Logo
Logo

বাংলা ভাষা ও সাহিত্য

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 38
1.
Ballad কি?
  • A লোকগীতি
  • B লোকগাথা
  • C গীতিকা
  • D গাথা
সঠিক উত্তর: Option D

Ballad = গাথা বা গাথাকবিতা। কাহিনীমূলক কবিতা যা গীত হয়।

2.
'শাহনামা' মৌলিক গ্রন্থটি কার?
  • A মালিক জয়সী
  • B ফেরদৌসী
  • C সৈয়দ হামজা
  • D কাজী দৌলত উজির বাহরাম খাঁ
সঠিক উত্তর: Option B

'শাহনামা' পারস্যের জাতীয় মহাকাব্য। রচয়িতা মহাকবি ফেরদৌসী।

3.
ড. মুহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম-
  • A বঙ্গভাষা ও সাহিত্য
  • B বাংলা সাহিত্যের কথা
  • C বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
  • D বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
সঠিক উত্তর: Option B

'বাংলা সাহিত্যের কথা' ড. মুহাম্মদ শহীদুল্লাহর রচনা। 'বঙ্গভাষা ও সাহিত্য' দীনেশচন্দ্র সেনের।

4.
'চৌ-হদ্দি' শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
  • A বাংলা + ফরাসি
  • B সংস্কৃত + ফারসি
  • C ফারসি + আরবি
  • D সংস্কৃত + আরবি
সঠিক উত্তর: Option C

'চৌ' ফারসি (চার) ও 'হদ্দি' আরবি (সীমা)। চৌ-হদ্দি = চতুঃসীমা।

5.
'রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর' কার রচনা?
  • A চণ্ডীদাস
  • B জ্ঞানদাস
  • C বিদ্যাপতি
  • D লোচনদাস
সঠিক উত্তর: Option B

বৈষ্ণব পদাবলীর কবি জ্ঞানদাসের পদ।

6.
'সাজাহান' নাটকের প্রধান রচয়িতা কে?
  • A ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
  • B তুলসী লাহিড়ি
  • C দ্বিজেন্দ্রলাল রায়
  • D বলাইচাঁদ মুখোপাধ্যায়
সঠিক উত্তর: Option C

'সাজাহান' দ্বিজেন্দ্রলাল রায় (ডি. এল. রায়) রচিত ঐতিহাসিক নাটক।

7.
'নেমেসিস' নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
  • A দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  • B ঊনপঞ্চাশের মন্বন্তর
  • C বায়ান্নর ভাষা আন্দোলন
  • D একাত্তরের মুক্তিযুদ্ধ
সঠিক উত্তর: Option A

নূরুল মোমেনের 'নেমেসিস' ১৯৪৩-এর দুর্ভিক্ষ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে।

8.
ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি?
  • A আরাকান রাজসভা
  • B কৃষ্ণনগর রাজসভা
  • C রাজা গণেশের রাজসভা
  • D লক্ষ্মণ সেনের রাজসভা
সঠিক উত্তর: Option B

ভারতচন্দ্র নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি। 'অন্নদামঙ্গল' কাব্যের রচয়িতা।

9.
'মহুয়া' পালাটির রচয়িতা-
  • A দ্বিজ কানাই
  • B মনসুর বয়াতী
  • C নয়নচাঁদ ঘোষ
  • D দ্বিজ ঈশান
সঠিক উত্তর: Option A

মৈমনসিংহ গীতিকার 'মহুয়া' পালার রচয়িতা কবি দ্বিজ কানাই।

10.
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-
  • A ১৮০০ সালে
  • B ১৮০১ সালে
  • C ১৮০২ সালে
  • D ১৮০৪ সালে
সঠিক উত্তর: Option B

১৮০০ সালে কলেজ প্রতিষ্ঠার পর ১৮০১ সালে বাংলা বিভাগ খোলা হয়।

11.
কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
  • A স্যার উইলিয়াম জোনস্
  • B স্যার উইলিয়াম ক্যারী
  • C রাজীব লোচন মুখোপাধ্যায়
  • D ব্রাসি হ্যালহেড
সঠিক উত্তর: Option D

হ্যালহেড ১৭৭৮ সালে বাংলা হরফে প্রথম বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন।

12.
'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন?
  • A ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • B অক্ষয় কুমার দত্ত
  • C প্যারীচাঁদ মিত্র
  • D বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর: Option B

'তত্ত্ববোধিনী' (১৮৪৩) পত্রিকার প্রথম সম্পাদক অক্ষয়কুমার দত্ত।

13.
কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
  • A কমলে কামিনী
  • B চক্ষুদান
  • C বিধবা বিবাহ
  • D ভদ্রার্জুন
সঠিক উত্তর: Option A

'কমলে কামিনী' দীনবন্ধু মিত্রের নাটক।

14.
কোন গ্রন্থটি মহাকাব্য?
  • A অবকাশ রঞ্জিনী
  • B বৃত্রসংহার
  • C বিরহ বিলাপ
  • D বীরাঙ্গনা কাব্য
সঠিক উত্তর: Option B

'বৃত্রসংহার' হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মহাকাব্য। 'বীরাঙ্গনা' মাইকেলের পত্রকাব্য।

15.
'বত্রিশ সিংহাসন' কার রচনা?
  • A মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  • B রামরাম বসু
  • C বিদ্যাসাগর
  • D রাজীব লোচন মুখোপাধ্যায়
সঠিক উত্তর: Option A

'বত্রিশ সিংহাসন' (১৮০২) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গদ্যগ্রন্থ।

16.
'ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসে?
  • A হুতোম প্যাঁচার নক্সা
  • B আলালের ঘরে দুলাল
  • C সধবার একাদশী
  • D বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
সঠিক উত্তর: Option B

'ঠকচাচা' চরিত্র প্যারীচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮) উপন্যাসে।

17.
'উদাসীন পথিকের মনের কথা' কোন জাতীয় রচনা?
  • A নাটক
  • B কাব্য
  • C আত্মজৈবনিক উপন্যাস
  • D গীতি কবিতার সংকলন
সঠিক উত্তর: Option C

মীর মশাররফ হোসেনের 'উদাসীন পথিকের মনের কথা' আত্মজৈবনিক উপন্যাস।

18.
'তাজকেরাতুল আওলিয়া' অবলম্বনে 'তাপসমালা' কে রচনা করেন?
  • A মুন্সী আবদুল লতিফ
  • B কাজী আকরাম হোসেন
  • C গিরিশচন্দ্র সেন
  • D শেখ আব্দুল জব্বার
সঠিক উত্তর: Option C

ভাই গিরিশচন্দ্র সেন 'তাজকিরাতুল আউলিয়া' অবলম্বনে 'তাপসমালা' রচনা করেন।

19.
কোন নাটকটি সেলিম আল দীনের?
  • A মুনতাসীর ফ্যান্টাসী
  • B পায়ের আওয়াজ পাওয়া যায়
  • C কবর
  • D বহুব্রীহি
সঠিক উত্তর: Option A

'মুনতাসীর ফ্যান্টাসী' সেলিম আল দীনের নাটক।

20.
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
  • A ১৯৯৮
  • B ১৯৯৯
  • C ২০০০
  • D ২০০১
সঠিক উত্তর: Option B

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর অধিবেশনে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত।