Logo
Logo

কৃষিশিক্ষা

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 246
81.
ফল গাছের অঙ্গ ছাটাইয়ের প্রধান কারণ কোনটি?
  • A পোকামাকড় দমন করা
  • B রোগবালাই দমন করা
  • C গাছ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা
  • D ফল ধারণ বৃদ্ধি ও গুণগত মান উন্নত করা
সঠিক উত্তর: Option D

ছাঁটাই করলে ফলন ও ফলের গুণগত মান বৃদ্ধি পায়।

82.
রিবনরেটিং কোন ফসলে করা হয়?
  • A তুলা
  • B পাট
  • C আখ
  • D ধান
সঠিক উত্তর: Option B

রিবন রেটিং পাটের আঁশ সংগ্রহে ব্যবহৃত হয়।

83.
তুলায় জিনিং করার প্রধান কারণ কোনটি?
  • A আঁশ পরিষ্কার করা
  • B তুলা হতে সুতা উৎপাদন
  • C ভালো মানের তুলা উৎপাদন
  • D আঁশ হতে বীজ আলাদা করা
সঠিক উত্তর: Option D

জিনিংয়ের মাধ্যমে তুলার আঁশ থেকে বীজ আলাদা করা হয়।

84.
বীজ ফসলের জমি থেকে অনাকাঙ্ক্ষিত গাছ তুলে ফেলতে হয় কোন পর্যায়ে? i. শারীরিক বৃদ্ধি ii. ফুলোৎপাদন iii. ফসল পরিপক্ব
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option D

বীজের বিশুদ্ধতা রক্ষায় সব পর্যায়েই অনাকাঙ্ক্ষিত গাছ অপসারণ করা হয়।

85.
মাটির ওপরে আলু গাছের সম্পূর্ণ অংশকে উপড়ে ফেলাকে কী বলে?
  • A কাটিং
  • B প্রুনিং
  • C কিউরিং
  • D হামপুলিং
সঠিক উত্তর: Option D

আলু গাছ সম্পূর্ণ উপড়ে ফেলাকে হামপুলিং বলে।

86.
নিচের কোনটি দানাজাতীয় ফসল?
  • A মসুর
  • B সরিষা
  • C ভুট্টা
  • D ছোলা
সঠিক উত্তর: Option C

ভুট্টা একটি দানাজাতীয় বা সিরিয়াল ফসল।

87.
মৌ-কলোনিতে রানি মৌমাছি গুরুত্বপূর্ণ কেন?
  • A পরাগায়ণে
  • B মৌচাক তৈরিতে
  • C বংশ-বৃদ্ধিতে
  • D মধু সংগ্রহে
সঠিক উত্তর: Option C

রানি মৌমাছি ডিম পাড়ে এবং বংশবৃদ্ধি নিশ্চিত করে।

88.
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
  • A ১৯৭৩
  • B ১৯৬১
  • C ১৯৫২
  • D ১৯২১
সঠিক উত্তর: Option B

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।

89.
ফসল চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি কোনটি?
  • A বেলে মাটি
  • B দোঁ-আশ মাটি
  • C পলি মাটি
  • D এঁটেল মাটি
সঠিক উত্তর: Option B

দোঁ-আশ মাটিতে পানি ও বায়ু চলাচল সুষম থাকে।

90.
চিনিজাতীয় ফসল আখের বৈশিষ্ট্য হলো—
  • A রেটুন চাষ করা যায়
  • B শিকড়ে গুটি তৈরি হয়
  • C বর্ষজীবী উদ্ভিদ
  • D কান্ড খুব নরম
সঠিক উত্তর: Option A

আখে রেটুন চাষ করা যায়।

91.
মালচিং এর মাধ্যমে মাটির কী নিয়ন্ত্রণ করা হয়?
  • A তাপমাত্রা
  • B আর্দ্রতা
  • C পুষ্টি সরবরাহ
  • D বায়ু চলাচল
সঠিক উত্তর: Option B

মালচিং মাটির আর্দ্রতা সংরক্ষণে সাহায্য করে।

92.
ডক্টরস ফাঙ্গাস বলা হয় নিচের কোনটিকে?
  • A ট্রাইকোডার্মা
  • B রাইজোবিয়াম
  • C অ্যাজোটোব্যাক্টার
  • D এ্যাজোলা
সঠিক উত্তর: Option A

ট্রাইকোডার্মা উপকারী ছত্রাক হিসেবে পরিচিত।

93.
কৃত্রিম প্রজননের প্রধান উদ্দেশ্য কী?
  • A মাংস উৎপাদন
  • B দুধ উৎপাদন
  • C আর্থিক উন্নয়ন
  • D জাত উন্নয়ন
সঠিক উত্তর: Option D

উন্নত জাত উৎপাদনের জন্য কৃত্রিম প্রজনন করা হয়।

94.
সারা বছর চাষযোগ্য মাশরুম কোনটি?
  • A মিল্কী
  • B শিতাকে
  • C ওয়েস্টার
  • D স্টার
সঠিক উত্তর: Option C

ওয়েস্টার মাশরুম সারা বছর চাষ করা যায়।

95.
আঁশ জাতীয় ফসলের বৈশিষ্ট্য হলো—
  • A আঁশ খুব শক্ত
  • B অঙ্গজ উপায়ে বংশ বৃদ্ধি করা যায়
  • C রেটুন চাষ করা যায়
  • D শিকড়ে গুটি তৈরি হয়
সঠিক উত্তর: Option A

আঁশজাতীয় ফসলের প্রধান বৈশিষ্ট্য হলো শক্ত আঁশ উৎপাদন।

96.
নিচের কোনটি সবুজ সার জাতীয় ফসল?
  • A চিনা
  • B কফি
  • C শনপাট
  • D তিল
সঠিক উত্তর: Option C

শনপাট সবুজ সার হিসেবে ব্যবহৃত হয়।

97.
টমেটোকে উদ্যান ফসল বলার কারণ—
  • A সমস্ত ফসল একত্রে সংগ্রহ করা হয়
  • B ফসলের নিবিড় যত্নের প্রয়োজন হয়
  • C নিচু ও মাঝারি নিচু জমিতে চাষ করা যায়
  • D ফসলের দাম মৌসুমের শুরুতে কম থাকে
সঠিক উত্তর: Option B

উদ্যান ফসলে নিবিড় পরিচর্যা প্রয়োজন হয়।

98.
ধানের ব্লাস্ট রোগের কারণ কোনটি?
  • A ভাইরাস
  • B ব্যাকটেরিয়া
  • C ছত্রাক
  • D নেমাটোড
সঠিক উত্তর: Option C

ব্লাস্ট রোগ ছত্রাকজনিত রোগ।

99.
নিচের কোনটি কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির প্রধান উৎস?
  • A অভিজ্ঞ কৃষক
  • B কৃষক সভা
  • C কৃষক বিদ্যালয়সমূহ
  • D এনজিও
সঠিক উত্তর: Option A

অভিজ্ঞ কৃষক কৃষি তথ্যের প্রধান উৎস হিসেবে বিবেচিত।

100.
নিচের কোনটি অম্ল পছন্দকারী ফসল?
  • A নারিকেল
  • B আনারস
  • C তাল
  • D খেজুর
সঠিক উত্তর: Option B

আনারস অম্লীয় মাটিতে ভালো জন্মে।