২০২০ সালের ২৩ জানুয়ারি ICJ মিয়ানমারকে রোহিঙ্গাদের সুরক্ষায় ৪টি জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।
১৯১১ সালের ১২ ডিসেম্বর ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা দেওয়া হয়।
ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা অঞ্চলে বিকশিত হয়েছিল।
মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানসহ বেশ কিছু সাবেক সোভিয়েত অঞ্চলে রাশিয়ার সামরিক সুবিধা রয়েছে।
দ্বাদশ শতাব্দী থেকে ১৮০৯ সাল পর্যন্ত ফিনল্যান্ড সুইডেন সাম্রাজ্যের অংশ ছিল।
বাবেল মান্দেব প্রণালী এশিয়ার ইয়েমেনকে আফ্রিকার জিবুতি ও ইরিত্রিয়া থেকে পৃথক করেছে।
১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে IMF গঠিত হয়।
২০২০ সালের নির্বাচনের হিসাবে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হতে ন্যূনতম ১৯৯১ জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন ছিল।