Logo
Logo

বাংলাদেশ বিষয়াবলি

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 1126
441.
বাংলাদেশে রপ্তানী আয়ের প্রধান উৎস কোনটি?
  • A জনশক্তি রপ্তানী
  • B তৈরি পোশাক রপ্তানী
  • C জাতিসংঘ শান্তি মিশনে শান্তিরক্ষী প্রেরণ
  • D চামড়া জাতীয় পণ্য রপ্তানী
সঠিক উত্তর: Option B

তৈরি পোশাক (RMG) রপ্তানী বাংলাদেশের মোট রপ্তানী আয়ের প্রায় ৮০% এর বেশি।

442.
বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় __।
  • A যুক্তরাজ্যে
  • B যুক্তরাষ্ট্রে
  • C ভারতে
  • D পাকিস্তানে
সঠিক উত্তর: Option A

বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার যুক্তরাজ্যে স্থাপিত হয়।

443.
বাংলাদেশের উচ্চফলনশীল (উফশী) জাতের ধান ও গমের নাম যথাক্রমে-
  • A হরিধান ও রূপালী
  • B ইরাটম ও বর্ণালী
  • C ব্রি-শাইল ও বলাকা
  • D হীরা ও উত্তরণ
সঠিক উত্তর: Option C

বাংলাদেশের উচ্চফলনশীল ধানের নাম ব্রি-শাইল এবং গমের নাম বলাকা।

444.
কোনটি UNESCO 'Intangible Cultural Heritage'-এর অন্তর্ভুক্ত?
  • A একুশে ফেব্রুয়ারি
  • B পহেলা বৈশাখ (মঙ্গল শোভাযাত্রা)
  • C বাউল গান
  • D জামদানি বয়ন শিল্প
সঠিক উত্তর: Option C

বাউল গান ২০০৮ সালে UNESCO Intangible Cultural Heritage-এর স্বীকৃতি পায়। জামদানি (২০১৩) ও মঙ্গল শোভাযাত্রা (২০১৬)-ও পরে অন্তর্ভুক্ত হয়।

445.
বাংলাদেশ সরকার এবং পিসিজেএসএস (PCJSS)-এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?
  • A ০৪ ডিসেম্বর ১৯৯৫
  • B ০৬ নভেম্বর ১৯৯৮
  • C ০২ ডিসেম্বর ১৯৯৭
  • D ০৭ ডিসেম্বর ১৯৯৮
সঠিক উত্তর: Option C

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ০২ ডিসেম্বর ১৯৯৭ সালে স্বাক্ষরিত হয়।

446.
বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?
  • A ঢাকা উত্তর
  • B কুমিল্লা
  • C ময়মনসিংহ
  • D রংপুর
সঠিক উত্তর: Option C

ময়মনসিংহ বাংলাদেশের সর্বশেষ (১২তম) সিটি কর্পোরেশন।

447.
সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশ সংসদের উচ্চ কক্ষে __ টি আসন প্রস্তাব করে।
  • A ২৫
  • B ৫০
  • C ৭৫
  • D ১০০
সঠিক উত্তর: Option D

সংস্কার কমিশন বাংলাদেশ সংসদের উচ্চ কক্ষে ১০০টি আসনের প্রস্তাব করে।

448.
বাংলাদেশের সংবিধান কার্যকর হয়-
  • A ১৬ ডিসেম্বর ১৯৭১
  • B ১৬ ডিসেম্বর ১৯৭২
  • C ২৬ মার্চ ১৯৭২
  • D ২৬ মার্চ ১৯৭৩
সঠিক উত্তর: Option B

বাংলাদেশের সংবিধান ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে কার্যকর হয়।

449.
বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা কে?
  • A প্রধান বিচারপতি
  • B প্রধানমন্ত্রী
  • C সেনাবাহিনী প্রধান
  • D রাষ্ট্রপতি
সঠিক উত্তর: Option A

বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা হলেন প্রধান বিচারপতি।

450.
১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভুমিকা পালনকারী 'তমুদ্দুন মজলিস'-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন?
  • A রসায়ন
  • B পদার্থ বিজ্ঞান
  • C অর্থনীতি
  • D ইসলামী শিক্ষা
সঠিক উত্তর: Option B

ভাষা আন্দোলনের প্রথম সংগঠন 'তমদ্দুন মজলিস' ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক

