Logo
Logo

ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 119
1.
কার্যকারী সুদের হার নির্ণয়ে কোন বিষয়ের প্রভাব সমন্বয় করা হয়?
  • A চক্রবৃদ্ধির সংখ্যা
  • B মুদ্রাস্ফীতি
  • C অবচয়
  • D মেয়াদ
সঠিক উত্তর: Option A
2.
বাট্টাকরণ পদ্ধতিটি—
i. বর্তমান মূল্যের সাথে সম্পৃক্ত
ii. চক্রবৃদ্ধিকরণের বিপরীত
iii.বাট্টার পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option A
3.
জনাব রাকিব একজন বিনিয়োগকারী। তার একটি প্রকল্পে বিনিয়োগের জন্য ৫ বছর পর ৫,০০,০০০ টাকা প্রয়োজন। এ জন্য তিনি ৯% হার সুদে ৫ বছরের জন্য কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখতে চান।

জনাব রাকিবকে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে?
  • A ৩,০১,৪০৬ টাকা
  • B ৩,১২,৯৭২ টাকা
  • C ৩,২৪,৯৬৬ টাকা
  • D ৩,২০,৩৩৮ টাকা
সঠিক উত্তর: Option C
4.
যদি সুদের হার ১০% হয় তাহলে জনাব রাকিবকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে?
  • A ৩,০১,৪৬০.৬৬ টাকা
  • B ৩,১০,৪৬০.৬৬ টাকা
  • C ৩,১৯,৫৬০.৭৬ টাকা
  • D ৩,৯১,৪৬০.৬৭ টাকা
সঠিক উত্তর: Option B
5.
প্রতিবছর সমপরিমাণ টাকা জমা বা উত্তোলন করা হলে তাকে কী বলে?
  • A বর্তমান মূল্য
  • B অ্যানুইটি
  • C চক্রবৃদ্ধিকরণ
  • D ভবিষ্যৎ মূল্য
সঠিক উত্তর: Option B
6.
সরকারি অর্থায়নের উৎস হচ্ছে—
i. ট্রেজারি বিল
ii. আয়কর
iii. উৎপাদন শুল্ক
নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option D
7.
দীর্ঘ মেয়াদী অর্থায়নের উৎস কোনটি?
  • A ট্রেজারি বিল
  • B বাণিজ্যিক ব্যাংক
  • C বাণিজ্যিক কাগজ
  • D ট্রেজারি বন্ড
সঠিক উত্তর: Option D
8.
ঋণের ব্যয় পরিবর্তন হয় কোনটির কারণে?
  • A মুদ্রাস্ফীতি
  • B মুদ্রানীতি
  • C লভ্যাংশ
  • D জামানত
সঠিক উত্তর: Option B
9.
সাধারণ শেয়ারহোল্ডারগণ মুনাফার অংশ পাবেন—
i. কর্পোরেট ধারকদের সুদ প্রদানের পর
ii. অগ্রাধিকার লভ্যাংশ প্রদানের পর
iii. রাষ্ট্রীয় কর পরিশোধের পর
নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option D
10.
উত্তরণ ব্যয়ের উপাদান হলো—
i. অবলেখকের কমিশন
ii. আইন ফি
iii. বিক্রয় কমিশন
নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option D
11.
GMC একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠান। তাদের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে একটি নতুন প্লান্ট স্থাপন করতে চায় যার জন্য বড় তহবিল প্রয়োজন।

GMC কোম্পানি নিচের কোন বাজারের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারে?
  • A পাইকারি বাজার
  • B মুদ্রা বাজার
  • C প্রাথমিক বাজার
  • D মাধ্যমিক বাজার
সঠিক উত্তর: Option C
12.
GMC প্রতিষ্ঠানটি তাদের প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য—
i. শেয়ার ইস্যু করতে পারে
ii. ঋণপত্র ইস্যু করতে পারে
iii. বাণিজ্যিক পত্র ইস্যু করতে পারে
নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B ii ও iii
  • C i ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option A
13.
YTM এর পূর্ণরূপ কী?
  • A Year to Month
  • B Yield to Maturity
  • C Year to Maturity
  • D Yield to Month
সঠিক উত্তর: Option B
14.
প্রকল্প মূল্যায়নের কোন পদ্ধতি অর্থের সময়মূল্যকে বিবেচনা করে না?
  • A পে-ব্যাক সময়
  • B নিট বর্তমান মূল্য
  • C অভ্যন্তরীণ আয়ের হার
  • D বাট্টাকৃত পরিশোধকাল
সঠিক উত্তর: Option A
15.
নিচের কোন ক্ষেত্রে প্রকল্প গ্রহণযোগ্য হবে?
  • A NPV > 0
  • B NPV = 0
  • C NPV ≤ 0
  • D NPV < -1
সঠিক উত্তর: Option A
16.
প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে বিবেচনা করা হয়—
i. নিট বর্তমান মূল্য
ii. অভ্যন্তরীণ আয়ের হার
iii. বর্তমান মূল্য
নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option A
17.
মূলধন বাজেটিং সিদ্ধান্ত কোনটি?
  • A জ্বালানি ক্রয়
  • B যন্ত্রপাতি ক্রয়
  • C পণ্য ক্রয়
  • D কাঁচামাল ক্রয়
সঠিক উত্তর: Option B
18.
বিনিয়োগ সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো—
  • A মুনাফা বৃদ্ধি
  • B বিনিয়োগ বৃদ্ধি
  • C সম্পদ বৃদ্ধি
  • D তারল্য বৃদ্ধি
সঠিক উত্তর: Option C
19.
স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য বিনিয়োগ সিদ্ধান্তকে কী বলে?
  • A নগদ বহিঃপ্রবাহ
  • B মূলধন কাঠামো
  • C মূলধন বাজেটিং
  • D প্রকল্প নির্বাচন
সঠিক উত্তর: Option C
20.
ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক কীরূপ?
  • A নিম্নমুখী
  • B সমানুপাতিক
  • C ঋণাত্মক
  • D ধনাত্মক
সঠিক উত্তর: Option D