একটি স্টকের বিটার মান ১.৯০, বাজারে গড় আয়ের হার ১১% এবং ঝুঁকিমুক্ত আয়ের হার ৮%।
প্রত্যাশিত আয়ের হার কত?
A ১০.৭০%
B ১১.৭০%
C ১২.৭০%
D ১৩.৭০%
সঠিক উত্তর: Option D
42.
বাজার আয়ের হার বৃদ্ধি পেয়ে ১৩% হলে, প্রত্যাশিত আয়ের হার কী পরিবর্তন হবে?
A ৬.১০% বৃদ্ধি পাবে
B ৭.১০% হ্রাস পাবে
C ৮.০% হ্রাস পাবে
D ৩.৮০% বৃদ্ধি পাবে
সঠিক উত্তর: Option D
43.
শেয়ার প্রতি আয় নির্ণয়ের ক্ষেত্রে কোম্পানির কোন আয়কে বিবেচনা করা হয়?
A সংরক্ষিত আয়
B মোট আয়
C কর পরবর্তী আয়
D কর পূর্ববর্তী আয়
সঠিক উত্তর: Option C
44.
সম্পদ সর্বোচ্চকরণ নীতির মূল লক্ষ্য কী?
A চলতি সম্পদ বৃদ্ধি
B নিট বর্তমান মূল্য বৃদ্ধি
C স্থায়ী সম্পদ বৃদ্ধি
D মুনাফা বৃদ্ধি
সঠিক উত্তর: Option B
45.
মি. আরিফ একটি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। একটি লাভজনক প্রকল্পে বিনিয়োগের জন্য তিনি X ব্যাংক হতে ১২% সুদে ৩০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। বছর শেষে উক্ত প্রকল্প হতে ৫ লক্ষ টাকা মুনাফা অর্জন করেন।
মি. আরিফ অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন?
A পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি
B নগদ প্রবাহ নীতি
C ঝুঁকি ও মুনাফার সমন্বয়করণ নীতি
D তারল্য ও মুনাফার অর্জন ক্ষমতার নীতি
সঠিক উত্তর: Option C
46.
মি. আরিফ কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ হলো:
i. লভ্যাংশ সিদ্ধান্ত
ii. অর্থায়ন সিদ্ধান্ত
iii. বিনিয়োগ সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
A i ও ii
B i ও iii
C ii ও iii
D i, ii ও iii
সঠিক উত্তর: Option C
47.
নিচের কোনটি তারল্যের সাথে সম্পর্কিত?
A স্থির ব্যয়
B স্থায়ী সম্পদ
C বৈচিত্রায়ন
D চলতি সম্পদ
সঠিক উত্তর: Option D
48.
প্রতিবছর শুধু আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে কী বলে?
A চক্রবৃদ্ধি সুদ
B মোট সুদ
C নিট সুদ
D সরল সুদ
সঠিক উত্তর: Option D
49.
জনাব আবদুর রহমান একটি লটারি জিতেছেন। কর্তৃপক্ষ তাকে দুটি প্রস্তাব দিয়েছেন।
i. এককালীন ১,৮০,০০০ টাকা প্রদান করা হবে অথবা
ii. প্রতি বছর শেষে ২৫,০০০ টাকা প্রদান করা হবে। বাজার সুদের হার ১২%।
জনাব রহমানের ১ম প্রস্তাব কোন ধরনের নগদ প্রবাহ?
A এককালীন নগদ প্রবাহ
B চিরস্থায়ী বৃত্তি
C সাধারণ বার্ষিক বৃত্তি
D অগ্রিম বার্ষিক বৃত্তি
সঠিক উত্তর: Option A
50.
উদ্দীপকের ২য় প্রস্তাবের বর্তমানে মূল্য কত?
A ২,০৬,৩৩৩.৩৩ টাকা
B ২,০৭,৩৩৩.৩৩ টাকা
C ২,০৮,৩৩৩.৩৩ টাকা
D ২,০৯,৩৩৩.৩৩ টাকা
সঠিক উত্তর: Option C
51.
ঋণ পরিশোধ সূচি হতে জানা যায়—
i. প্রতি কিস্তিতে পরিশোধিত সুদের পরিমাণ
ii. প্রতি কিস্তিতে পরিশোধিত আসলের পরিমাণ
iii. ঋণের কিস্তির পরিমাণ
নিচের কোনটি সঠিক?
A i ও ii
B i ও iii
C ii ও iii
D i, ii ও iii
সঠিক উত্তর: Option D
52.
মিসেস বর্ণনা ১০% সরল সুদে ১,৬০,০০০ টাকা ধার গ্রহণ করেন। ২ বছর পর তাকে কত টাকা সুদ পরিশোধ করতে হবে?
A ৩০,০০০ টাকা
B ৩১,০০০ টাকা
C ৩২,০০০ টাকা
D ৩৩,০০০ টাকা
সঠিক উত্তর: Option C
53.
চক্রবৃদ্ধি করণের মাধ্যমে কী করা হয়?
A অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়
B অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা হয়
C সাধারণ বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য নির্ণয় করা হয়
D অগ্রিম বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য নির্ণয় করা হয়
সঠিক উত্তর: Option A
54.
YTM এর পূর্ণরূপ কোনটি?
A Yield to Minority
B Yield to Maternity
C Yield to Month
D Yield to Maturity
সঠিক উত্তর: Option D
55.
রাহী লি. প্রতিটি ১,০০০ টাকা ১০% কুপন রেটে চিরস্থায়ী বন্ড ইস্যু করেছে। কোম্পানির প্রয়োজনীয় আয়ের হার ১২% বন্ডটির বর্তমান মূল্য কত?
A ৭৩৩.৩৩ টাকা
B ৮৩৩.৩৩ টাকা
C ৯৩৩.৩৩ টাকা
D ১,০৩৩.৩৩ টাকা
সঠিক উত্তর: Option B
56.
নিচের কোনটি পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য?
A ঝুঁকি হ্রাস
B অনিশ্চয়তা হ্রাস করা
C বিনিয়োগ বৃদ্ধি করা
D মুনাফা বৃদ্ধি করা
সঠিক উত্তর: Option A
57.
কর পরবর্তী নিট মুনাফার সাথে কোনটি যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে?
A মজুদ পণ্য
B অবচয়
C আয়কর
D কাঁচামাল ক্রয়
সঠিক উত্তর: Option B
58.
NSRM বাংলাদেশেস একটি বন্ড উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা ১২% সুদে ১০ বছর মেয়াদি বন্ড ইস্যু করে। বন্ডটির অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং বাজারমূল্য ৯৮০ টাকা।