Logo
Logo

পদার্থবিজ্ঞান

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 272
241.
পরম শূন্য তাপমাত্রায় (0 K) কোনো আদর্শ গ্যাসের অণুগুলোর গতিশক্তি—
  • A শূন্য
  • B সর্বনিম্ন কিন্তু অশূন্য
  • C সর্বোচ্চ
  • D অসীম
সঠিক উত্তর: Option A

পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের অণুর গড় গতিশক্তি শূন্য।

242.
একটি দ্বি-পরমাণুক গ্যাসের স্বাধীনতার মাত্রা হলো—
  • A 2
  • B 3
  • C 4
  • D 5
সঠিক উত্তর: Option D

দ্বি-পরমাণুক গ্যাসের স্বাধীনতার মাত্রা 5।

243.
মহাকর্ষীয় বিভবের একক হলো—
  • A Volt
  • B $Jkg^{-1}$
  • C $Nkg^{-1}$
  • D $Nm^{-1}$
সঠিক উত্তর: Option B

মহাকর্ষীয় বিভব = কাজ/ভর, তাই একক $Jkg^{-1}$।

244.
একজন ব্যক্তি লিফটে সম্পূর্ণ ওজনহীনতা অনুভব করে, যখন—
  • A লিফটি সমবেগে উপরে উঠে
  • B লিফটি সমবেগে নিচে নামে
  • C লিফটি g ত্বরণে উপরে উঠে
  • D লিফটি g ত্বরণে মুক্তভাবে নিচে নামে
সঠিক উত্তর: Option D

মুক্ত পতনে অভিকর্ষজ ত্বরণের সমান নিচের ত্বরণ হলে আপাত ওজন শূন্য হয়।

245.
ভূ-পৃষ্ঠ হতে কত km উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূ-পৃষ্ঠের মানের 25% হবে? [R=6400 km]
  • A 6400
  • B 640
  • C 250
  • D 100
সঠিক উত্তর: Option A

$g_h=\\frac{gR^2}{(R+h)^2}$ থেকে h=R।

246.
কোনো বস্তুর একক মাত্রার পরিবর্তনকে বলে—
  • A পীড়ন
  • B বিকৃতি
  • C অসহ ভার
  • D স্থিতিস্থাপক ক্লান্তি
সঠিক উত্তর: Option B

একক মাত্রার পরিবর্তনকে বিকৃতি (Strain) বলে।

247.
পয়সনের অনুপাত σ-এর তাত্ত্বিক মানের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
  • A $1<σ<0.5$
  • B $−1≤σ≤0.5$
  • C $−1<σ<1$
  • D $−1<σ<−0.5$
সঠিক উত্তর: Option B

পয়সনের অনুপাতের তাত্ত্বিক সীমা −1 থেকে +1/2।

248.
সরল দোলগতি সম্পন্ন কোনো বস্তুর সাম্যাবস্থা অতিক্রমের পরও বার বার দোলন বজায় রাখার কারণ— i. স্থিতিজড়তা ii. গতিজড়তা iii. প্রত্যয়নী বল নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option C

গতিজড়তা ও প্রত্যয়নী বলের কারণে দোলন চলতে থাকে।

249.
10 gm ভরের একটি বল 100 cm s⁻¹ বেগে একটি উল্লম্ব দেয়ালে অনুভূমিকভাবে আঘাত করে একই বেগে বিপরীত দিকে ফিরে গেলো। দেয়াল কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত dyne-sec?
  • A 0
  • B 100
  • C 1000
  • D 2000
সঠিক উত্তর: Option D

ঘাত = ভরবেগের পরিবর্তন = $2mv$।

250.
একটি রকেট উড্ডয়নের ১ম সেকেন্ডে এর আদি ভরের 1/60 ভাগ গ্যাস 2400 m s⁻¹ বেগে নির্গমন করে। রকেটটির ত্বরণ কত m s⁻²? (অভিকর্ষ বল উপেক্ষণীয়)
  • A 49.8
  • B 40
  • C 30.2
  • D 4.08
সঠিক উত্তর: Option B

