Logo
Logo

আন্তর্জাতিক বিষয়াবলী

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 741
601.
'মোনালিসা' চিত্রটির চিত্রকর কে?
  • A মাইকেল এঞ্জেলা
  • B লিওনার্দো দ্য ভিঞ্চি
  • C ভ্যানগগ
  • D পাবলো পিকাসো
সঠিক উত্তর: Option B

'মোনালিসা' রেনেসাঁ শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা। বর্তমানে প্যারিসের লুভর জাদুঘরে।

602.
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
  • A ৮.৩২ মিনিট
  • B ৯.১২ মিনিট
  • C ৭.৯৬ মিনিট
  • D ১০.৫৬ মিনিট
সঠিক উত্তর: Option A

সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে গড়ে প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড লাগে।

603.
কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
  • A হাতি
  • B কুমির
  • C তিমি
  • D বাদুর
সঠিক উত্তর: Option B

কুমির সরীসৃপ। হাতি তিমি ও বাদুড় স্তন্যপায়ী প্রাণী।

604.
এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?
  • A হেলির ধূমকেতু
  • B হেলবপ ধূমকেতু
  • C শুমেকার-লেভী ধূমকেতু
  • D কোনোটিই নয়
সঠিক উত্তর: Option B

হেল-বপ ধূমকেতু ১৯৯৭ সালে দৃশ্যমান হয় — বিংশ শতাব্দীর অন্যতম উজ্জ্বল ধূমকেতু।

605.
'গ্যালিলিও' কি?
  • A মঙ্গল গ্রহের একটি উপগ্রহ
  • B বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ
  • C শনি গ্রহের একটি উপগ্রহ
  • D পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
সঠিক উত্তর: Option D

গ্যালিলিও নাসার মহাকাশযান যা বৃহস্পতি পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়েছিল।

606.
বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
  • A বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
  • B আইজ্যাক নিউটন
  • C টমাস এডিসন
  • D ভোল্টা
সঠিক উত্তর: Option C

টমাস এডিসন বৈদ্যুতিক বাতি ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আবিষ্কার করে বিদ্যুৎকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন।

607.
ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে?
  • A ছায়াবৃত্ত
  • B গুরুবৃত্ত
  • C ঊষা
  • D গোধূলি
সঠিক উত্তর: Option A

দিন ও রাতের মধ্যবর্তী সীমারেখাকে ছায়াবৃত্ত বা Terminator Line বলে।

608.
সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
  • A ৭.৯ সে. মি.
  • B ৭৬ সে. মি.
  • C ৭২ সে. মি.
  • D ৭৭ সে. মি.
সঠিক উত্তর: Option B

সমুদ্রপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ = ১ বায়ুমণ্ডল = ৭৬ সেমি পারদ স্তম্ভ।

609.
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
  • A হরমুজ
  • B জিব্রাল্টার
  • C বসফরাস
  • D দার্দানেলিস
সঠিক উত্তর: Option B

জিব্রাল্টার প্রণালী আটলান্টিককে ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছে।

610.
আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
  • A ধ্রুবতারা
  • B প্রক্সিমা সেন্টারাই
  • C লুব্ধক
  • D পুলহ
সঠিক উত্তর: Option C

রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র লুব্ধক (Sirius)।

611.
জোয়ার-ভাঁটার তেজকটাল কখন হয়?
  • A অমাবস্যায়
  • B একাদশীতে
  • C অষ্টমীতে
  • D পঞ্চমীতে
সঠিক উত্তর: Option A

অমাবস্যা ও পূর্ণিমায় সূর্য-চন্দ্র-পৃথিবী সরলরেখায় → মিলিত আকর্ষণে তেজকটাল (Spring Tide)।

612.
নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?
  • A দ্বিতীয়
  • B তৃতীয়
  • C পঞ্চম
  • D ষষ্ঠ
সঠিক উত্তর: Option D

NIEO প্রস্তাব ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ষষ্ঠ বিশেষ অধিবেশনে গৃহীত।

613.
মধ্য এশিয়ায় আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম –
  • A তাজিকিস্তান
  • B কাজাখস্তান
  • C উজবেকিস্তান
  • D কিরগিজস্তান
সঠিক উত্তর: Option B

কাজাখস্তান মধ্য এশিয়ার বৃহত্তম ও বিশ্বের নবম বৃহত্তম দেশ।

614.
জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
  • A হারারে ১৯৮৯
  • B বেলগ্রেডে ১৯৬১
  • C হাভানা ১৯৭৩
  • D কায়রো ১৯৭০
সঠিক উত্তর: Option B

NAM-এর প্রথম শীর্ষ সম্মেলন ১৯৬১ সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে।

615.
বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ কোথায় এবং এর নাম কি?
  • A ইতালির মিলান — মালদিনীয়ানি
  • B জার্মানির হামবুর্গ — ক্যাসানোভা
  • C স্পেনের মাদ্রিদ — কাসা বোতিল
  • D ফ্রান্সের টুলোন — লাফ্রাসে
সঠিক উত্তর: Option C

গিনেস রেকর্ড অনুসারে 'কাসা বোতিন' (Sobrino de Botín) মাদ্রিদে ১৭২৫ সালে প্রতিষ্ঠিত — বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ।

616.
বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের –
  • A ৩১ জানুয়ারি
  • B ৩১ মার্চ
  • C ৩০ এপ্রিল
  • D ৩১ মে
সঠিক উত্তর: Option D

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রতি বছর ৩১ মে 'বিশ্ব তামাকমুক্ত দিবস' পালিত হয়।

617.
মার্কিন যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয় কোন দেশ?
  • A যুক্তরাজ্য
  • B ফ্রান্স
  • C জাপান
  • D জার্মানি
সঠিক উত্তর: Option B

ফ্রান্সের জনগণ আমেরিকার স্বাধীনতার শতবার্ষিকীতে ১৮৮৬ সালে মূর্তিটি উপহার দেয়।

618.
আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক –
  • A বেডেন পাওয়েল
  • B ব্যারন পিয়ারে দ্য কুবার্তা
  • C প্যারেজ দ্য কুয়েলার
  • D জুয়ান এন্টনিও সামারাঞ্চ
সঠিক উত্তর: Option B

ব্যারন পিয়েরে দ্য কুবার্তার উদ্যোগে ১৮৯৬ সালে এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক।

619.
স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?
  • A ব্রিটেন
  • B ফ্রান্স
  • C অস্ট্রেলিয়া
  • D নিউজিল্যান্ড
সঠিক উত্তর: Option C

পাপুয়া নিউগিনি ১৯৭৫ সালে স্বাধীনতার আগে অস্ট্রেলিয়ার শাসনাধীন ছিল।

620.
আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে –
  • A ১৯৭০ সালে
  • B ১৯৭৩ সালে
  • C ১৯৭৪ সালে
  • D ১৯৭৮ সালে
সঠিক উত্তর: Option B

১৯৭৩ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় OAPEC পশ্চিমা দেশে তেল অবরোধ আরোপ করে।