Logo
Logo

কৃষিশিক্ষা

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 246
1.
নিচের কোনটি তুলা ফসলের ক্ষতিকারক পোকা?
  • A বোলওয়ার্ম
  • B বাদামি গাছফড়িং
  • C গান্ধী পোকা
  • D মাজরা পোকা
সঠিক উত্তর: Option A
2.
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
  • A ঢাকা
  • B গাজীপুর
  • C দিনাজপুর
  • D পঞ্চগড়
সঠিক উত্তর: Option B
3.
কিউরিং বলতে কী বোঝায়?
  • A আকার অনুযায়ী সবজি বাছাই করা
  • B সবজির আঘাতপ্রাপ্ত স্থান কেটে ফেলা
  • C কন্দ জাতীয় সবজির আঘাতপ্রাপ্ত স্থান শুকিয়ে রোগমুক্ত করা
  • D সবজিকে মোড়কীকরণ করা
সঠিক উত্তর: Option C
4.
নিচের কোনটি পেয়ারার জাত?
  • A স্বরূপকাঠি
  • B এলাচি
  • C নাগপুরী
  • D খাসিয়া
সঠিক উত্তর: Option A
5.
গ্রীষ্মকালীন চাষযোগ্য মাশরুম কোনটি?
  • A মিল্কী
  • B পপলার
  • C ওয়েস্টার
  • D বাটন
সঠিক উত্তর: Option A
6.
ফল গাছের ডাল ও শীর্ষভাগ ওপর থেকে শুকিয়ে ক্রমান্বয়ে মরে যাওয়াকে কী বলে?
  • A গ্রিনিং
  • B ডাইব্যাক
  • C গ্যামোসিস
  • D স্ক্যাব
সঠিক উত্তর: Option B
7.
ফল গাছের অঙ্গ ছাটাইয়ের প্রধান কারণ কোনটি?
  • A পোকামাকড় দমন করা
  • B রোগবালাই দমন করা
  • C গাছ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা
  • D ফল ধারণ বৃদ্ধি ও গুণগত মান উন্নত করা
সঠিক উত্তর: Option D
8.
রিবনরেটিং কোন ফসলে করা হয়?
  • A তুলা
  • B পাট
  • C আখ
  • D ধান
সঠিক উত্তর: Option B
9.
তুলায় জিনিং করার প্রধান কারণ কোনটি?
  • A আঁশ পরিষ্কার করা
  • B তুলা হতে সুতা উৎপাদন
  • C ভালো মানের তুলা উৎপাদন
  • D আঁশ হতে বীজ আলাদা করা
সঠিক উত্তর: Option D
10.
বীজ ফসলের জমি থেকে অনাকাঙ্ক্ষিত গাছ তুলে ফেলতে হয় কোন পর্যায়ে? i. শারীরিক বৃদ্ধি ii. ফুলোৎপাদন iii. ফসল পরিপক্ব নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option D
11.
মাটির ওপরে আলু গাছের সম্পূর্ণ অংশকে উপড়ে ফেলাকে কী বলে?
  • A কাটিং
  • B প্রুনিং
  • C কিউরিং
  • D হামপুলিং
সঠিক উত্তর: Option D
12.
নিচের কোনটি দানাজাতীয় ফসল?
  • A মসুর
  • B সরিষা
  • C ভুট্টা
  • D ছোলা
সঠিক উত্তর: Option C
13.
মৌ-কলোনিতে রানি মৌমাছি গুরুত্বপূর্ণ কেন?
  • A পরাগায়ণে
  • B মৌচাক তৈরিতে
  • C বংশ-বৃদ্ধিতে
  • D মধু সংগ্রহে
সঠিক উত্তর: Option C
14.
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
  • A ১৯৭৩
  • B ১৯৬১
  • C ১৯৫২
  • D ১৯২১
সঠিক উত্তর: Option B
15.
ফসল চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি কোনটি?
  • A বেলে মাটি
  • B দোঁ-আশ মাটি
  • C পলি মাটি
  • D এঁটেল মাটি
সঠিক উত্তর: Option B
16.
চিনিজাতীয় ফসল আখের বৈশিষ্ট্য হলো—
  • A রেটুন চাষ করা যায়
  • B শিকড়ে গুটি তৈরি হয়
  • C বর্ষজীবী উদ্ভিদ
  • D কান্ড খুব নরম
সঠিক উত্তর: Option A
17.
মালচিং এর মাধ্যমে মাটির কী নিয়ন্ত্রণ করা হয়?
  • A তাপমাত্রা
  • B আর্দ্রতা
  • C পুষ্টি সরবরাহ
  • D বায়ু চলাচল
সঠিক উত্তর: Option B
18.
ডক্টরস ফাঙ্গাস বলা হয় নিচের কোনটিকে?
  • A ট্রাইকোডার্মা
  • B রাইজোবিয়াম
  • C অ্যাজোটোব্যাক্টার
  • D এ্যাজোলা
সঠিক উত্তর: Option A
19.
কৃত্রিম প্রজননের প্রধান উদ্দেশ্য কী?
  • A মাংস উৎপাদন
  • B দুধ উৎপাদন
  • C আর্থিক উন্নয়ন
  • D জাত উন্নয়ন
সঠিক উত্তর: Option D
20.
সারা বছর চাষযোগ্য মাশরুম কোনটি?
  • A মিল্কী
  • B শিতাকে
  • C ওয়েস্টার
  • D স্টার
সঠিক উত্তর: Option C