এন্ডোরফিন হলো মস্তিষ্ক থেকে নিঃসৃত এক ধরনের নিউরোপেপটাইড যা শরীরে প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে।
স্যামন মাছের শুক্রাণুতে প্রোটামিন শ্রেণীর সরল প্রোটিন সালমিন থাকে।
নখ ও চুলে কেরাটিন নামক স্ক্লেরোপ্রোটিন থাকে যা পানিতে অদ্রবণীয়।
হিস্টোন ও অ্যালবুমিন পানিতে সহজে দ্রবীভূত হয়।
কেসিনোজেন একটি ফসফোপ্রোটিন কারণ এতে প্রোসথেটিক গ্রুপ হিসেবে ফসফরিক এসিড থাকে।
বার্লি বা যব থেকে প্রোলামিন শ্রেণীর প্রোটিন হর্ডিন পাওয়া যায়।
শিম বা ডাল জাতীয় উদ্ভিদের বীজে অ্যালবুমিন শ্রেণীর প্রোটিন লিগুমেলিন থাকে।
ডালে এক বা একাধিক অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিডের ঘাটতি থাকায় এটি দ্বিতীয় শ্রেণির প্রোটিন।
ডিমের সাদা অংশে ওভালবুমিন নামক অ্যালবুমিন প্রোটিন থাকে।
কাইলোমাইক্রন, এইচডিএল এবং এলডিএল—সবগুলোই রক্তে চর্বি ও প্রোটিনের মিশ্রিত রূপ অর্থাৎ লিপোপ্রোটিন।
ভুট্টার জেইন প্রোটিনটি প্রোলামিন শ্রেণীর সরল প্রোটিনের উদাহরণ।
হিমোগ্লোবিন ৪টি পলিপেপটাইড চেইন নিয়ে গঠিত একটি জটিল প্রোটিন, যা কোয়ার্টারনারি গঠন প্রদর্শন করে।
চাল, গম ইত্যাদি দানাদার শস্যের বীজে গ্লুটেলিন শ্রেণীর প্রোটিন সবচেয়ে বেশি থাকে।
উদ্ভিদ বীজে সঞ্চিত প্রোটিন হিসেবে প্রধানত গ্লোবিউলিন বেশি থাকে।
সরল প্রোটিনের সাথে যুক্ত অপ্রোটিন অংশটিকে প্রোসথেটিক গ্রুপ বলা হয়।
একটি এককোষী E. coli ব্যাকটেরিয়ার কোষে প্রায় ৩,০০০টি ভিন্ন প্রকৃতির প্রোটিন অণু থাকে।
প্রোটামিন হলো সবচেয়ে কম আণবিক ওজনসম্পন্ন এবং ক্ষুদ্রতম সরল প্রোটিন।
ফ্ল্যাভোপ্রোটিনে ফ্ল্যাভিন নামক রঞ্জক পদার্থ যুক্ত থাকে, তাই এটি ক্রোমোপ্রোটিন।
অ্যামাইনো এসিডসমূহ পরস্পরের সাথে পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে।