতাংশের কবি কে?
  • A বেনজীর আহমেদ
  • B কাজী নজরুল ইসলাম
  • C জীবনানন্দ দাশ
  • D শামসুর রহমান
সঠিক উত্তর: Option B

কাজী নজরুল ইসলামের 'মহুয়ার গান' থেকে।

2.
বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে?
  • A রবীন্দ্রনাথ ঠাকুর
  • B রাজশেখর বসু
  • C ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • D বিহারীলাল চক্রবর্তী
সঠিক উত্তর: Option D

রবীন্দ্রনাথ বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন।

3.
প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
  • A জগৎ মোহিনী
  • B বসন্ত কুমারী
  • C আয়না
  • D মোহনী প্রেমপাল
সঠিক উত্তর: Option B

মীর মশাররফ হোসেনের 'বসন্ত কুমারী' (১৮৭৩)।

4.
কোন বানানটি শুদ্ধ?
  • A বিভিসীকা
  • B বিভীষিকা
  • C বীভিষিকা
  • D বীভিষীকা
সঠিক উত্তর: Option B

'বিভীষিকা' শুদ্ধ — অর্থ ভীষণ ভয় বা আতঙ্ক।

5.
'বীরবল' ছদ্মনামে কে লিখতেন?
  • A প্রমথনাথ বিশী
  • B প্রমথ চৌধুরী
  • C প্রেমেন্দ্র মিত্র
  • D প্রমথনাথ বসু
সঠিক উত্তর: Option B

চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী 'বীরবল' ছদ্মনামে লিখতেন।

6.
বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল –
  • A দশম থেকে চতুর্দশ শতাব্দী
  • B একাদশ থেকে পঞ্চাদশ শতাব্দী
  • C দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
  • D ত্রয়োদশ থেকে সপ্তাদশ শতাব্দী
সঠিক উত্তর: Option A

বাংলার প্রাচীন যুগ ৯৫০-১৩৫০ খ্রিস্টাব্দ = দশম থেকে চতুর্দশ শতাব্দী।

7.
যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?
  • A জটিল ও সরল বাক্যের সমন্বয়
  • B সংযুক্ত ও বিযুক্ত বাক্যের সমন্বয়
  • C দুটি সরল বাক্যের সমন্বয়
  • D দুটি মিশ্র বাক্যের সমন্বয়
সঠিক উত্তর: Option C

যৌগিক বাক্যে দুই বা ততোধিক স্বাধীন সরল বাক্য অব্যয় দ্বারা যুক্ত।

8.
'রাবনের চিতা' বাগধারার অর্থ –
  • A অনিষ্টে ইষ্ট লাভ
  • B চির অশান্তি
  • C অরাজক দেশ
  • D সামান্য নিয়ে ঝগড়া
সঠিক উত্তর: Option B

'রাবণের চিতা' = চিরস্থায়ী অশান্তি।

9.
কোনটি ইব্রাহীম খাঁর গ্রন্থ নয়?
  • A আনোয়ার পাশা
  • B ইস্তাম্বুল যাত্রীর পথ
  • C কুচবরণের কন্যে
  • D সোনার শিকল
সঠিক উত্তর: Option C

'কুচবরণের কন্যে' বন্দে আলী মিয়ার। বাকিগুলো ইব্রাহীম খাঁর।

10.
'হতভাগ্য' অর্থে ব্যবহৃত প্রবচন –
  • A আট কপালে
  • B উড়নচণ্ডী
  • C ছা-পোষা
  • D ভূশণ্ডির কাক
সঠিক উত্তর: Option A

'আট কপালে' = হতভাগ্য বা মন্দভাগ্য।

11.
'সংবাদ প্রভাকর' প্রথম সম্পাদনা করেন –
  • A প্রমথনাথ চৌধুরী
  • B ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • C প্যারীচাঁদ মিত্র
  • D দীনবন্ধু মিত্র
সঠিক উত্তর: Option B

কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় ১৮৩১ সালে 'সংবাদ প্রভাকর' প্রথম প্রকাশিত।

12.
মৌলিক শব্দ কোনটি?
  • A গোলাপ
  • B শীতল
  • C নেয়ে
  • D গৌরব
সঠিক উত্তর: Option A

'গোলাপ' বিশ্লেষণ করা যায় না — মৌলিক শব্দ।

13.
'যার কোনো মূল্য নেই' বাগধারায় প্রকাশ –
  • A ডাকাবুকা
  • B তুলশী বনের বাঘ
  • C তামার বিষ
  • D ঢাকের বাঁয়া
সঠিক উত্তর: Option D

'ঢাকের বাঁয়া' = মূল্যহীন বা অকেজো।

14.
'আমীর হামজা' কাব্য রচনা করেন –
  • A আলাওল
  • B ফকির গরীবুল্লাহ
  • C সৈয়দ হামজা
  • D রেজাউদৌলা
সঠিক উত্তর: Option B

ফকির গরীবুল্লাহ শুরু করেন সৈয়দ হামজা শেষ করেন।

15.
বাংলা লিপির উৎস –
  • A সংস্কৃত লিপি
  • B চীনা লিপি
  • C আরবি লিপি
  • D ব্রাহ্মী লিপি
সঠিক উত্তর: Option D

বাংলা লিপির উদ্ভব ব্রাহ্মী লিপির পূর্বাঞ্চলীয় শাখা থেকে।

16.
কোনটি বিশেষণবাচক শব্দ?
  • A জীবন
  • B জীবনী
  • C জীবিকা
  • D জীবাণু
সঠিক উত্তর: Option B

'জীবনী গ্রন্থ' — 'জীবনী' শব্দটি বিশেষণবাচক ভূমিকায় ব্যবহৃত।

17.
বর্ণ হচ্ছে –
  • A শব্দের ক্ষুদ্রতম অংশ
  • B উচ্চারিত ধ্বনিগুচ্ছ
  • C ধ্বনি নির্দেশক প্রতীক
  • D ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
সঠিক উত্তর: Option C

বর্ণ = ধ্বনির লিখিত সাংকেতিক চিহ্ন।

18.
কবি জসিমউদ্দীনের জীবনকাল –
  • A ১৯০৩-১৯৭৬
  • B ১৮৮৯-১৯৬৬
  • C ১৮৯৯-১৯৭৯
  • D ১৯১০-১৯৮৭
সঠিক উত্তর: Option A

জসীমউদ্‌দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি জন্ম ও ১৯৭৬ সালের ১৪ মার্চ মৃত্যু।

19.
রবীন্দ্রনাথের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় উপলব্ধি –
  • A ভবিষ্যৎ বিচিত্র ও সম্ভাবনাময়
  • B বাধা প্রতিভা নষ্ট করে
  • C প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
  • D ভাঙার পরে গড়া শুরু
সঠিক উত্তর: Option A

ব্যক্তি আমির জাগরণ ও বিশ্বের সাথে মিলনের উপলব্ধি — ভবিষ্যৎ সম্ভাবনাময়।

20.
জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত –
  • A সমাজ
  • B পানি
  • C মিছিল
  • D নদী
সঠিক উত্তর: Option D

'নদী' জাতিবাচক — পদ্মা মেঘনা সব নদীকে সাধারণভাবে বোঝায়।