চীনের জিনজিয়াং প্রদেশের প্রধান মুসলিম জাতিগোষ্ঠী হলো উইঘুর। তাদের ভাষা ও সংস্কৃতি মধ্য এশিয়ার তুর্কি জাতিগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ।
২০১৫ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত 'টেকসই উন্নয়ন অভীষ্ট' (SDGs)-এ মোট ১৭টি লক্ষ্যমাত্রা রয়েছে।
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘে 'মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র' গৃহীত হয়। এই দিনটিকে স্মরণ করে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।
আকাবা জর্ডানের একমাত্র সমুদ্র বন্দর যা লোহিত সাগরের আকাবা উপসাগরের তীরে অবস্থিত।
ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের রাজধানী লন্ডনের একটি বিখ্যাত চত্বর ও পর্যটন আকর্ষণ।
মায়া সভ্যতা মধ্য আমেরিকার মেসোআমেরিকান অঞ্চলে (বর্তমান মেক্সিকো গুয়াতেমালা বেলিজ) গড়ে উঠেছিল।