রকেটের ত্বরণ $a=v_e\\frac{dm}{m dt}$ সূত্র থেকে নির্ণয় করা হয়।

251.
$5\\frac{d^2x}{dt^2}+125x=0$ সমীকরণ অনুযায়ী সংশ্লিষ্ট কণাটির ক্ষেত্রে কৌণিক কম্পাঙ্ক কত একক?
  • A 5 একক
  • B 25 একক
  • C 125 একক
  • D 0.2 একক
সঠিক উত্তর: Option A

সরল ছন্দিত গতির সমীকরণে $ω^2=25$, তাই $ω=5$।

252.
একটি মার্বেলকে সুতায় বেঁধে অনুভূমিক মসৃণ বৃত্তাকার পথে ঘুরালে কেন্দ্রমুখী বল দ্বারা কাজের পরিমাণ কত?
  • A সর্বোচ্চ
  • B ঋণাত্মক
  • C শূন্য
  • D ধনাত্মক
সঠিক উত্তর: Option C

কেন্দ্রমুখী বল ও সরণ পরস্পর লম্ব হওয়ায় কাজ শূন্য।

253.
কোনো নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি ($E_k$), এর রৈখিক ভরবেগের (P) সাথে কীভাবে সম্পর্কিত?
  • A বর্গমূলের সমানুপাতিক
  • B বর্গের সমানুপাতিক
  • C বর্গের ব্যস্তানুপাতিক
  • D সমানুপাতিক
সঠিক উত্তর: Option B

$E_k=\\frac{P^2}{2m}$, তাই $E_k\\propto P^2$।

254.
নিচের কোন গুচ্ছের সবগুলোই ভেক্টর রাশি?
  • A ভর, সময়, বেগ
  • B বিদ্যুৎ প্রবাহমাত্রা, ত্বরণ, কৌণিক ভরবেগ
  • C চৌম্বক ক্ষেত্র, টর্ক, কৌণিক সরণ
  • D চাপ, বল, তাপমাত্রা
সঠিক উত্তর: Option C

চৌম্বক ক্ষেত্র, টর্ক ও কৌণিক সরণ ভেক্টর রাশি।

255.
যদি $∇×A=0$ হয়, তবে ভেক্টর ক্ষেত্রটির বৈশিষ্ট্য হলো— i. A ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল ii. A ভেক্টর ক্ষেত্রটি সংরক্ষণশীল iii. A ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option A

কার্ল শূন্য হলে ক্ষেত্রটি অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল।

256.
বস্তুর গতি জড়তা বা রৈখিক গতিশীলতা বজায় রাখার প্রবণতা মূলত কোনটির সমানুপাতিক?
  • A ভর
  • B বেগ
  • C ভরবেগ
  • D বল
সঠিক উত্তর: Option C

জড়তা বজায় রাখার পরিমাপ হলো ভরবেগ।

257.
27 °C তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলো। উদ্দীপকের ঘটনা নিচের কোন সূত্রকে সমর্থন করে?
  • A বয়েলের সূত্র
  • B চার্লসের সূত্র
  • C গে-লুস্যাকের চাপীয় সূত্র
  • D অ্যাভোগ্যাড্রো সূত্র
সঠিক উত্তর: Option C

স্থির আয়তনে $P∝T$ — গে-লুস্যাকের সূত্র।

258.
27 °C তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত হবে?
  • A 600 K
  • B 300 K
  • C 200 K
  • D 150 K
সঠিক উত্তর: Option A

$P∝T$, চাপ দ্বিগুণ হলে তাপমাত্রাও দ্বিগুণ হয়: 300K → 600K।

259.
100 gm ভর ও 1 m দৈর্ঘ্যবিশিষ্ট একটি সোজা মিটার স্কেল খাড়া অবস্থা হতে ভূমিতে পড়ে গেলো। স্কেলটির ভরকেন্দ্রের সরণ কত cm?
  • A 100
  • B 99.5
  • C 50
  • D 49.5
সঠিক উত্তর: Option C

ভরকেন্দ্র মধ্যবিন্দুতে, তাই সরণ = 50 cm।

260.
100 gm ভরের খাড়া মিটার স্কেলটি ভূমিতে পড়ে গেলে অভিকর্ষজ বল দ্বারা কৃতকাজ কত J? [g=9.8 m/s²]
  • A 0.4851
  • B 0.9751
  • C 0.49
  • D 0.98
সঠিক উত্তর: Option C

কাজ = mgh = 0.1×9.8×0.5 = 0.49 J।