Logo
Logo

CU A Unit (24-25)

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 105
81.
কোষ বিভাজনের কোন দশায় সমস্ত ক্রোমোসোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে?
  • A টেলোফেজ
  • B প্রো-মেটাফেজ
  • C মেটাফেজ
  • D অ্যানাফেজ
সঠিক উত্তর: Option C
82.
শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিডকে কী বলে?
  • A অ্যালিউরোপ্লাস্ট
  • B রোডোপ্লাস্ট
  • C অ্যামাইলোপ্লাস্ট
  • D ইলাইওপ্লাস্ট
সঠিক উত্তর: Option C
83.
DNA এবং RNA এর গাঠনিক পার্থক্যের ক্ষেত্রে কোনটি সঠিক?
  • A RNA একটি দ্বিসূত্রবিশিষ্ট অণু...
  • B RNA একটি এককসূত্রবিশিষ্ট অণু যার রাইবোজ সুগার কাঠামো আছে, DNA একটি দ্বিসূত্রবিশিষ্ট অণু যার ডিঅক্সিরাইবোজ সুগার কাঠামো আছে
  • C RNA এবং DNA উভয়ই একসূত্রবিশিষ্ট...
  • D RNA এবং DNA উভয়ই দ্বিসূত্রবিশিষ্ট...
সঠিক উত্তর: Option B
84.
BMI 25 এর বেশি থাকলে এটি কোন শ্রেণীতে পড়ে?
  • A কৃশকায়
  • B স্বাভাবিক ওজন
  • C অতিরিক্ত ওজন
  • D অল্প ওজন
সঠিক উত্তর: Option C
85.
ফুসফুসে বায়ু প্রবেশের গতিপথ কোনটি?
  • A ব্রঙ্কাই → ট্রাকিয়া → ল্যারিংস → অ্যালভিওলি
  • B ল্যারিংস → ব্রঙ্কাই → ট্রাকিয়া → অ্যালভিওলি
  • C ট্রাকিয়া → ল্যারিংস → ব্রঙ্কাই → অ্যালভিওলি
  • D ল্যারিংস → ট্রাকিয়া → ব্রঙ্কাই → অ্যালভিওলি
সঠিক উত্তর: Option D
86.
কোন কোষ হাইড্রার বহিঃত্বকের সম্পূর্ণ অংশজুড়ে থাকে?
  • A ফ্লাজেলীয় কোষ
  • B পেশী আবরণী কোষ
  • C ক্ষণপদীয় কোষ
  • D অ্যামিবয়েড কোষ
সঠিক উত্তর: Option B
87.
ভাইরাস সম্পর্কে কোনটি মিথ্যা নয়? (অর্থাৎ কোনটি সত্য)
  • A ভাইরাসের বিপাকীয় এনজাইম থাকেনা, তবে জেনেটিক উপাদান থাকে
  • B পোষক থেকে উদ্ভূত একটা লিপিড এনভেলপ সকল ভাইরাসের থাকে
  • C পোষক কোষের রাইবোসোম ব্যবহার করে ভাইরাস স্বাধীনভাবে বংশবৃদ্ধি করতে পারে
  • D ভাইরাসের জিনোম সবসময় ছোট জিনোমে সংযুক্ত হয়
সঠিক উত্তর: Option A
88.
নিম্নের কোনটি গলজি বডির কাজ নয়?
  • A প্রোটিন উৎপাদন করা
  • B গ্লাইকোপ্রোটিন তৈরি করা
  • C ভিটামিন তৈরি করা
  • D লাইসোসোম তৈরি করা
সঠিক উত্তর: Option A
89.
কোন বিবৃতিটি রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তিতে রেস্ট্রিকশন এনজাইমের ভূমিকা সঠিকভাবে বর্ণনা করে?
  • A কাঙ্খিত ডিএনএকে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে কেটে দেয়, ফলে আঠালো প্রান্ত তৈরি হয়
  • B ডিএনএ কে প্লাজমিড ভেক্টরের সাথে যুক্ত করে
  • C ডিএনএ সিকোয়েন্সকে বৃদ্ধি করে
  • D কাঙ্খিত ডিএনএতে মিউটেশন করে
সঠিক উত্তর: Option A
90.
নিচের কোনটি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে সঠিক নয়?
  • A এগুলো সালোকসংশ্লেষণের স্থান
  • B এগুলো কোষের পূর্বনির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করে
  • C এগুলো কোষের শ্বসন ক্রিয়ার স্থান
  • D এগুলোর নিজস্ব ডিএনএ আছে
সঠিক উত্তর: Option A
91.
ব্যাক্টেরিওফাজের লাইটিক ও লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য কোনটি?
  • A লাইটিক চক্রে ভাইরাসের ডিএনএ পোষক জিনোমে সংযুক্ত হয়...
  • B লাইটিক চক্র শুধুমাত্র ইউক্যারিওটিক কোষে সংক্রমণ ঘটায়...
