পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী পুণ্ড্রনগরের ধ্বংসাবশেষ বগুড়ার মহাস্থানগড়ে।
স্যার আহমেদ ফজলুর রহমান (এ এফ রহমান) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি ভিসি (১৯৩৪-১৯৩৬)।
নির্বাচন কমিশন আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল ৫ বছর।
সার্কভুক্ত সব দেশের দূতাবাস বা হাইকমিশন বাংলাদেশে রয়েছে।
ইবনে বতুতা ১৩৪৫-৪৬ সালে সোনারগাঁও সফর করেন।
গ্রামীণ স্থানীয় সরকার ৩ স্তরবিশিষ্ট: ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ ও জেলা পরিষদ।
বাংলাদেশ ২০০০ সালের ৮ মার্চ CTBT অনুমোদন করে।
তিতাস উপজেলা কুমিল্লা জেলায়।
সংবিধানের ৭৫(২) অনুচ্ছেদে কোরামের জন্য ন্যূনতম ৬০ জন সদস্য প্রয়োজন।
একমাত্র কিশোরী সংশোধন ও উন্নয়ন কেন্দ্র গাজীপুরের কোনাবাড়িতে।
বাঙালি নদী বগুড়ার ধুনট উপজেলার কাছে যমুনায় মিলিত হয়েছে।
সাবমেরিন ক্যাবল ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন।
বাংলাদেশে VAT ১৯৯১ সালের ১ জুলাই থেকে চালু হয়।
বিশ্বব্যাংক বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কের ভূমিকা পালন করে।
কর্ণফুলী নদীর উৎস ভারতের মিজোরামের লুসাই পাহাড়ে।
বাংলাদেশ ২০০০ সালের ২৬ জুন ICC-এর দশম পূর্ণ সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পায়।
বীর উত্তম (দ্বিতীয় সর্বোচ্চ খেতাব) পেয়েছেন ৬৮ জন।
জিয়া সার কারখানায় প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া সার উৎপাদন হয়।
বর্তমান জাতীয় পতাকার রূপকার পটুয়া কামরুল হাসান।