একক খাত হিসেবে VAT থেকে সর্বোচ্চ রাজস্ব আয় হয়।
সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। স্থানীয় নাম নারিকেল জিঞ্জিরা।
সংবিধানের অনুচ্ছেদ ২৭-এ আইনের দৃষ্টিতে সমতার কথা বলা আছে।
বাংলাদেশে প্রথম মহিলা পুলিশ নিয়োগ ১৯৭৪ সালে।
স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিটে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি। ডিজাইনার বিমান মল্লিক।
বরেন্দ্র গবেষণা জাদুঘর ১৯১০ সালে রাজশাহীতে প্রতিষ্ঠিত — বাংলাদেশের প্রথম জাদুঘর।
বেনাপোল (যশোর) বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর।
বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত।
আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন ৯ এপ্রিল ২০০২ পাস হয়।
ভারত দক্ষিণ তালপট্টিকে 'নিউ মুর' বা 'পূর্বাশা' নামে অভিহিত করত।
হালদা ভ্যালি খাগড়াছড়ি জেলায়। হালদা নদী এখান থেকে উৎপত্তি।
বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসে ২৬টি ক্যাডার বিদ্যমান।
সংবিধানের ২৮(৪) অনুচ্ছেদে নারী শিশু ও অনগ্রসর নাগরিকদের জন্য বিশেষ বিধান প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে।
সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন।
১৯৭৩ সালে প্রথম সংশোধনী গৃহীত হয় পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে।
মুঘল সুবাদার ইসলাম খান ১৬১০ সালে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন। নাম দেন জাহাঙ্গীরনগর।
বঙ্গবন্ধু সেতুর মোট পিলার সংখ্যা ৫০টি।
সংবিধানের ৭৫(২) অনুচ্ছেদে কোরামের জন্য ন্যূনতম ৬০ জন সদস্য প্রয়োজন।
জাতীয় সংসদ ভবন কমপ্লেক্স ঢাকার শেরেবাংলা নগরে ২১৫ একর জমিতে নির্মিত।
জাতীয় সংসদ ভবনের স্থপতি বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুই আই. কান।