Logo
Logo

বাংলাদেশ বিষয়াবলি

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 1126
181.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল কত বছর?
  • A ৩ বছর
  • B ৪ বছর
  • C ৫ বছর
  • D ৬ বছর
সঠিক উত্তর: Option C

প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ ৫ বছর।

182.
দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে-
  • A নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
  • B আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
  • C সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
  • D কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না
সঠিক উত্তর: Option D

প্রার্থী হতে হলে নিবন্ধিত ভোটার হতে হবে।

183.
কোনটি স্থানীয় সরকার (Local Government) কাঠামো নয়?
  • A পৌরসভা
  • B পল্লী বিদ্যুৎ
  • C সিটি কর্পোরেশন
  • D উপজেলা পরিষদ
সঠিক উত্তর: Option B

পল্লী বিদ্যুৎ স্থানীয় সরকার কাঠামোর অংশ নয়।

184.
আইন প্রণয়নের ক্ষমতা কার?
  • A আইন মন্ত্রণালয়ের
  • B রাষ্ট্রপতির
  • C স্পীকারের
  • D জাতীয় সংসদের
সঠিক উত্তর: Option D

আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের।

185.
সমাজের শিক্ষিত শ্রেণির যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে-
  • A রাজনৈতিক দল
  • B সুশীল সমাজ
  • C বিচার বিভাগ
  • D প্রশাসন বিভাগ
সঠিক উত্তর: Option B

এ ধরনের গোষ্ঠীকে সুশীল সমাজ বলা হয়।

186.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স কত?
  • A ৩০ বছর
  • B ৩৫ বছর
  • C ৪০ বছর
  • D ৪৫ বছর
সঠিক উত্তর: Option B

রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর।

187.
বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ক’টি খাতে ভাগ করা হয়?
  • A ১২
  • B ১৩
  • C ১৪
  • D ১৫
সঠিক উত্তর: Option D

জাতীয় আয় গণনায় অর্থনীতিকে ১৫টি খাতে ভাগ করা হয়।

188.
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন?
  • A মুশফিক
  • B তামিম
  • C সাব্বির
  • D লিটন দাস
সঠিক উত্তর: Option A

মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন।

189.
নিচের কোনটি নাগরিকের দায়িত্ব?
  • A রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
  • B শিল্প কারখানায় অধিক শ্রমিক নিয়োগ দেয়া
  • C দক্ষ জনশক্তি তৈরি করা
  • D রাজনৈতিক সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া
সঠিক উত্তর: Option A

ট্রাফিক আইন মেনে চলা নাগরিকের দায়িত্ব।

190.
মায়ানমারের সাথে বাংলাদেশের ক’টি জেলার সীমান্ত রয়েছে?
  • A ২টি
  • B ৩টি
  • C ৪টি
  • D ৫টি
সঠিক উত্তর: Option B

বাংলাদেশের ৩টি জেলার সাথে মায়ানমারের সীমান্ত রয়েছে।

191.
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
  • A ১৯৯৩
  • B ১৯৯৭
  • C ১৯৯৯
  • D ২০০১
সঠিক উত্তর: Option B

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ১৯৯৭ সালে স্বাক্ষরিত হয়।

192.
বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?
  • A বিকন
  • B অন্বেষণা
  • C ব্র্যাক অন্বেষা
  • D নোয়া ১৮
সঠিক উত্তর: Option C

‘ব্র্যাক অন্বেষা’ বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট।

193.
Bangladesh and Myanmar maritime boundary dispute was settled by which organization?
  • A Permanent Court of Justice
  • B International Tribunal for the Law of the Sea
  • C International Court of Justice
  • D Permanent Court of Arbitration
সঠিক উত্তর: Option B

The dispute was resolved by ITLOS in 2012.

194.
বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে কোন দেশ থেকে?
  • A ভারত থেকে
  • B চীন থেকে
  • C জাপান থেকে
  • D সিঙ্গাপুর থেকে
সঠিক উত্তর: Option B

বাংলাদেশ সর্বাধিক পণ্য আমদানি করে চীন থেকে।

195.
পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন?
  • A লর্ড রিপন
  • B লর্ড কার্জন
  • C লর্ড মিন্টো
  • D লর্ড হার্ডিঞ্জ
সঠিক উত্তর: Option B

১৯০৫ সালের বঙ্গভঙ্গ পরিকল্পনার মাধ্যমে 'পূর্ববঙ্গ ও আসাম' নামে নতুন প্রদেশ গঠন করা হয়। এ সময় ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন।

196.
১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল?
  • A ধানের শীষ
  • B নৌকা
  • C লাঙ্গল
  • D বাইসাইকেল
সঠিক উত্তর: Option B

১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের বিরুদ্ধে গঠিত যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।

197.
ঐতিহাসিক ৬-দফাকে নিচের কোনটির সাথে তুলনা করা হয়?
  • A বিল অব রাইটস
  • B ম্যাগনাকার্টা
  • C পিটিশন অব রাইটস
  • D মুখ্য আইন
সঠিক উত্তর: Option B

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির ‘ম্যাগনাকার্টা’ বলা হয়।

198.
বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
  • A নবাব সিরাজউদ্দৌলা
  • B মুর্শিদ কুলী খান
  • C ইলিয়াস শাহ
  • D আলাউদ্দিন হুসেন শাহ
সঠিক উত্তর: Option B

মুর্শিদ কুলী খান ১৭১৭ সালে বাংলার স্বাধীন নবাব হিসেবে আত্মপ্রকাশ করেন এবং রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন।

199.
নিচের কোনটি আলুর একটি উন্নত জাত?
  • A ডায়মন্ড
  • B রূপালী
  • C ভ্রামহেড
  • D ব্রিশাইল
সঠিক উত্তর: Option A

ডায়মন্ড বাংলাদেশে বহুল চাষকৃত একটি উচ্চ ফলনশীল আলুর জাত।

200.
বাংলাদেশে সবচেয়ে বেশি কোন ধান উৎপাদিত হয়?
  • A আউশ ধান
  • B আমন ধান
  • C বোরো ধান
  • D ইরি ধান
সঠিক উত্তর: Option C

বাংলাদেশে মোট উৎপাদিত ধানের মধ্যে বোরো ধানের উৎপাদন সবচেয়ে বেশি।