Logo
Logo

হিসাববিজ্ঞান

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 187
181.
কোন পদ্ধতিতে প্রতি বছর সমান পরিমাণ অর্থ অবচয় হিসেবে ডেবিট করা হয়?
  • A বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি
  • B উৎপাদন একক পদ্ধতি
  • C সরলরৈখিক পদ্ধতি
  • D ক্রমহ্রাসমান জের পদ্ধতি
সঠিক উত্তর: Option C
182.
মুনাফা জাতীয় হিসাব বন্ধ করার জন্য কোন দাখিলার প্রয়োজন হয়?
  • A প্রারম্ভিক জাবেদা
  • B সমাপনী জাবেদা
  • C সমন্বয় জাবেদা
  • D সংশোধনী জাবেদা
সঠিক উত্তর: Option B
183.
২০২৪ সালে সান ট্রেডার্স-এর প্রারম্ভিক মজুদ পণ্য ৪০,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ৮০,০০০ টাকা, পণ্য ক্রয় ১,৮০,০০০ টাকা, ক্রয় পরিবহণ ২০,০০০ টাকা ও পণ্য বিক্রয় ২,৪০,০০০ টাকা। বছরে পরিচালন খরচ ৩০,০০০ টাকা নির্বাহ করা হয়। বিক্রীত পণ্যের ব্যয় কত টাকা?
  • A ১,৬০,০০০ টাকা
  • B ১,২০,০০০ টাকা
  • C ১,৪০,০০০ টাকা
  • D ১,০০,০০০ টাকা
সঠিক উত্তর: Option A
184.
সমন্বয় দাখিলা দেওয়া হয় হিসাববিজ্ঞানের কোন ধারণা অনুসারে?
  • A মিলকরণ ধারণা
  • B হিসাবকাল ধারণা
  • C ব্যবসায় সত্তা ধারণা
  • D চলমান ধারণা
সঠিক উত্তর: Option B
185.
ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন?
  • A ব্যাংক
  • B আমানতকারী
  • C দেনাদার
  • D পাওনাদার
সঠিক উত্তর: Option B
186.
মজুদ পণ্য মূল্যায়নে হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসরণ করা হয়?
  • A রক্ষণশীলতার নীতি
  • B সামঞ্জস্যতার নীতি
  • C ক্রয়মূল্য নীতি
  • D মিলকরণ নীতি
সঠিক উত্তর: Option A
187.
হিসাব সমীকরণের সম্প্রসারিত রূপটি হলো—
  • A $A=L+(OE-D+E)$
  • B $A=L+(C-I-E-D)$
  • C $A=L+(C+I-E+D)$
  • D $A=L+(C+I-E-D)$
সঠিক উত্তর: Option D