Logo
Logo

অর্থনীতি

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 264
221.
চাহিদা রেখা চাহিদা সূচির—
  • A গাণিতিক প্রকাশ
  • B বীজগাণিতিক প্রকাশ
  • C জ্যামিতিক প্রকাশ
  • D ত্রিকোণমিতিক প্রকাশ
সঠিক উত্তর: Option C
222.
সাধারণত বিলাসজাত দ্রব্যের চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান—
  • A এককের চেয়ে বেশি
  • B এককের চেয়ে কম
  • C এককের সমান
  • D শূন্য
সঠিক উত্তর: Option A
223.
চাহিদার বিধি অনুযায়ী 'অন্যান্য অবস্থার' অপরিবর্তন বলতে বোঝায়— i. ভোক্তার আয় ii. ভোক্তার রুচি iii. সম্পর্কিত দ্রব্যের দাম নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option D
224.
$Q=a-bp$ সমীকরণটির ছেদক কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়েছে?
  • A a
  • B b
  • C p
  • D Q
সঠিক উত্তর: Option A
225.
সাধারণত দ্রব্যের দাম বাড়লে দ্রব্যের যোগান—
  • A স্থির থাকে
  • B কমে
  • C বাড়ে
  • D কোনটিই নয়
সঠিক উত্তর: Option C
226.
কোন অবস্থায় গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) পরস্পর সমান হয়?
  • A যখন AC সর্বোচ্চ হয়
  • B যখন AC সর্বনিম্ন হয়
  • C যখন AC ক্রমহ্রাসমান হয়
  • D যখন AC ক্রমবর্ধমান হয়
সঠিক উত্তর: Option B
227.
একচেটিয়া বাজারে একটি ফার্মের ভারসাম্য শর্ত—
  • A AR=MC
  • B MC=MR
  • C AR=MR
  • D AC=MC
সঠিক উত্তর: Option B
228.
কোন ধরনের বাজারে দ্রব্যের দামের উপর বিক্রেতার (ফার্মের) পূর্ণ নিয়ন্ত্রণ থাকে?
  • A পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
  • B একচেটিয়া বাজার
  • C মনোপসনি বাজার
  • D অলিগোপলি বাজার
সঠিক উত্তর: Option B
229.
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে— i. P=MR ii. P=AR iii. AR=MR নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option D
230.
প্রবাসী বাংলাদেশিদের আয় নিচের কোনটিতে অন্তর্ভুক্ত হবে?
  • A GDP
  • B NDP
  • C GNP
  • D CCA
সঠিক উত্তর: Option C
231.
বাংলাদেশের GDP তে অন্তর্ভুক্ত হবে— i. বাংলাদেশি নাগরিকদের আয় ii. বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের আয় iii. বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের আয় নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option A
232.
অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় কয়টি?
  • A ২
  • B ৩
  • C ৪
  • D ৫
সঠিক উত্তর: Option C
233.
স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা যে অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য— i. ধনতান্ত্রিক ii. মিশ্র iii. নির্দেশমূলক নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B ii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option A
234.
বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে—
  • A বাজার অর্থনৈতিক ব্যবস্থা
  • B মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা
  • C সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা
  • D ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা
সঠিক উত্তর: Option B
235.
চাহিদার শর্ত কয়টি?
  • A ২
  • B ৩
  • C ৪
  • D ৫
সঠিক উত্তর: Option C
236.
ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল—
  • A ধনাত্মক
  • B ঋণাত্মক
  • C অসীম
  • D শূন্য
সঠিক উত্তর: Option D
237.
একটি মোবাইল সেট ও একটি মোবাইল সিমের মধ্যে সম্পর্ক কী রূপ?
  • A পরিবর্তক
  • B পরিপূরক
  • C স্বাধীন
  • D সম্পর্কহীন
সঠিক উত্তর: Option B
238.
Qs=-5+P উপরের কত দামে যোগান শূন্য হবে?
  • A -5
  • B 0
  • C 5
  • D 10
সঠিক উত্তর: Option C
239.
Qs=-5+P সমীকরণ থেকে অঙ্কিত রেখার আকৃতি হবে—
  • A বাম থেকে ডানে ঊর্ধ্বগামী
  • B বাম থেকে ডানে নিম্নগামী
  • C ভূমি অক্ষের সমান্তরাল
  • D লম্ব অক্ষের সমান্তরাল
সঠিক উত্তর: Option A
240.
অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়?
  • A নতুন দ্রব্য সৃষ্টি
  • B নতুন উপযোগ সৃষ্টি
  • C অতিরিক্ত আয় সৃষ্টি
  • D উপকরণ একত্রীকরণ
সঠিক উত্তর: Option B