Logo
Logo

সাধারণ বিজ্ঞান

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 509
421.
আবহাওয়ায় ৯০% আদ্রতা মানে –
  • A বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
  • B ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প
  • C বাতাসে জলীয় বাষ্পের পরিমান সম্পৃক্ত অবস্থায় ৯০%
  • D বাতাসে জলীয় বাষ্পের পরিমান বৃষ্টিপাতের সময়ের ৯০%
সঠিক উত্তর: Option C

আপেক্ষিক আর্দ্রতা ৯০% = ঐ তাপমাত্রায় বায়ু তার জলীয় বাষ্প ধারণক্ষমতার ৯০% ধারণ করছে।

422.
ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য –
  • A ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ
  • B বোতাম টিপিয়া ডায়াল করা
  • C অপটিক্যাল ফাইবারের ব্যবহার
  • D নতুন ধরনের মাইক্রোফোন
সঠিক উত্তর: Option A

ডিজিটাল টেলিফোন শব্দকে বাইনারি ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে প্রেরণ করে।

423.
আধুনিক মুদ্রণে ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ –
  • A কম্পিউটার
  • B অফসেট পদ্ধতি
  • C ফটো লিথোগ্রাফী
  • D প্রসেস ক্যামেরা
সঠিক উত্তর: Option C

ফটোলিথোগ্রাফি প্রযুক্তি অফসেট প্রিন্টিং প্লেট তৈরি করে পুরনো সীসার হরফকে অপ্রয়োজনীয় করেছে।

424.
পীট কয়লার বৈশিষ্ট্য হল –
  • A মাটির অনেক গভীরে থাকে
  • B ভিজা ও নরম
  • C পাহাড়ী এলাকায় পাওয়া যায়
  • D দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক
সঠিক উত্তর: Option B

পিট কয়লা উদ্ভিদ দেহাবশেষের অসম্পূর্ণ পচনে তৈরি। ভিজা ও নরম এবং কার্বন কম।

425.
পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় –
  • A পটকা মাছ
  • B হাঙ্গর
  • C শুশুক
  • D জেলী ফিস
সঠিক উত্তর: Option C

শুশুক/ডলফিন স্তন্যপায়ী। ফুলকা নয় ফুসফুসে শ্বাস নেয় তাই কিছুক্ষণ পরপর পানির উপরে ভেসে ওঠে।

426.
রঙ্গিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
  • A মৃদু রঞ্জন রশ্মি
  • B গামা রশ্মি
  • C বিটা রশ্মি
  • D কসমিক রশ্মি
সঠিক উত্তর: Option A

পুরনো CRT রঙিন টেলিভিশন থেকে মৃদু রঞ্জন রশ্মি (X-ray) নির্গত হতো।

427.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত –
  • A ৩
  • B ২২/৭
  • C ২৫/৯
  • D প্রায় ৫
সঠিক উত্তর: Option B

পরিধি ÷ ব্যাস = π ≈ ৩.১৪১৬ বা ২২/৭।

428.
চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?
  • A চাঁদে কোন জীব নেই
  • B চাঁদে কোন পানি নেই
  • C চাঁদে বায়ুমন্ডল নেই
  • D চাঁদের মধ্যাকর্ষণ কম
সঠিক উত্তর: Option C

শব্দের প্রসারে মাধ্যম (বায়ু) দরকার। চাঁদে বায়ুমণ্ডল নেই তাই শব্দ সঞ্চারিত হয় না।

429.
নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় –
  • A ধমনীর ভেতর দিয়ে
  • B শিরার ভেতর দিয়ে
  • C স্নায়ুর ভেতর দিয়ে
  • D ল্যাকটিয়ালের ভেতর দিয়ে
সঠিক উত্তর: Option A

হৃৎস্পন্দনের রক্তচাপের ঢেউ ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত = নাড়ীর স্পন্দন।

430.
উপকূলে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হল –
  • A প্রায় ১২ ঘন্টা
  • B প্রায় ২৪ ঘন্টা
  • C প্রায় ৬ ঘন্টা
  • D চাঁদের তিথি অনুসারে ভিন্ন
সঠিক উত্তর: Option A

পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান প্রায় ১২ ঘন্টা ২৬ মিনিট।

431.
আকাশ নীল দেখায় কেন?
  • A নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি
  • B নীল সমুদ্রের প্রতিফলনে
  • C নীল আলোর বিক্ষেপণ বেশি
  • D নীল আলোর প্রতিফলন বেশি
সঠিক উত্তর: Option C

নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম তাই বায়ুমণ্ডলে বেশি বিক্ষেপিত হয়। আকাশকে নীল দেখায়।

432.
‘স্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে- এটি কী?
  • A হৃৎপিণ্ডের সংকোচন বা বন্ধ
  • B মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্ত প্রবাহে বাধা
  • C হৃৎপিণ্ডের অসাড়তা
  • D ফুসফুস বিকল
সঠিক উত্তর: Option B

স্ট্রোক = মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ বা রক্তনালী ছিঁড়ে রক্তক্ষরণ।

433.
কোনটি রক্তের কাজ নয়?
  • A বর্জ্য পরিবহন
  • B খাদ্যসার পরিবহন
  • C হরমোন বিতরণ
  • D এনজাইম বিতরণ
সঠিক উত্তর: Option D

রক্ত এনজাইম বিতরণ করে না। এনজাইম নালীর মাধ্যমে বা উৎপত্তিস্থলেই কাজ করে।

434.
বাতাসের নাইট্রোজেন মাটির উর্বরতা বাড়ায় কিভাবে?
  • A মাটিতে মিশে জৈব বস্তু তৈরিতে
  • B ব্যাকটেরিয়ার সাহায্যে উপযোগী বস্তু তৈরিতে
  • C পানিতে মিশে মাটিতে শোষণে
  • D অজৈব লবণ পরিবর্তনে
সঠিক উত্তর: Option C

বজ্রপাতে N₂ → N অক্সাইড → বৃষ্টিতে নাইট্রিক এসিড → মাটি শোষণ।

435.
গ্রিনহাউস ইফেক্টে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি?
  • A উত্তাপ বাড়বে
  • B নিম্নভূমি নিমজ্জিত হবে
  • C সাইক্লোন বাড়বে
  • D বৃষ্টি কমবে
সঠিক উত্তর: Option B

সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধিতে বাংলাদেশের নিম্নভূমি নিমজ্জন সবচেয়ে বড় হুমকি।

436.
নিত্য ব্যবহার্য বহু 'এরোসোলের' কৌটায় এখন লেখা থাকে 'সিএফসি' বিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক?
  • A ফুসফুস রোগ সৃষ্টিতে
  • B গ্রিনহাউস ইফেক্টে
  • C ওজোনস্তরে ফুটো সৃষ্টিতে
  • D দাহ্য বলে
সঠিক উত্তর: Option C

CFC স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন অণু ভেঙে দেয় — ওজোনস্তরে ছিদ্র তৈরি করে।

437.
আলট্রাসনোগ্রাফি কি?
  • A নতুন ধরনের এক্সরে
  • B ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের ইমেজিং
  • C শরীরের শব্দ বিশ্লেষণ
  • D শব্দে পিত্তপাথর বিচূর্ণীকরণ
সঠিক উত্তর: Option B

উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ দিয়ে দেহের অভ্যন্তরের ছবি তৈরি।

438.
বাংলাদেশে বিদ্যুতের ৫০ সাইকেল ফ্রিকোয়েন্সির অর্থ?
  • A প্রতি সেকেন্ডে প্রবাহ ৫০ বার বন্ধ হয়
  • B প্রবাহ ৫০ একক দৈর্ঘ্য অতিক্রম করে
  • C প্রবাহ ৫০ বার দিক বদলায়
  • D প্রবাহ ৫০ বার ওঠানামা করে
সঠিক উত্তর: Option C

AC-তে ফ্রিকোয়েন্সি = প্রতি সেকেন্ডে পূর্ণ চক্রের সংখ্যা। প্রবাহ দিক বদলায় প্রতি চক্রে।

439.
গুণ টেনে নৌকাকে মাঝনদীতে রেখে সামনে নেওয়া সম্ভব কিভাবে?
  • A যথাযথভাবে হাল ঘুরিয়ে
  • B স্রোত ব্যবহারে
  • C গুণ সামনে রেখে
  • D পাল ব্যবহারে
সঠিক উত্তর: Option A

হাল ঘুরিয়ে পানির প্রতিরোধ বল ব্যবহার করে তীরমুখী টান নিষ্ক্রিয় করা হয়।

440.
ডিজিটাল ঘড়িতে কালচে লেখা ফোটে কিসের ভিত্তিতে?
  • A এলইডি
  • B সিলিকন চিপ
  • C এলসিডি
  • D আইসি
সঠিক উত্তর: Option C

LCD (Liquid Crystal Display) প্রযুক্তিতে তরল ক্রিস্টালে বিদ্যুৎ প্রবাহে সংখ্যা/অক্ষর ফোটে।