Logo
Logo

আন্তর্জাতিক বিষয়াবলী

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 741
481.
নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?
  • A এবিএম চুক্তি
  • B সল্ট-১ চুক্তি
  • C সল্ট-২ চুক্তি
  • D স্টার্ট-২ চুক্তি
সঠিক উত্তর: Option C

SALT-II (১৯৭৯) আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের কারণে মার্কিন সিনেট অনুমোদন করেনি।

482.
Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?
  • A ১৯৭৭
  • B ১৯৭৮
  • C ১৯৭৯
  • D ১৯৮১
সঠিক উত্তর: Option A

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৭৭ সালে মানবাধিকার রক্ষায় নোবেল শান্তি পুরস্কার পায়।

483.
START-2 কী?
  • A টিভিতে সিরিয়াল
  • B বাণিজ্য চুক্তি
  • C কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
  • D এর কোনোটিই নয়
সঠিক উত্তর: Option C

START = Strategic Arms Reduction Treaty। পারমাণবিক অস্ত্র হ্রাসের চুক্তি।

484.
আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) এর সদস্য সংখ্যা কত?
  • A ২১
  • B ২২
  • C ২৩
  • D ২৭
সঠিক উত্তর: Option D

ARF এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা সংলাপ ফোরাম। বর্তমান সদস্য ২৭।

485.
বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
  • A ১৯৭২ সালে
  • B ১৯৭৩ সালে
  • C ১৯৭৪ সালে
  • D ১৯৭৫ সালে
সঠিক উত্তর: Option C

১৯৭৪ সালে লাহোরে OIC-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে।

486.
ইরাকের বর্তমান (2018-2022) প্রেসিডেন্ট বারহাম সালিহ কোন সম্প্রদায়ের?
  • A সুন্নি
  • B শিয়া
  • C কুর্দি
  • D কোনোটিই নয়
সঠিক উত্তর: Option C

ইরাকের অলিখিত চুক্তি অনুযায়ী প্রেসিডেন্ট হন কুর্দি। বারহাম সালিহ কুর্দি রাজনীতিবিদ।

487.
কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
  • A প্রফেসর আব্দুস সালাম
  • B আনোয়ার সাদাত
  • C নাগীব মাহফুজ
  • D ইয়াসির আরাফাত
সঠিক উত্তর: Option B

আনোয়ার সাদাত ১৯৭৮ সালে নোবেল শান্তি পুরস্কার পান — প্রথম মুসলিম নোবেল বিজয়ী।

488.
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?
  • A ২১ বছর
  • B ২২ বছর
  • C ২৪ বছর
  • D ২৫ বছর
সঠিক উত্তর: Option C

মাহাথিরের প্রথম মেয়াদ ১৯৮১-২০০৩ (প্রায় ২২ বছর) ও দ্বিতীয় মেয়াদ ২০১৮-২০২০। মোট প্রায় ২৪ বছর।

489.
মানবাধিকার দিবস পালিত হয় কবে?
  • A ২৬ জুন
  • B ১ আগস্ট
  • C ১ মে
  • D ১০ ডিসেম্বর
সঠিক উত্তর: Option D

১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘে মানবাধিকারের ঘোষণাপত্র গৃহীত। এই দিন মানবাধিকার দিবস।

490.
নাসাউ কোন দেশের রাজধানী?
  • A নিকোবর দ্বীপপুঞ্জ
  • B মাদাগাস্কার দ্বীপপুঞ্জ
  • C বাহামা দ্বীপপুঞ্জ
  • D ফিজি দ্বীপপুঞ্জ
সঠিক উত্তর: Option C

নাসাউ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামা'র রাজধানী।

491.
জাপানের পার্লামেন্টের নাম কী?
  • A রাইখস্ট্যাগ
  • B রিকসড্যাগ
  • C ফোকেটিং
  • D ডায়েট
সঠিক উত্তর: Option D

জাপানের আইনসভা 'ন্যাশনাল ডায়েট'। রাইখস্ট্যাগ=জার্মানি রিকসড্যাগ=সুইডেন ফোকেটিং=ডেনমার্ক।

492.
আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে?
  • A রোনাল্ড রিগ্যান ও মার্গারেট থেচার
  • B জর্জ বুশ ও টনি ব্লেয়ার
  • C জিমি কার্টার ও রাণী এলিজাবেথ
  • D ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও উইনস্টোন চার্চিল
সঠিক উত্তর: Option D

১৯৪১ সালে রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক সনদ স্বাক্ষর করেন। পরে জাতিসংঘের ভিত্তি হয়।

493.
গ্রিনপিস (Green Peace) কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?
  • A হল্যান্ড
  • B পোল্যান্ড
  • C ফিনল্যান্ড
  • D নিউজিল্যান্ড
সঠিক উত্তর: Option A

গ্রিনপিসের সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে।

494.
নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?
  • A ওয়াটার লু
  • B দ্বীপ এনাবার্তে
  • C ভার্সাই নগরীতে
  • D সেন্ট হেলেনা দ্বীপে
সঠিক উত্তর: Option D

ওয়াটারলুতে পরাজয়ের পর নেপোলিয়নকে সেন্ট হেলেনায় নির্বাসন দেওয়া হয়। ১৮২১ সালে সেখানেই মৃত্যু।

495.
গারুদা কোন দেশের বিমান সংস্থা?
  • A গ্রীস
  • B জার্মানি
  • C ইন্দোনেশিয়া
  • D নেদারল্যান্ড
সঠিক উত্তর: Option C

'গারুদা ইন্দোনেশিয়া' ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থা।

496.
ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান/ সরকারপ্রধানগণ কোথায় মিলিত হন?
  • A রামাল্লা
  • B প্যারিস
  • C কায়রো
  • D জেরুজালেম
সঠিক উত্তর: Option C

আরাফাতের আনুষ্ঠানিক অন্ত্যোষ্টিক্রিয়া মিশরের কায়রোতে হয়। পরে রামাল্লায় সমাধিস্থ।

497.
UNCTAD এর সদর দপ্তর কোথায়?
  • A হেগে
  • B জেনেভায়
  • C নিউইয়র্কে
  • D ক্যানবেরায়
সঠিক উত্তর: Option B

UNCTAD ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত। সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।

498.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে ন্যূনতম কত ইলেক্টোরাল ভোট প্রয়োজন?
  • A ২৭২
  • B ২৭১
  • C ২৭০
  • D ২৬৮
সঠিক উত্তর: Option C

মোট ৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে জয়ের জন্য ন্যূনতম ২৭০ দরকার।

499.
ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  • A লণ্ডন
  • B লিঁও
  • C রোম
  • D প্যারিস
সঠিক উত্তর: Option B

ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিওঁ (Lyon) শহরে।

500.
ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
  • A ১৯৪৮
  • B ১৯৫০
  • C ১৯৬৭
  • D ১৯৭০
সঠিক উত্তর: Option A

১৯৪৮ সালের ১৪ মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা।