ডপলার ক্রিয়া: উৎস এগিয়ে এলে শ্রোতার কাছে কম্পনাঙ্ক বাড়ে।
বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম (৩৮০-৪৫০ nm)।
বায়বীয় মাধ্যমে কণার ব্যবধান বেশি তাই শব্দের গতি সবচেয়ে কম। শূন্যে শব্দ চলে না।
গাড়ির ধাতব কাঠামো ফ্যারাডে খাঁচার মতো কাজ করে — ভেতরের মানুষ সুরক্ষিত।
সোনার প্রযুক্তিতে ইকো সাউন্ডিং (প্রতিধ্বনি) ব্যবহার করে গভীরতা মাপা হয়।
সাগরের পানিতে লবণ থাকায় ঘনত্ব বেশি। বেশি প্লবতা — সাঁতার সহজ।
'Aviculture' = পাখি পালন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিদ্যা।
মেট্রিক পদ্ধতিতে ১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম।
কালো বস্তু সর্বোচ্চ তাপ বিকিরণ করে — চা দ্রুত ঠান্ডা হয়।
বাল্বে নাইট্রোজেন বা আর্গন ব্যবহার করা হয় ফিলামেন্টের জারণ রোধে।
পূর্ণবয়স্ক মানুষের কঙ্কালে মোট ২০৬টি হাড়।
ব্রোমিন (Br) একমাত্র অধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল।
কোবাল্ট ফেরোচৌম্বক পদার্থ। লোহা নিকেল কোবাল্ট চৌম্বক পদার্থ।
উচ্চতায় বায়ুচাপ কম তাই দেহের অভ্যন্তরীণ চাপে রক্তনালী ফেটে রক্তপাত।
T∝1/√g। g ৯ গুণ বাড়লে T=√9=৩ গুণ কমে।
n∝1/l। দৈর্ঘ্য ২ গুণ → কম্পনাঙ্ক ½।
কঠিন মাধ্যমে কণা নিকটবর্তী তাই শব্দ সবচেয়ে দ্রুত। লোহায় সর্বাধিক গতি।
NASA-র ভাইকিং ১ ও ২ ১৯৭৬ সালে মঙ্গলে অবতরণ করে।
জে. রবার্ট ওপেনহাইমার ম্যানহাটন প্রকল্পের প্রধান — 'পারমাণবিক বোমার জনক'।
সিনেমাস্কোপে অ্যানামরফিক লেন্স ব্যবহৃত হয় যা মূলত সিলিন্ড্রিক্যাল ধরনের।