Logo
Logo

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 51
41.
জনাব রবিন একজন সফল ব্যবসায়ী। তিনি তার গ্রামে দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কতিপয় নারীকে সংগঠিত করে হস্তজাত সামগ্রী উৎপাদনের একটি কারখানা গড়ে তুললেন। এ ব্যবসায়ে মুনাফা হলে তিনি মুনাফা নিতে পারবেন না কিন্তু পুঁজি ফেরত নিতে পারবেন। ব্যবসায়টি আপন গতিতে এগিয়ে যাবে।

জনাব রবিনের প্রতিষ্ঠিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত?
  • A প্রস্তুত
  • B প্রাথমিক
  • C নির্মাণ
  • D সেবা
সঠিক উত্তর: Option A
42.
একমালিকানা ব্যবসায়ে স্বত্বাধিকারীর ব্যক্তিগত সুবিধা কোনটি?
  • A স্বাধীনতা
  • B সহজ গঠন
  • C স্বল্প মূলধন
  • D গোপনীয়তা
সঠিক উত্তর: Option A
43.
বিশেষ ক্ষেত্রে নাবালক কোন ধরনের অংশীদার হতে পারে?
  • A নামমাত্র
  • B সীমাবদ্ধ
  • C ঘুমন্ত
  • D প্রতিবন্ধ
সঠিক উত্তর: Option B
44.
পৃথিবীর কোন দেশে আনুষ্ঠানিকভাবে প্রথম সমবায় সমিতি গঠিত হয়?
  • A ভারত
  • B চীন
  • C যুক্তরাষ্ট্র
  • D যুক্তরাজ্য
সঠিক উত্তর: Option D
45.
অর্থনৈতিক পরিবেশের উপাদান হলো—
i. ব্যয় ও ভোগ
ii. নিরাপত্তা
iii. আবগারি শুল্ক ও কর
নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option B
46.
নজরুল, বদরুল ও সদরুল সমপরিমাণ মূলধন দিয়ে একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠা করে। হঠাৎ সদরুল ব্যবসায়ের কর্তৃত্ব পালনে চিরতরে অসমর্থ হয়ে পড়ে। একদিকে ব্যবসায়ের দায় পরিশোধ শুধু নজরুলের ওপর বর্তায়।

উদ্দীপকে বর্ণিত নজরুল কোন ধরনের অংশীদার?
  • A সাধারণ
  • B সীমাবদ্ধ
  • C নিষ্ক্রিয়
  • D আপাতদৃষ্টিতে
সঠিক উত্তর: Option A
47.
উদ্দীপক অনুসারে এ ধরনের প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থার কারণ—
i. সদস্যদের দায় সীমাবদ্ধ
ii. অস্তিত্ব চিরন্তন প্রকৃতির
iii. শেয়ার হস্তান্তর যোগ্য
নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option D
48.
জনাব জীবন অনেক বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখেন। তিনি এমন এক প্রতিষ্ঠান গড়বেন যা অন্য প্রতিষ্ঠানের ৫০% এর বেশি শেয়ারের মালিক এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অধিকাংশ পরিচালক নিয়োগ করার ক্ষমতার অধিকারী হয়। তিনি জানেন, এ প্রতিষ্ঠানের প্রতি জনগণের একবার আস্থা সৃষ্টি করতে পারলে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহে কোন সমস্যা হবে না।

জনাব জীবন যে প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখেন সেটা কোন ধরনের কোম্পানি?
  • A সরকারি
  • B বেসরকারি
  • C হোল্ডিং
  • D সাবসিডিয়ারি
সঠিক উত্তর: Option C
49.
কিসের ভিত্তিতে ভোক্তা সমবায় সমিতিতে সদস্যদের মধ্যে লভ্যাংশ বণ্টিত হয়?
  • A মূলধন
  • B ক্রয়
  • C বিক্রয়
  • D ভোগ
সঠিক উত্তর: Option B
50.
মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়?
  • A আচরণ
  • B বিবেক
  • C বুদ্ধি
  • D ক্ষমতা
সঠিক উত্তর: Option A
51.
সমবায় সমিতি কখন আইনগত ভিত্তি লাভ করে?
  • A উপবিধি প্রণয়নের পর
  • B পরিচালক নিয়োগের পর
  • C নিবন্ধনের পর
  • D কার্যারম্ভের পর
সঠিক উত্তর: Option C