Logo
Logo

বাংলা ভাষা ও সাহিত্য

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 32
21.
‘নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে‘-এখানে ‘নিত্য‘ শব্দের প্রতিশব্দ কোনটি?
  • A অতিশয়
  • B চিরন্তন
  • C প্রকৃতি
  • D অহরহ
সঠিক উত্তর: Option D

এখানে ‘নিত্য’ মানে প্রতিনিয়ত বা রোজ। ‘অহরহ’ অর্থও সর্বদা বা প্রতিনিয়ত।

22.
বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কীভাবে?
  • A কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী
  • B অর্থ ও ভাব অনুযায়ী
  • C বর্গ বা গুচ্ছ আকারে
  • D স্বাধীন পদের পরিচয় নিয়ে
সঠিক উত্তর: Option A

বাংলা বাক্যের পদক্রম সাধারণত কর্তা + কর্ম + ক্রিয়া। এই পদবিন্যাস অনুযায়ী শব্দগুলো বাক্যে অবস্থান করে।

23.
বাংলা একাডেমির ‘আধুনিক বাংলা অভিধানে‘র সম্পাদক কে?
  • A আনিসুজ্জামান
  • B আবু ইসহাক
  • C মনসুর মুসা
  • D জামিল চৌধুরি
সঠিক উত্তর: Option D

‘বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান’-এর সম্পাদক ছিলেন জামিল চৌধুরী।

24.
কোন মঙ্গলকাব্যে ঐতিহাসিক চরিত্র আছে?
  • A মনসামঙ্গল
  • B চণ্ডীমঙ্গল
  • C অন্নদামঙ্গল
  • D ধর্মমঙ্গল
সঠিক উত্তর: Option C

ভারতচন্দ্র রায়গুণাকরের ‘অন্নদামঙ্গল’ কাব্যে মানসিংহ

25.
কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন?
  • A পদ্মাবতী
  • B হপ্তপয়কর
  • C সিকান্দরনামা
  • D তোহ্‌ফা
সঠিক উত্তর: Option A

আলাওল তাঁর শ্রেষ্ঠ কাব্য ‘পদ্মাবতী’-এর আত্মকাহিনি অংশে নিজের ব্যক্তিগত জীবনের কথা বর্ণনা করেছেন।

26.
‘তুরস্ক-ভ্রমণ‘ কার লেখা?
  • A ইসমাইল হোসেন সিরাজী
  • B সৈয়দ মুজতবা আলী
  • C আবু জাফর শামসুদ্দীন
  • D শামসুদ্দীন আবুল কালাম
সঠিক উত্তর: Option A

‘তুরস্ক ভ্রমণ’ (১৯১৩) ইসমাইল হোসেন সিরাজী রচিত একটি ভ্রমণকাহিনি।

27.
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র ‘চাঁদের অমাবস্যা‘ উপন্যাসে কোন জীবনদর্শনের রূপায়ণ ঘটেছে?
  • A মার্কসবাদ
  • B বাস্তববাদ
  • C অস্তিত্ববাদ
  • D পরাবাস্তববাদ
সঠিক উত্তর: Option C

নায়ক আরেফ আলীর মানসিক দ্বন্দ্ব অস্তিত্ববাদী দর্শনের (Existentialism) আলোকে রূপায়িত হয়েছে।

28.
‘হরফের ছড়া‘ কার লেখা বর্ণশিক্ষার বই?
  • A ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • B রবীন্দ্রনাথ ঠাকুর
  • C ফররুখ আহমদ
  • D বন্দে আলী মিয়া
সঠিক উত্তর: Option C

‘হরফের ছড়া’ (১৯৭০) ফররুখ আহমদ রচিত একটি শিশুতোষ ছড়ার বই।

29.
‘রক্তকরবী‘ নাটকের অন্তর্গত বিষয় কী?
  • A নতুনের জয়গান গাওয়া
  • B সামন্তবাদের বিলুপ্তি দেখানো
  • C শ্রমিকদের অপ্রাপ্তি তুলে ধরা
  • D পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো
সঠিক উত্তর: Option D

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকে যান্ত্রিক সভ্যতা ও পুঁজিবাদের অমানবিক দিক দেখানো হয়েছে।

30.
মীর মশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়?
  • A তিন খণ্ডে ‘বিষাদ-সিন্ধু’ রচনা করেন
  • B নিজের জীবনী রচনা করেন
  • C জমিদারি দেখাশোনার কাজ করেছেন
  • D বিবি কুলসুম তাঁর প্রথম স্ত্রী
সঠিক উত্তর: Option D

বিবি কুলসুম ছিলেন মীর মশাররফ হোসেনের দ্বিতীয় স্ত্রী। তাঁর প্রথম স্ত্রীর নাম ছিল আজিজুননেসা।

31.
জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়?
  • A ঝরাপালক
  • B রূপসী বাংলা
  • C বনলতা সেন
  • D সাতটি তারার তিমির
সঠিক উত্তর: Option B

‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থটি জীবনানন্দ দাশের মৃত্যুর পর ১৯৫৭ সালে প্রকাশিত হয়।

32.
‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?’ কোন উপন্যাসে আছে?
  • A বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’
  • B রবীন্দ্রনাথের ‘গোরা’
  • C শরৎচন্দ্রের ‘চরিত্রহীন’
  • D বিভূতিভূষণের ‘আরণ্যক’
সঠিক উত্তর: Option A

উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের নায়ক নবকুমারের।