Logo
Logo

পরিসংখ্যান

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 227
1.
তথ্যসারির প্রতিটি তথ্যমান হতে উহার গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি কত?
  • A ০
  • B ১
  • C ২
  • D ৪
সঠিক উত্তর: Option A
2.
তথ্যসারির কোনো মান শূন্য হলে, নিচের কোন পরিমাপটি নির্ণয় করা যায় না?
  • A গাণিতিক গড়
  • B জ্যামিতিক গড়
  • C মধ্যমা
  • D প্রচুরক
সঠিক উত্তর: Option B
3.
দু'টি কারখানার শ্রমিক সংখ্যা যথাক্রমে ১০০ জন ও ১৫০ জন এবং তাদের সম্মিলিত গড় বেতন ৬৪ টাকা। প্রথম কারখানার শ্রমিকদের গড় বেতন ৭০ টাকা হলে, দ্বিতীয় কারখানার শ্রমিকদের গড় বেতন কত?
  • A ৬০ টাকা
  • B ৬২ টাকা
  • C ৬৫ টাকা
  • D ৬৮ টাকা
সঠিক উত্তর: Option A
4.
২০২০ সালের শীতকালে কোনো এলাকার এক সপ্তাহের তাপমাত্রা হলো : ১, -২, -১, ০, ১, ১, -১ ডিগ্রী সেলসিয়াস। উক্ত তথ্যের মধ্যক মান নির্ণয়ে অনুপযুক্ত কেন্দ্রিয় প্রবণতার পরিমাণ -i. গাণিতিক গড় ii. জ্যামিতিক গড় iii. তরঙ্গ গড় নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option C
5.
প্রথম ২৬ টি স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় কত?
  • A ৮.৫০
  • B ১২.৫০
  • C ১৩.৫০
  • D ১৫.৫০
সঠিক উত্তর: Option C
6.
কোনো গণসংখ্যা নিবেশনের আকৃতি ও প্রকৃতিগত বৈশিষ্ট্য জানার জন্য ব্যবহৃত ধ্রুবক সমূহকে কী বলে?
  • A প্রচুরক
  • B চতুর্থক
  • C দশমক
  • D পরিঘাত
সঠিক উত্তর: Option D
7.
বঙ্কিম নিবেশনের বৈশিষ্ট্যসমূহ -i. গড় ≠ মধ্যমা ≠ প্রচুরক ii. মধ্যমা হতে চতুর্থক দু'টির দূরত্ব অসমান হয় iii. গণসংখ্যা রেখা অপ্রতিসম হয় নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option D
8.
১ম ১০টি স্বাভাবিক সংখ্যার দ্বিতীয় কেন্দ্রিয় পরিঘাত কত?
  • A ২.৮৭
  • B ৪.৩২
  • C ৭.৫৭
  • D ৮.২৫
সঠিক উত্তর: Option D
9.
একটি গণসংখ্যা রেখা যদি লেখের বাম দিকে উঁচু হয়ে ডান দিকে বিস্তৃতি লাভ করে তাকে বলে—
  • A ধনাত্মক বঙ্কিম
  • B ঋণাত্মক বঙ্কিম
  • C প্রতিসম
  • D সূঁচালো
সঠিক উত্তর: Option A
10.
যুদ্ধের কারণে অর্থনৈতিক পরিবর্তন কালীন সারির কোন উপাদান নির্দেশ করে?
  • A সাধারণ ধারা
  • B ঋতুগত ভেদ
  • C চক্রক্রমিক ভেদ
  • D অনিয়মিত ভেদ
সঠিক উত্তর: Option D
11.
বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের সীমাবদ্ধতা হলো—i ত্রুটিপূর্ণ তথ্যসংগ্রহ পদ্ধতি ii তথ্যের অপর্যাপ্ততা iii উপযুক্ত প্রশিক্ষণের অভাব নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option D
12.
কালীন সারির উপাদানসমূহের মধ্যে বিদ্যমান সম্পর্কে সাধারণত কত ধরনের মডেলের সাহায্যে প্রকাশ করা যায়?
  • A ২
  • B ৩
  • C ৪
  • D ৫
সঠিক উত্তর: Option A
13.
কোনো নিবেশনের μ2=25, μ3=20, μ4=2200 হলে, নিবেশনটি হবে -
  • A ঋণাত্মক বঙ্কিম
  • B অতি সূঁচালো
  • C অনতি সূঁচালো
  • D সুষমা
সঠিক উত্তর: Option B
14.
কোনটি বিচ্ছিন্ন চলক?
  • A শিক্ষার্থীর ওজন
  • B বৃষ্টিপাতের পরিমাণ
  • C তাপমাত্রা
  • D পরিবারের সদস্য সংখ্যা
সঠিক উত্তর: Option D
15.
ধর্ম ও রক্তের গ্রুপ কোন ধরনের পরিমাপন স্কেল?
  • A শ্রেণিসূচক
  • B নামসূচক
  • C অনুপাতসূচক
  • D ক্রমিকসূচক
সঠিক উত্তর: Option B
16.
মূলধন ও মুনাফা যে ধরনের চলক তা হলো -i দ্বি-চলক ii সংখ্যাবাচক চলক iii গুণবাচক চলক নিচের কোনটি সঠিক?
  • A ii
  • B iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option A
17.
কোনটি পরিসংখ্যান নয়?
  • A একজন শিক্ষার্থীর মাসিক গড় ব্যয় ৩,০০০ টাকা
  • B একাদশ শ্রেণির শিক্ষার্থীদের গড় বয়স ১৭ বৎসর
  • C হারুনের দৈনিক গড় আয় ১,০০০ টাকা
  • D রুবির বয়স ১৮ বৎসর
সঠিক উত্তর: Option D
18.
দুটি সংখ্যার গাণিতিক গড় ২৫ এবং এদের একটি সংখ্যা ৪০। অপর সংখ্যাটি কত?
  • A ৫
  • B ১০
  • C ১৫
  • D ২০
সঠিক উত্তর: Option B
19.
কালীন সারির মডেল কয়টি?
  • A ২
  • B ৩
  • C ৪
  • D ৫
সঠিক উত্তর: Option A
20.
একটি অনুসন্ধান হতে প্রাপ্ত তথ্য ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪। কোন গড়টি উপযুক্ত?
  • A প্রচুরক
  • B গাণিতিক গড়
  • C জ্যামিতিক গড়
  • D তরঙ্গ গড়
সঠিক উত্তর: Option C