সংবিধানের ২২ নম্বর অনুচ্ছেদে বিচার বিভাগের পৃথকীকরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
১৯১১ সালের ১২ ডিসেম্বর ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।
‘জীবন থেকে নেয়া’ জহির রায়হান পরিচালিত একটি কালজয়ী রাজনৈতিক চলচ্চিত্র।
হরিকেল জনপদ মূলত সিলেট ও চট্টগ্রাম অঞ্চল নিয়ে বিস্তৃত ছিল।
বাবর ‘বাবরনামা’ নামের আত্মজীবনী লিখেছিলেন।
১৯৬৬ সালের ফেব্রুয়ারিতে ছয় দফা পেশ করা হয়।
এ. এইচ. এম কামারুজ্জামান ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন।
ভাষা আন্দোলনের ভিত্তি ছিল বাঙালী জাতীয়তাবাদ।
নবাব স্যার সলিমুল্লাহ ১৯১৫ সালে মৃত্যুবরণ করেন।
জুম চাষ পার্বত্য অঞ্চলে হয়ে থাকে।
চাকমারা রাঙ্গামাটি জেলায় সর্বাধিক বসবাস করে।
স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে।
শিল্প ও সেবা খাতের বিকাশে কৃষির অবদান আপেক্ষিকভাবে কমছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক।
সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে।
২০১৬ সালের তথ্য অনুযায়ী শিশু মৃত্যুর হার ছিল প্রতি হাজারে ২৯ জন।
৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় লক্ষ্যমাত্রা ছিল ৭.৪০%।
২০১৫-১৬ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৫.৯২%।
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত জ্বালানি প্রাকৃতিক গ্যাস।