Logo
Logo

বাংলাদেশ বিষয়াবলি

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 20
1.
দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
  • A কুড়িগ্রাম
  • B নীলফামারী
  • C পঞ্চগড়
  • D লালমনিরহাট
সঠিক উত্তর: Option D

দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়।

2.
'দক্ষিণ তালপট্টি দ্বীপ' কোন নদীর মোহনায়?
  • A বালেশ্বর
  • B হাড়িয়াভাঙ্গা
  • C রূপসা
  • D ভৈরব
সঠিক উত্তর: Option B

হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান ছিল।

3.
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
  • A হামিদুর রহমান
  • B তানভীর কবীর
  • C মাইনুল হোসেন
  • D নিতুন কুণ্ডু
সঠিক উত্তর: Option C

সৈয়দ মাইনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি। হামিদুর রহমান শহীদ মিনারের।

4.
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায়?
  • A ঢাকা
  • B ময়নামতি
  • C রাজশাহী
  • D সোনারগাঁও
সঠিক উত্তর: Option D

শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে।

5.
পুনর্ভবা নাগর কুলিক ও টাঙ্গন কোন নদীর উপনদী?
  • A মহানন্দা
  • B ব্রহ্মপুত্র
  • C কুমার
  • D যমুনা
সঠিক উত্তর: Option A

পুনর্ভবা নাগর কুলিক ও টাঙ্গন মহানন্দা নদীর প্রধান উপনদী।

6.
'ছিয়াত্তরের মন্বন্তর' কত সালে ঘটে?
  • A বাংলা ১৭০৬ সালে
  • B বাংলা ১১৭৬ সালে
  • C বাংলা ১৩৭৬ সালে
  • D ইংরেজি ১৮৭৬ সালে
সঠিক উত্তর: Option B

ছিয়াত্তরের মন্বন্তর বাংলা ১১৭৬ সালে (ইংরেজি ১৭৭০)।

7.
'জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী' কার ঘোষণা?
  • A তিতুমীর
  • B ফকির মজনু শাহ
  • C দুদু মিয়া
  • D হাজী শরীয়তউল্লাহ
সঠিক উত্তর: Option C

ফরায়েজী আন্দোলনের নেতা দুদু মিয়ার বিখ্যাত ঘোষণা।

8.
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল?
  • A সিপাহী
  • B ল্যান্স নায়েক
  • C হাবিলদার
  • D ক্যাপ্টেন
সঠিক উত্তর: Option A

হামিদুর রহমান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহী ছিলেন।

9.
যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
  • A পদ্মায়
  • B বঙ্গোপসাগরে
  • C ব্রহ্মপুত্রে
  • D মেঘনায়
সঠিক উত্তর: Option A

যমুনা গোয়ালন্দের কাছে পদ্মায় মিলিত হয়েছে।

10.
বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা –
  • A পঞ্চগড়
  • B ঠাকুরগাঁও
  • C দিনাজপুর
  • D লালমনিরহাট
সঠিক উত্তর: Option A

পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা। বাংলাবান্ধা সর্ব উত্তরের স্থান।

11.
বাংলাদেশের সংবিধান প্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
  • A ১২ অক্টোবর ১৯৭২
  • B ১৬ ডিসেম্বর ১৯৭২
  • C ২৬ মার্চ ১৯৭৩
  • D ১৬ ডিসেম্বর ১৯৭৩
সঠিক উত্তর: Option A

১৯৭২ সালের ১২ অক্টোবর ড. কামাল হোসেন সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপন করেন।

12.
১৯৫২ সালের ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?
  • A রাজনৈতিক মতবাদের
  • B সাংস্কৃতিক আন্দোলনের
  • C নতুন জাতীয় চেতনার
  • D নতুন সমাজ ব্যবস্থার
সঠিক উত্তর: Option C

ভাষা আন্দোলন বাঙালির মধ্যে নতুন জাতীয়তাবাদী চেতনার জন্ম দেয়।

13.
ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম –
  • A টিএসপি
  • B ইউরিয়া
  • C পটাশ
  • D অ্যামোনিয়াম সালফেট
সঠিক উত্তর: Option B

ঘোড়াশাল সার কারখানা ইউরিয়া সার উৎপাদন করে।

14.
বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?
  • A ১৮
  • B ২০
  • C ২৩
  • D ২৫
সঠিক উত্তর: Option C

মৎস্য রক্ষা আইন অনুযায়ী ২৩ সে.মি. এর কম পোনা ধরা নিষেধ।

15.
বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায়?
  • A নারায়ণগঞ্জ
  • B কক্সবাজার
  • C চট্টগ্রাম
  • D খুলনা
সঠিক উত্তর: Option D

খুলনা শিপইয়ার্ড বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা।

16.
গরিব জনগোষ্ঠীকে ঋণ দিয়ে কোন ব্যাংক খ্যাতি অর্জন করেছে?
  • A কৃষি ব্যাংক
  • B গ্রামীণ ব্যাংক
  • C সমবায় ব্যাংক
  • D ইসলামী ব্যাংক
সঠিক উত্তর: Option B

ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ক্ষুদ্রঋণ প্রবর্তনে বিশ্বখ্যাত।

17.
চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল –
  • A আখের ছোবড়া
  • B বাঁশ
  • C জারুল গাছ
  • D নল-খাগড়া
সঠিক উত্তর: Option B

কর্ণফুলী কাগজ কলের প্রধান কাঁচামাল পার্বত্য চট্টগ্রামের বাঁশ।

18.
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
  • A কামরুল হাসান
  • B জয়নুল আবেদিন
  • C হাশেম খান
  • D হামিদুর রহমান
সঠিক উত্তর: Option A

জাতীয় পতাকার বর্তমান নকশা করেন কামরুল হাসান।

19.
মুজিবনগরে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় কোন তারিখে?
  • A ২৬ মার্চ ১৯৭১
  • B ১০ এপ্রিল ১৯৭১
  • C ৬ সেপ্টেম্বর ১৯৭১
  • D ১০ নভেম্বর ১৯৭১
সঠিক উত্তর: Option B

১০ এপ্রিল ১৯৭১ মুজিবনগর থেকে স্বাধীনতার ঘোষণাপত্র জারি।

20.
নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামে
পিতৃতান্ত্রিক?
  • A গারো
  • B খাসিয়া
  • C সাঁওতাল
  • D মারমা
সঠিক উত্তর: Option C