  • C লাইটিক চক্রে পোষক কোষের তাৎক্ষনিক ধ্বংস ঘটে, লাইসোজেনিক চক্রে ভাইরাসের ডিএনএ হোস্ট জিনোমে সংযুক্ত হয় তাৎক্ষনিক কোন ক্ষতি ছাড়াই
  • D লাইটিক চক্রে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ব্যবহৃত হয়...
সঠিক উত্তর: Option C
92.
CRISPR প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বিপ্লব ঘটিয়েছে। এই প্রযুক্তির কোন প্রয়োগটি নৈতিকতা বিরোধী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী?
  • A মানব ভ্রূণের কোষ পরিবর্তন করে বংশগতির বৈশিষ্ট্য পরিবর্তন করা
  • B সিস্টিক ফাইব্রোসিসের রোগের চিকিৎসার জন্য...
  • C ফসলের জিনোম পরিবর্তন করে...
  • D ইদুরের মতো মডেল জীবে...
সঠিক উত্তর: Option A
93.
নিম্নলিখিত কোন রক্তের গ্রুপের প্লাজমায় A বা B অ্যান্টিজেনের বিরুদ্ধে এন্টিবডি থাকে না?
  • A O
  • B A
  • C AB
  • D B
সঠিক উত্তর: Option C
94.
নিচের কোনটিকে আদিকোষ (prokaryotic cell) বিবেচনা করা হয়?
  • A প্রাণী
  • B ছত্রাক
  • C ব্যাকটেরিয়া
  • D উদ্ভিদ
সঠিক উত্তর: Option C
95.
নিচের কোনটি প্লাজমা মেমব্রেন সম্পর্কে সঠিক নয়?
  • A প্লাজমা মেমব্রেন গঠনকারী উপাদানের একপ্রান্ত পানিগ্রাহী ও আরেকপ্রান্ত পানিবিকর্ষী
  • B প্লাজমা মেমব্রেনে অন্তর্গত প্রোটিনগুলির কাজের মধ্যে আছে পরিবহন...
  • C প্লাজমা মেমব্রেন সব ধরনের অণুর জন্য অভেদ্য
  • D প্লাজমা মেমব্রেন দ্বিস্তরবিশিষ্ট ফসফোলিপিড দিয়ে গঠিত
সঠিক উত্তর: Option C
96.
লাল আর সবুজ আলোর নিচে বাড়তে দেয়া গাছের মধ্যে লাল আলোর নিচেরটি বেশি সতেজ। এর কারণ কী?
  • A সবুজ আলো... সালোকসংশ্লেষণকে ত্বরান্বিত করে
  • B লাল আলো ক্লোরোফিল দ্বারা আরো কার্যকরভাবে শোষিত হয় এবং সালোকসংশ্লেষণকে উদ্দীপ্ত করে
  • C ক্লোরোফিল লাল আলো প্রতিফলিত করে...
  • D ক্লোরোফিল লাল আলোর চেয়ে সবুজ আলোতে বেশি কার্যকরভাবে শোষিত হয়
সঠিক উত্তর: Option B
97.
নিচের কোনটি সরল থেকে জটিল এর সঠিক ক্রম নির্দেশ করে?
  • A অঙ্গতন্ত্র, অঙ্গ, কলা, কোষ
  • B কোষ, কলা, অঙ্গ, অঙ্গতন্ত্র
  • C কলা, কোষ, অঙ্গ, অঙ্গতন্ত্র
  • D কোষ, অঙ্গ, কলা, অঙ্গতন্ত্র
সঠিক উত্তর: Option B
98.
"গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই"- এই বাক্যে মাছের মায়ের পুত্রশোক কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  • A নিষ্ঠুর
  • B শোকে পাথর
  • C মমত্ববোধ
  • D মিথ্যাশোক
সঠিক উত্তর: Option D
99.
লালসালু উপন্যাস সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক?
  • A উপন্যাসে জমিলার উপস্থিতি মজিদের স্ত্রী হিসেবে
  • B সাংস্কৃতিক বৈচিত্র্যের উজ্জ্বল নিদর্শন হিসেবে মাজারের ইতিবাচক ভূমিকা দেখানো হয়েছে
  • C মজিদকে একজন বরেণ্য ভাবুক হিসেবে চিত্রিত করা হয়েছে
  • D উপন্যাসে রহিমা চরিত্রটি মজিদের শাশুড়ি হিসেবে উপস্থিত
সঠিক উত্তর: Option A
100.
কোন বাক্যে ঢাকঢাক গুড়গুড় কথাটির উপযুক্ত প্রয়োগ হয়েছে?
  • A ডাকাডাক গুড়গুড় করে কী লাভ, কাজে লেগে যাও
  • B ডাকডাক গুড়গুড় করে কী লাভ, নিজের পায়ে দাঁড়াও
  • C ঢাকঢাক গুড়গুড় করে কী লাভ, আসল কথাটি বল
  • D ঢাকঢাক গুড়গুড় করে কী লাভ, স্কুলে যাও
সঠিক উত্তর: Option C