অল্টোস্ট্র্যাটাস ও অল্টোকিউমুলাস হলো মধ্যম উচ্চতার মেঘ। সিরাস উচ্চ মেঘ। কিউমুলাস ও স্ট্র্যাটাস নিম্ন উচ্চতার মেঘ।
২০১৫ সালের প্যারিস চুক্তির মূল লক্ষ্য বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি ২° সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখা।
'বঙ্গবন্ধু দ্বীপ' মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সুন্দরবনের দক্ষিণে অবস্থিত একটি নতুন জেগে ওঠা দ্বীপ।
বেঙ্গল ফ্যান হলো বঙ্গোপসাগরের তলদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম সাবমেরিন ফ্যান যা গঙ্গা-ব্রহ্মপুত্র নদীর পলল দ্বারা গঠিত।
UDMC-এর পূর্ণরূপ হলো Union Disaster Management Committee (ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি)।
আইসোহাইট মানচিত্রে সম-বৃষ্টিপাত নির্দেশক কাল্পনিক রেখা। আইসোথার্ম সম-তাপমাত্রা ও আইসোহ্যালাইন সম-লবণাক্ততা নির্দেশ করে।
পুণ্ড্রবর্ধন (বর্তমান মহাস্থানগড়) হলো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি ও নগরকেন্দ্র। খ্রিস্টপূর্ব তৃতীয় শতকেও বিদ্যমান ছিল।
গোবী মরুভূমি চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত ভারতে নয়। বাকি তথ্যগুলো সঠিক।
উত্তর গোলার্ধে যখন শীতকাল তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস ডিসেম্বর জানুয়ারি ও ফেব্রুয়ারি যার মধ্যে জানুয়ারি সাধারণত সবচেয়ে উষ্ণ।
গজারি বা শাল একটি স্থলজ বৃক্ষ যা পত্রঝরা বনাঞ্চলে জন্মায়। করচ হিজল ও ডুমুর জলাশয়ের ধারে জন্মে।
১৯৯৮ সালের বন্যায় বাংলাদেশের প্রায় ৬৮% এলাকা প্লাবিত হয়েছিল যা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ।
পিএসসি মতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নয়াদিল্লিতে ছিল। বর্তমানে এটি গুজরাটের গান্ধীনগরে স্থানান্তরিত হয়েছে।
ঘূর্ণিঝড় বা নিম্নচাপের প্রভাবে সমুদ্রের পানি ফুলে উঠে উপকূলে প্রবেশ করলে জলোচ্ছ্বাসজনিত বন্যা (Storm Surge Flooding) হয়।
কয়লা উদ্ভিদজাত পদার্থ স্তরীভূত হয়ে সৃষ্ট পাললিক শিলা। মার্বেল ও নিস রূপান্তরিত এবং গ্রানাইট আগ্নেয় শিলা।
সম-বৃষ্টিপাতযুক্ত স্থানগুলোকে সংযোগকারী কাল্পনিক রেখাকে আইসোহাইট (Isohyet) বলা হয়।
কালবৈশাখী একটি প্রাকৃতিক আবহাওয়াজনিত দুর্যোগ। বায়ু দূষণ দুর্ভিক্ষ ও মহামারী মানবসৃষ্ট বা মানব-প্রভাবিত হতে পারে।
মৌলভীবাজার জেলায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রান্তীয় চিরসবুজ ও আধা-চিরসবুজ বনভূমির অন্যতম উদাহরণ।
রেকটিফায়ার পরিবর্তনশীল প্রবাহ (AC) কে একমুখী প্রবাহে (DC) রূপান্তর করে। ডায়োড ব্যবহার করেই রেকটিফায়ার সার্কিট তৈরি হয়।
পার্বত্য অঞ্চল থেকে নদী সমভূমিতে নামলে স্রোতের বেগ কমে পলি সঞ্চিত হয়ে পাহাড়ের পাদদেশে পলল পাখা (Alluvial fan) গঠিত হয়।
সেন্দাই ফ্রেমওয়ার্ক দুর্যোগ ঝুঁকি হ্রাসের বৈশ্বিক চুক্তি। ২০১৫ সালে জাপানের সেন্দাই শহরে জাতিসংঘ সম্মেলনে গৃহীত।