Logo
Logo

আন্তর্জাতিক বিষয়াবলী

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 741
181.
আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর __ অবস্থিত।
  • A নাইরোবি
  • B আবিদজান
  • C আদ্দিস আবাবা
  • D লাগোস
সঠিক উত্তর: Option B

আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর আইভরি কোস্টের আবিদজানে অবস্থিত।

182.
২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইফাদ (IFAD) SDG-এর কোন দুটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে?
  • A ৭ ও ৯
  • B ১১ ও ১৩
  • C ৩ ও ৬
  • D ১ ও ২
সঠিক উত্তর: Option D

IFAD মূলত SDG লক্ষ্যমাত্রা ১ (দারিদ্র্য বিমোচন) ও ২ (ক্ষুধামুক্তি) নিয়ে কাজ করে।

183.
চীনের উদ্যোগে চালু করা 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (BRI)-এর প্রাথমিক লক্ষ্য কী?
  • A একটি নতুন আন্তর্জাতিক মুদ্রা প্রতিষ্ঠা করা
  • B নৌ ঘাঁটির মাধ্যমে বিশ্বব্যাপী অর্থনৈতিক সম্প্রসারণ
  • C বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়নে অর্থায়ন
  • D বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা
সঠিক উত্তর: Option D
184.
__ কনভেনশন বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে।
  • A স্টকহোম
  • B রোটারডাম
  • C বাসেল
  • D মিনামাটা
সঠিক উত্তর: Option C

বাসেল কনভেনশন বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন ও নিষ্পত্তি নিয়ন্ত্রণ করে।

185.
পারস্য উপসাগর থেকে জ্বালানী তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের __ ডকট্রিন অনুসরণ করে?
  • A মনরো
  • B ট্রুম্যান
  • C বুশ
  • D কার্টার
সঠিক উত্তর: Option D

কার্টার ডকট্রিন অনুযায়ী পারস্য উপসাগরের তেল সরবরাহ রক্ষা মার্কিন জাতীয় স্বার্থ হিসেবে বিবেচিত।

186.
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়?
  • A ১৯৩৯
  • B ১৯৪৩
  • C ১৯৪৯
  • D ১৯৬০
সঠিক উত্তর: Option C

NATO ১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটনে ১২টি দেশের স্বাক্ষরের মাধ্যমে গঠিত হয়। এটি একটি পশ্চিমা সামরিক জোট।

187.
বাংলাদেশ ICCPR-এর স্বাক্ষরকারী একটি দেশ। ICCPR এর পূর্ণরূপ কী?
  • A International Conference on Civil and Political Rights
  • B International Conference of Civil and Political Rights
  • C International Covenant on Civil and Political Rights
  • D International Covenant of Civil and Political Rights
সঠিক উত্তর: Option C

ICCPR-এর পূর্ণরূপ হলো International Covenant on Civil and Political Rights। এটি জাতিসংঘের একটি বহুপাক্ষিক চুক্তি যা ১৯৬৬ সালে গৃহীত হয়। বাংলাদেশ ২০০০ সালে এতে অনুস্বাক্ষর করে।

188.
গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত?
  • A সুইডেন
  • B ডেনমার্ক
  • C নরওয়ে
  • D ফিনল্যান্ড
সঠিক উত্তর: Option B

গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ। ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকায় অবস্থিত হলেও রাজনৈতিকভাবে এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।

189.
'বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয় ধারনা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়'- এই মন্তব্যকারী আমেরিকান ঐতিহাসিকের নাম কি?
  • A এন্থনি মাসকারেনহাস
  • B লরেঞ্চ জিরিং
  • C লরেঞ্চ লিফশূলজ্
  • D হেনরি কিসিঞ্জার
সঠিক উত্তর: Option B

অধ্যাপক লরেঞ্চ জিরিং তাঁর "Bangladesh: From Mujib to Ershad: An Interpretive Study" গ্রন্থে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে এই বিখ্যাত উক্তিটি করেছেন।

190.
বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি?
  • A UNOSOM
  • B UNMOGIP
  • C UNTSO
  • D UNEF
সঠিক উত্তর: Option C

জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন হলো UNTSO (United Nations Truce Supervision Organization) যা ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আরব প্রতিবেশীদের মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণে মোতায়েন করা হয়েছিল।

191.
প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়?
  • A প্যারিস চুক্তি
  • B ভারসাই চুক্তি
  • C জেনেভা চুক্তি
  • D রোম চুক্তি
সঠিক উত্তর: Option B

