গ্রিসে আদর্শ ভূ-মধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়।
ফরিদপুর গাঙ্গেয় প্লাবন সমভূমির অংশ।
ভূ-পৃষ্ঠের কঠিন উপরিভাগকে ভূ-ত্বক বলা হয়।
হিমালয় একটি নবীন ভাঁজ পর্বত।
বরেন্দ্রভূমি প্লাইস্টোসিন সোপানভূমির অন্তর্গত।
অষ্টমী তিথিতে মরা কটাল দেখা যায়।
সালফার ডাইঅক্সাইড প্রধান বায়ুদূষক গ্যাস।
হেনরি পর্বত ল্যাকোলিথের উদাহরণ।
ইতালি ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত।
অনুপযুক্ত চাষাবাদ ভূমিক্ষয় বৃদ্ধি করে।
গুরুমণ্ডলের পুরুত্ব প্রায় ২৮৮৫ কি.মি।
মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য ঋতুভিত্তিক বৃষ্টিপাত।
অক্সিজেনের পরিমাণ প্রায় ২০.৯৫%।
পার্বত্য পর্যায়ে গিরিখাত ও ক্যানিয়ন সৃষ্টি হয়।
দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়।
ভিয়েতনামের জলবায়ুর সাথে বাংলাদেশের সাদৃশ্য রয়েছে।
আগুলহাস দক্ষিণ ভারত মহাসাগরের উষ্ণ স্রোত।
বহিঃকেন্দ্রমণ্ডল তরল অবস্থায় রয়েছে।
পৃথিবীতে মোট ৭টি বায়ুচাপ বলয় রয়েছে।
ওজোন স্তর অতিবেগুনি রশ্মি শোষণ করে।