১৯৯৭-৯৮ অর্থবছরে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রথম বয়স্ক ভাতা কর্মসূচি চালু করে।
বলাকা, কাঞ্চন, আনন্দ, আকবর ইত্যাদি উন্নত জাতের গমের নাম।
ওরাওঁরা প্রধানত বরেন্দ্র অঞ্চলে অর্থাৎ রাজশাহী, নওগাঁ ও দিনাজপুর জেলায় বসবাস করে।
সংবিধানের ৮৭ অনুচ্ছেদে 'বার্ষিক আর্থিক বিবৃতি' বা বাজেটের কথা বলা হয়েছে।
মানবাধিকার কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা, কিন্তু এর চেয়ারম্যানের পদটি সাংবিধানিক নয়। বাকি তিনটিই সাংবিধানিক পদ।
শেয়ার বাজারে যেখানে পুরনো শেয়ার কেনাবেচা হয় তাকে সেকেন্ডারি মার্কেট বলা হয়।
বর্তমানে বাংলাদেশ সরকারের আয়ের একক বৃহত্তম উৎস হলো মূল্য সংযোজন কর বা ভ্যাট (VAT)।