451.
বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
  • A ২৬ মার্চ
  • B ২১ ফেব্রুয়ারী
  • C ১৬ ডিসেম্বর
  • D ৫ আগস্ট
সঠিক উত্তর: Option A

২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস।

452.
নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোন ভূমি সীমানা নাই?
  • A নাগাল্যান্ড
  • B মিজোরাম
  • C মেঘালয়
  • D আসাম
সঠিক উত্তর: Option A

ভারতের ৫টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে: পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম। নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো সীমানা নেই।

453.
আয়নাঘর কী?
  • A স্বচ্ছ কামরা
  • B পরিবেশ বান্ধব কৃষিকাজ
  • C গোপন কারাগার
  • D একটি হলিউড মুভি
সঠিক উত্তর: Option C

'আয়নাঘর' হলো বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DGFI পরিচালিত একটি কথিত গোপন আটক কেন্দ্র। এখানে গুম হওয়া ব্যক্তিদের গোপনে আটকে রাখা হতো বলে অভিযোগ রয়েছে।

454.
বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়?
  • A বাক-স্বাধীনতার অধিকার
  • B শিক্ষার অধিকার
  • C সভা সমাবেশের অধিকার
  • D ধর্মচর্চার অধিকার
সঠিক উত্তর: Option B

বাক-স্বাধীনতা (অনু. ৩৯) সমাবেশ (৩৭) ও ধর্মীয় স্বাধীনতা (৪১) মৌলিক অধিকার। শিক্ষা (অনু. ১৭) সংবিধানের দ্বিতীয় ভাগে 'রাষ্ট্র পরিচালনার মূলনীতি' হিসেবে বর্ণিত তাই এটি সরাসরি বলবৎযোগ্য মৌলিক অধিকার নয়।

455.
'কম-দামে কেনা বেশী দামে বেচা আমাদের স্বাধীনতা'-বইটির লেখক কে?
  • A আবুল কালাম শামসূদ্দীন
  • B আবুল মনসুর আহমদ
  • C শামসুদ্দিন আবুল কালাম
  • D এস ওয়াজেদ আলী
সঠিক উত্তর: Option B

এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্রবন্ধ সংকলনটির রচয়িতা বিশিষ্ট সাহিত্যিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ।

456.
১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ব্রিটিশ সরকারের কাছে দেনদরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন?
  • A হাকিম আজমল খান
  • B শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • C স্যার সলিমুল্লাহ
  • D স্যার আব্দুর রহিম
সঠিক উত্তর: Option C

১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হলে নবাব স্যার সলিমুল্লাহ ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। তাঁর নেতৃত্বেই ১৯১২ সালে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ?

457.
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজী নাম কী?
  • A Parliament
  • B National Parliament
  • C Legislature
  • D The House of the Nation
সঠিক উত্তর: Option D

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৫(১) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ 'House of the Nation' নামে অভিহিত হইবে।

458.
জিএসপি (GSP) এর পূর্ণ রূপ কী?
  • A Generalized System of Preference
  • B Global System of Positioning
  • C Global Strategic Partnership
  • D Government Support Program
সঠিক উত্তর: Option A

GSP-এর পূর্ণরূপ Generalized System of Preferences. এটি উন্নত দেশগুলো কর্তৃক উন্নয়নশীল দেশগুলোকে প্রদত্ত শুল্কমুক্ত বা স্বল্প শুল্কে পণ্য রপ্তানির সুবিধা।

459.
চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি?
  • A দ্বি-স্তর বিশিষ্ট সংসদ
  • B সংসদের আসন বৃদ্ধি
  • C সংরক্ষিত নারী আসন বাতিল
  • D পি আর (PR) চালু করা
সঠিক উত্তর: Option A

২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার আলোচনায় জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট (Upper House ও Lower House) করার প্রস্তাবনা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে।

460.
বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন?
  • A প্রধানমন্ত্রী
  • B রাষ্ট্রপতি
  • C প্রধান উপদেষ্টা
  • D প্রধান বিচারপতি
সঠিক উত্তর: Option B

বাংলাদেশের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম বা Warrant of Precedence অনুযায়ী ১ নম্বরে রাষ্ট্রপতি ২ নম্বরে প্রধানমন্ত্রী ৩ নম্বরে স্পিকার এবং ৪ নম্বরে প্রধান বিচারপতি অবস্থান করেন।