Logo
Logo

সাধারণ বিজ্ঞান

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 509
341.
কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
  • A ভিটামিন সি
  • B ভিটামিন বি
  • C ভিটামিন বি২
  • D ভিটামিন কে
সঠিক উত্তর: Option D

ভিটামিন কে রক্ত জমাট বাঁধার জন্য প্রোথ্রোমবিন তৈরিতে ভূমিকা রাখে।

342.
আকাশে বিজলী চমকায়-
  • A দুই খন্ড মেঘ পরপর এলে
  • B মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
  • C মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
  • D মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
সঠিক উত্তর: Option D

জলকণা ও বরফকণার ঘর্ষণে চার্জ জমে — বেশি হলে বায়ু ভেদ করে প্রবাহিত হয় → বিজলি।

343.
বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ স্পৃষ্ট হয় না কারণ-
  • A পাখির গায়ে বিদ্যুৎরোধী আবরণ থাকে
  • B পাখির দেহে বিদ্যুৎ প্রবাহিত হয় না
  • C বিদ্যুৎ স্পৃষ্ট হলেও পাখি মরে না
  • D মাটির সঙ্গে সংযোগ হয় না
সঠিক উত্তর: Option D

পূর্ণ বর্তনী না হলে বিদ্যুৎ প্রবাহ হয় না। পাখির মাটির সাথে সংযোগ নেই।

344.
সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়-
  • A সবুজ আলোতে
  • B নীল আলোতে
  • C লাল আলোতে
  • D বেগুনী আলোতে
সঠিক উত্তর: Option C

ক্লোরোফিল লাল ও নীল আলো সবচেয়ে বেশি শোষণ করে। সামগ্রিকভাবে লাল আলোতে সালোকসংশ্লেষণ সর্বাধিক।

345.
হাড় ও দাঁতকে মজবুত করে-
  • A আয়োডিন
  • B আয়রন
  • C ম্যাগনেসিয়াম
  • D ফসফরাস
সঠিক উত্তর: Option D

ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতের প্রধান উপাদান। ফসফরাস এগুলোকে শক্তিশালী করে।

346.
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের-
  • A ফুসফুস
  • B যকৃত
  • C কিডনি
  • D প্লীহা
সঠিক উত্তর: Option A

নিউমোনিয়ায় ফুসফুসের বায়ুথলি তরল/পুঁজে পূর্ণ হয়ে শ্বাসকষ্ট হয়।

347.
শুষ্ক বরফ বলা হয়-
  • A হিমায়িত অক্সিজেনকে
  • B হিমায়িত কার্বন মনোক্সাইডকে
  • C হিমায়িত কার্বন ডাই-অক্সাইডকে
  • D ক্যালসিয়াম অক্সাইডকে
সঠিক উত্তর: Option C

কঠিন CO₂ = শুষ্ক বরফ (Dry Ice)। সরাসরি গ্যাসে পরিণত হয় (ঊর্ধ্বপাতন)।

348.
বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয়-
  • A টাংস্টেন তার
  • B নাইক্রোম তার
  • C এন্টিমনি তার
  • D কপার তার
সঠিক উত্তর: Option B

নাইক্রোম (নিকেল+ক্রোমিয়াম) উচ্চ রোধ ও গলনাঙ্কের কারণে হিটার/ইস্ত্রিতে তাপ উৎপাদক কয়েল।

349.
শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-
  • A অডিও মিটার
  • B অ্যামিটার
  • C অডিওফোন
  • D অলটিমিটার
সঠিক উত্তর: Option A

অডিওমিটার শ্রবণশক্তি পরীক্ষা করে ও শব্দের তীব্রতা পরিমাপ করে।

350.
Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
  • A শেলী
  • B ডলি
  • C মলি
  • D নেলী
সঠিক উত্তর: Option B

ডলি বিশ্বের প্রথম ক্লোন করা স্তন্যপায়ী প্রাণী। ১৯৯৬ সালে স্কটল্যান্ডের রোজলিন ইনস্টিটিউটে।

351.
মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
  • A ২৫ জোড়া
  • B ২৬ জোড়া
  • C ২৩ জোড়া
  • D ২৪ জোড়া
সঠিক উত্তর: Option C

মানবকোষে ২৩ জোড়া = ৪৬টি ক্রোমোজোম। ২২ জোড়া অটোজোম + ১ জোড়া সেক্স।

352.
সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে.মি. এ-
  • A ৫ কি.মি.
  • B ১০ কি.মি.
  • C ২৭ কি.গ্রাম
  • D ১০ নিউটন
সঠিক উত্তর: Option D

সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ প্রায় ১০.১৩ নিউটন/সেমি²। প্রদত্ত বিকল্পে ১০ নিউটন কাছাকাছি।

353.
কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
  • A শাজিমাটি
  • B চুনাপাথর
  • C জিপশাম
  • D বালি
সঠিক উত্তর: Option D

কাঁচের প্রধান উপাদান সিলিকা (SiO₂) বা বালি। সোডা ও চুনাপাথরও মেশানো হয়।

354.
জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সব চাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে-
  • A জলীয় বাষ্প
  • B ক্লোরোফ্লোরা কার্বন
  • C কার্বন ডাই-অক্সাইড
  • D মিথেন
সঠিক উত্তর: Option C

জীবাশ্ম জ্বালানি পোড়ানোয় CO₂ সবচেয়ে বেশি নির্গত হয়। প্রধান গ্রিনহাউস গ্যাস।

355.
বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
  • A খনির ভিতর
  • B পাহাড়ের উপর
  • C মেরু অঞ্চলে
  • D বিষুব অঞ্চলে
সঠিক উত্তর: Option C

মেরু অঞ্চলে g সর্বাধিক (পৃথিবী মেরুতে চাপা) তাই W=mg সর্বাধিক।

356.
নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
  • A টিএসপি
  • B সবুজ সার
  • C পটাশ
  • D ইউরিয়া
সঠিক উত্তর: Option D

হেবার-বস প্রণালীতে N₂ থেকে অ্যামোনিয়া তৈরি করে ইউরিয়া সার প্রস্তুত।

357.
ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
  • A এলইডি
  • B আইসি
  • C এলসিডি
  • D সিলিকন চিপ
সঠিক উত্তর: Option C

LCD (Liquid Crystal Display) প্রযুক্তিতে তরল ক্রিস্টালের মধ্য দিয়ে আলোর চলাচল নিয়ন্ত্রণ করে লেখা ফুটিয়ে তোলা হয়।

358.
প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক-
  • A কম হয়
  • B বেশি হয়
  • C ঠিক হয়
  • D কোনোটিই নয়
সঠিক উত্তর: Option B

প্রেসার কুকারে চাপ বাড়ায় পানির স্ফুটনাঙ্ক ১০০°C এর বেশি হয়।

359.
কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
  • A ০ ডিগ্রি
  • B ১০ ডিগ্রি
  • C ৪ ডিগ্রি
  • D ১০০ ডিগ্রি
সঠিক উত্তর: Option C

পানির ব্যতিক্রমী প্রসারণের কারণে ৪°C তাপমাত্রায় ঘনত্ব সর্বাধিক।

360.
CNG এর অর্থ _।
  • A কার্বনমুক্ত পরিবেশ-বান্ধব তেল
  • B নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
  • C সীসামুক্ত পেট্রোল
  • D কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর: Option D

CNG = Compressed Natural Gas (সংকুচিত প্রাকৃতিক গ্যাস)।