NAM (Non-Aligned Movement) বা জোট নিরপেক্ষ আন্দোলনের কোনো স্থায়ী সদর দপ্তর বা সচিবালয় নেই। যে দেশ চেয়ারম্যানের দায়িত্ব পালন করে সেখানে অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালিত হয়।
P5 বা Permanent Five বলতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র বোঝায়: চীন ফ্রান্স রাশিয়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
মিনস্ক পূর্ব ইউরোপের দেশ বেলারুশের রাজধানী ও বৃহত্তম শহর।
বাল্টিক অঞ্চল বাল্টিক সাগরের তীরবর্তী দেশ। ফিনল্যান্ড পোল্যান্ড সুইডেন বাল্টিক সাগরতীরে। অস্ট্রিয়া মধ্য ইউরোপের স্থলবেষ্টিত দেশ।
২০২২ সালের ফিফা বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়েছিল। এটি আরব বিশ্বে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ।
OIC-এর দাপ্তরিক ভাষা তিনটি: আরবি ইংরেজি ও ফরাসি।
বাস্তববাদ (Realism) অনুসারে আন্তর্জাতিক ব্যবস্থা নৈরাজ্যিক (anarchic) কারণ রাষ্ট্রগুলোর উপরে কোনো একক বিশ্ব সরকার নেই।
১৯৮৩ সালে রিগ্যান ঘোষিত SDI প্রকল্পটি 'স্টার ওয়ার্স' বা তারকা যুদ্ধ নামে পরিচিত ছিল। লক্ষ্য ছিল মহাকাশভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
COP21-এ ১৯৬টি পক্ষ (১৯৫টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন) অংশগ্রহণ করে যা ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তির জন্ম দেয়।
১৯৮২ সালে মিয়ানমারের নতুন নাগরিকত্ব আইনে রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে রাষ্ট্রহীন করে ফেলা হয়।
১৯১৭ সালের রুশ অক্টোবর বিপ্লবের নেতৃত্বে ছিলেন বলশেভিক পার্টির নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন।
বাফার রাষ্ট্র (Buffer state) দুটি প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তির মধ্যে অবস্থিত এবং তাদের মধ্যে সরাসরি সংঘাত প্রতিরোধে সাহায্য করে।
পিং-পং হলো টেবিল টেনিসের অনানুষ্ঠানিক নাম। 'পিং-পং ডিপ্লোমেসি' ১৯৭১ সালে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখেছিল।
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃক ২০১৩ সালে প্রস্তাব করা বৈশ্বিক উন্নয়ন কৌশল।
ILO ও WHO জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। ASEAN একটি স্বাধীন আঞ্চলিক জোট যা জাতিসংঘের অংশ নয়।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC)-এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে।
জাতিসংঘ (UNO) ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত। ৫০ বছর পূর্তি বা গোল্ডেন জুবিলি পালিত হয় ১৯৯৫ সালে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বৈশ্বিক বেসরকারি সংস্থা যা মানবাধিকার রক্ষা ও লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করে।
জাতিসংঘ শরণার্থী হাইকমিশনার (UNHCR)-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।
ভারতীয় জাতীয় কংগ্রেস (Indian National Congress) ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের অন্যতম প্রাচীন ও প্রধান রাজনৈতিক দল।