Logo
Logo

সাধারণ বিজ্ঞান

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 509
321.
যে যন্ত্রের সাহায্যে উচ্চ বিভবকে নিম্ন ও নিম্নকে উচ্চ বিভবে রূপান্তর করা হয় তার নাম কি?
  • A ট্রান্সফর্মার
  • B মোটর
  • C জেনারেটর
  • D ডায়নামো
সঠিক উত্তর: Option A

ট্রান্সফর্মার AC বিভব বাড়াতে (স্টেপ-আপ) বা কমাতে (স্টেপ-ডাউন) পারে।

322.
বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়?
  • A ওয়াট আওয়ারে
  • B ওয়াটে
  • C ভোল্টে
  • D কিলোওয়াট ঘণ্টায়
সঠিক উত্তর: Option D

বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কিলোওয়াট-ঘণ্টা (kWh) বা ইউনিট।

323.
কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
  • A গ্লিসারিন
  • B ফিটকিরি
  • C সোডিয়াম ক্লোরাইড
  • D ক্যালসিয়াম কার্বনেট
সঠিক উত্তর: Option D

ক্যালসিয়াম কার্বনেট (CaCO₃) পানিতে অদ্রবণীয়।

324.
পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
  • A সোডিয়াম
  • B পটাসিয়াম
  • C ম্যাগনেসিয়াম
  • D কোনোটিই নয়
সঠিক উত্তর: Option A

তরল সোডিয়াম উচ্চ তাপ পরিবাহিতার কারণে পারমাণবিক চুল্লিতে কুল্যান্ট।

325.
চা পাতায় কোন ভিটামিন থাকে?
  • A ভিটামিন-ই
  • B ভিটামিন-কে
  • C ভিটামিন-বি কমপ্লেক্স
  • D ভিটামিন-এ
সঠিক উত্তর: Option C

চা পাতায় ভিটামিন বি-কমপ্লেক্স থাকে।

326.
উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
  • A নাইট্রোজেনের
  • B ফসফরাসের
  • C ইউরিয়ার
  • D পটাসিয়ামের
সঠিক উত্তর: Option A

নাইট্রোজেন ক্লোরোফিলের উপাদান। অভাবে পাতা হলুদ হয় (ক্লোরোসিস)।

327.
মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
  • A ১৫ ইঞ্চি
  • B ১৭ ইঞ্চি
  • C ১৮ ইঞ্চি
  • D ২০ ইঞ্চি
সঠিক উত্তর: Option C

প্রাপ্তবয়স্ক পুরুষের সুষুম্নাকাণ্ড প্রায় ৪৫ সেমি বা ১৮ ইঞ্চি।

328.
ক্যান্সার রোগের কারণ কি?
  • A কোষের অস্বাভাবিক মৃত্যু
  • B কোষের অস্বাভাবিক বৃদ্ধি
  • C কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
  • D উপরের সবগুলো
সঠিক উত্তর: Option B

ক্যান্সারে কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত ও বৃদ্ধি পায়।

329.
সুষম খাদ্যের উপাদান কয়টি?
  • A ৪ টি
  • B ৫ টি
  • C ৬ টি
  • D ৮ টি
সঠিক উত্তর: Option C

সুষম খাদ্যের ৬ উপাদান: শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ পানি।

330.
জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?
  • A আলট্রা-ভায়োলেট রশ্মি
  • B বিটা রশ্মি
  • C আলফা রশ্মি
  • D গামা রশ্মি
সঠিক উত্তর: Option D

গামা রশ্মির ভেদন ক্ষমতা সর্বোচ্চ। কোষের ডিএনএ পরিবর্তন করে ক্যান্সার ঘটায়।

331.
কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
  • A পেট্রোল ইঞ্জিনে
  • B ডিজেল ইঞ্জিনে
  • C রকেট ইঞ্জিনে
  • D বিমান ইঞ্জিনে
সঠিক উত্তর: Option A

পেট্রোল ইঞ্জিনে কার্বুরেটর বায়ু ও পেট্রোলের মিশ্রণ তৈরি করে। ডিজেলে ফুয়েল ইনজেক্টর।

332.
সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে-
  • A আলফা রশ্মি
  • B বিটা রশ্মি
  • C গামা রশ্মি
  • D রঞ্জন রশ্মি
সঠিক উত্তর: Option C

গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট ও শক্তি সবচেয়ে বেশি। আলফা ও বিটা কণা রশ্মি নয়।

333.
মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
  • A দুটি
  • B চারটি
  • C ছয়টি
  • D আটটি
সঠিক উত্তর: Option B

হৃৎপিণ্ডে ৪টি প্রকোষ্ঠ: ডান ও বাম অলিন্দ এবং ডান ও বাম নিলয়।

334.
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ-
  • A রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
  • B বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
  • C উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
  • D সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
সঠিক উত্তর: Option C

চাপ বাড়লে পানির স্ফুটনাঙ্ক ১০০°সে. এর উপরে ওঠে। উচ্চ তাপে রান্না দ্রুত হয়।

335.
বিলিরুবিন তৈরি হয়-
  • A পিত্তথলিতে
  • B কিডনীতে
  • C প্লীহায়
  • D যকৃতে
সঠিক উত্তর: Option D

লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ভেঙে বিলিরুবিন তৈরি হয় যকৃতে।

336.
মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
  • A মেলানিন
  • B থায়ামিন
  • C ক্যারোটিন
  • D হিমোগ্লোবিন
সঠিক উত্তর: Option A

মেলানিন রঞ্জক পদার্থ ত্বক চুল ও চোখের রঙ নির্ধারণ করে।

337.
বাদুড় অন্ধকারে চলাফেরা করে কীভাবে?
  • A তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন চোখের সাহায্যে
  • B শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্ণয়
  • C সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
  • D অলৌকিকভাবে
সঠিক উত্তর: Option C

বাদুড় ইকোলোকেশনে অতি উচ্চ কম্পাঙ্কের শব্দের প্রতিধ্বনি শুনে অবস্থান নির্ণয় করে।

338.
গাছের খাদ্য তালিকায় আছে
  • A N P K S ও Zn
  • B Na P K S ও Zn
  • C N B K S ও Al
  • D N P K S ও Al
সঠিক উত্তর: Option A

উদ্ভিদের মুখ্য পুষ্টি N P K এবং গৌণ S ও স্বল্পমাত্রায় Zn অত্যাবশ্যকীয়।

339.
নিচের কোনটি DNA এর নাইট্রোজেন বেস?
  • A ইউরাসিল
  • B গুয়ানিন
  • C পিরিডক্সিন
  • D অ্যাসপারাজিন
সঠিক উত্তর: Option B

DNA-এর বেস: অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন। ইউরাসিল RNA-তে থাকে।

340.
নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না?
  • A meson
  • B neutron
  • C proton
  • D electron
সঠিক উত্তর: Option D

নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে। ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ঘোরে।