১৯১৯ সালের ২৮ জুন ফ্রান্সের ভার্সাই প্রাসাদে জার্মানি ও মিত্রশক্তির মধ্যে স্বাক্ষরিত 'ভার্সাই চুক্তি'র (Treaty of Versailles) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

192.
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমানবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন?
  • A হাঁরি এস. ট্রুম্যান
  • B ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  • C রিচার্ড নিক্সন
  • D জর্জ ডাবলিউ বুশ
সঠিক উত্তর: Option A

১৯৪৫ সালের আগস্টে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান।

193.
ODS (Ozone Depleting Substances) এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
  • A কিয়োটো প্রটোকল
  • B মন্ট্রিল প্রটোকল
  • C প্যারিস চুক্তি
  • D রামসার কনভেনশন
সঠিক উত্তর: Option B

ওজোন স্তর ক্ষয়কারী দ্রব্য (ODS) যেমন সিএফসি-র উৎপাদন ও ব্যবহার হ্রাস করার জন্য ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে 'মন্ট্রিল প্রটোকল' স্বাক্ষরিত হয়।

194.
আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংঘটিত হয়?
  • A চীন ও আফগানিস্তান
  • B চীন ও ইংল্যান্ড
  • C চীন ও রাশিয়া
  • D ইংল্যান্ড ও আফগানিস্তান
সঠিক উত্তর: Option B

ঊনবিংশ শতাব্দীতে চীনে অবৈধ আফিম ব্যবসা নিয়ে চীন ও ব্রিটেনের মধ্যে দুটি আফিম যুদ্ধ (১৮৩৯-৪২ এবং ১৮৫৬-৬০) সংঘটিত হয়।

195.
কেপ ভারদ (Cape Verde) দ্বীপ রাষ্ট্রটি কোথায় অবস্থিত?
  • A গালফ অফ গিনি
  • B ফ্রেঞ্ছ পলিনেশিয়া
  • C দক্ষিন আফ্রিকা
  • D পশ্চিম আফ্রিকা
সঠিক উত্তর: Option D

কেপ ভার্দে আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র যা আফ্রিকার পশ্চিম উপকূল (সেনেগাল) থেকে প্রায় ৫৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

196.
নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয়?
  • A তিমুর লিস্টি
  • B দক্ষিন সুদান
  • C ওয়েস্টার্ন সাহারা
  • D সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
সঠিক উত্তর: Option C

ওয়েস্টার্ন সাহারা একটি বিতর্কিত অঞ্চল এবং এটি জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয়। তিমুর লিস্টি দক্ষিণ সুদান ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক জাতিসংঘের পূর্ণ সদস্য।

197.
নিম্নোক্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের (EU) সদস্য নয়?
  • A বুলগেরিয়া
  • B হাঙ্গেরি
  • C পোল্যান্ড
  • D সুইজারল্যান্ড
সঠিক উত্তর: Option D

সুইজারল্যান্ড শেনজেন এলাকার অন্তর্ভুক্ত হলেও ইউরোপীয় ইউনিয়ন (EU) এর সদস্য নয়। বুলগেরিয়া হাঙ্গেরি ও পোল্যান্ড ইইউ সদস্য।

198.
নিম্নোক্ত কোন দেশটি 'Five Eyes' ভুক্ত নয়?
  • A অস্ট্রেলিয়া
  • B ফ্রান্স
  • C নিউজিল্যান্ড
  • D কানাডা
সঠিক উত্তর: Option B

'Five Eyes' (FVEY) জোটের সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। ফ্রান্স এই জোটের সদস্য নয়।

199.
কেবল আয়ের অভাব নয় বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারন- অমর্ত্য সেন কোন গ্রন্থে এই যুক্তি তুলে ধরেন?
  • A Development as Freedom
  • B Women and Human Development
  • C Development through Disposition
  • D Development Environment and Power
সঠিক উত্তর: Option A

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাঁর বিখ্যাত গ্রন্থ "Development as Freedom" (1999)-এ দারিদ্র্যকে মানুষের সক্ষমতা বা স্বাধীনতার অভাব (Capability Deprivation) হিসেবে ব্যাখ্যা করেছেন।

200.
নিম্নোক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO)-এর সদস্য নয়?
  • A আজারবাইজান
  • B ভারত
  • C পাকিস্তান
  • D ইরান
সঠিক উত্তর: Option A

SCO-এর পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে ভারত পাকিস্তান ও ইরান রয়েছে। আজারবাইজান SCO-এর 'ডায়ালগ পার্টনার' কিন্তু পূর্ণ সদস্য নয়।