Logo
Logo

হিসাববিজ্ঞান

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 187
121.
বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করা হলে, নিচের কোন হিসাবটি ডেবিট হবে?
  • A কম্পিউটার
  • B অফিস সরঞ্জাম
  • C যন্ত্রপাতি
  • D ক্রয়
সঠিক উত্তর: Option D
122.
আয়-ব্যয় হিসাবের উদ্বৃত্ত কোন দাখিলার মাধ্যমে শূন্য হয়?
  • A সমাপনী দাখিলা
  • B প্রারম্ভিক দাখিলা
  • C সংশোধন দাখিলা
  • D বিপরীত দাখিলা
সঠিক উত্তর: Option A
123.
নিচের কোনটি অস্পর্শনীয় সম্পদ?
  • A প্রদেয় হিসাব
  • B ইজারা সম্পত্তি
  • C সুনাম
  • D প্রাপ্য হিসাব
সঠিক উত্তর: Option C
124.
সমাপনী জাবেদা প্রস্তুতের পর নিচের কোন হিসাবের উদ্বৃত্ত শূন্য হয়?
  • A বিলম্বিত বিজ্ঞাপন
  • B অগ্রিম বিমা
  • C সেবা আয়
  • D অনুপার্জিত সেবা আয়
সঠিক উত্তর: Option C
125.
নগদান বই অনুসারে ব্যাংক উদ্বৃত্ত ৪০,০০০ টাকা কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে দেখা যায় ব্যাংকে জমাকৃত ২০,০০০ টাকা নগদান বইয়ে ২,০০০ লেখা হয়েছে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তের সাথে কত টাকা যোগ-বিয়োগ হবে?
  • A ২,০০০ টাকা
  • B ১৮,০০০ টাকা
  • C ২০,০০০ টাকা
  • D ২২,০০০ টাকা
সঠিক উত্তর: Option B
126.
দালানকোঠা, আসবাবপত্র ও কলকব্জা ইত্যাদি স্থায়ী সম্পত্তির উপর অবচয় নির্ণয়ের উপযুক্ত পদ্ধতি নিচের কোনটি?
  • A বার্ষিক সমকিস্তি পদ্ধতি
  • B ক্রমহ্রাসমান জের পদ্ধতি
  • C বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি
  • D কার্য ঘণ্টা হার পদ্ধতি
সঠিক উত্তর: Option B
127.
সমন্বিত ক্রয়ের উদ্বৃত্ত রেওয়ামিলে থাকলে নিচের কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না?
  • A সমাপনী নগদ উদ্বৃত্ত
  • B প্রারম্ভিক মজুদপণ্য
  • C সমাপনী ব্যাংক উদ্বৃত্ত
  • D সমাপনী মজুদ পণ্য
সঠিক উত্তর: Option B
128.
ব্যাংক সুদ ৩৫০ টাকা ভুলবশত: নগদান বইয়ে ৫৩০ টাকা ক্রেডিট করা হয়েছে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে কত টাকা যোগ হবে?
  • A ১৮০ টাকা
  • B ৩৫০ টাকা
  • C ৫৩০ টাকা
  • D ৮৮০ টাকা
সঠিক উত্তর: Option D
129.
হিসাব বছরের শুরুতে প্রারম্ভিক সম্পদ ১২,০০০ টাকা এবং স্বত্বাধিকার ১০,০০০ টাকা ছিল। সারা বছর সম্পদ ৫,০০০ টাকা এবং দায় ২,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে সমাপনী স্বত্বাধিকারের পরিমাণ হবে কত টাকা?
  • A ১২,০০০ টাকা
  • B ১৩,০০০ টাকা
  • C ১৪,০০০ টাকা
  • D ১৭,০০০ টাকা
সঠিক উত্তর: Option B
130.
কোনো নামিক হিসাব শিরোনামের সাথে বকেয়া বা অগ্রিম ইত্যাদি যুক্ত থাকলে সেটি কোন ধরণের হিসাব বলে গণ্য হবে?
  • A ব্যক্তিবাচক হিসাব
  • B সম্পত্তিবাচক হিসাব
  • C আয়বাচক হিসাব
  • D ব্যয় হিসাব
সঠিক উত্তর: Option A
131.
সকল প্রকার লেনদেনের স্থায়ী ভান্ডার হলো —
  • A জাবেদা
  • B খতিয়ান
  • C নগদানবই
  • D রেওয়ামিল
সঠিক উত্তর: Option B
132.
ক্রেডিট নোট কে কাকে প্রেরণ করে?
  • A মালিক কর্মচারীকে
  • B বিক্রেতা ক্রেতাকে
  • C ক্রেতা বিক্রেতাকে
  • D কর্মচারী মালিককে
সঠিক উত্তর: Option B
133.
মি. আবেদ ০১ এপ্রিল ৪০,০০০ টাকার পণ্য ১০% বাট্টায় বাকিতে বিক্রয় করেন। ০৯ এপ্রিল তারিখে উক্ত বিক্রয়ের দুই-তৃতীয়াংশ টাকা ২% বাট্টায় নগদে প্রাপ্ত হয়। মি. আবেদ বাট্টা (নগদ বাট্টা) বাবদ কত টাকা হিসাবভুক্ত করবেন?
  • A ২৪০ টাকা
  • B ৪৮০ টাকা
  • C ৭২০ টাকা
  • D ৮০০ টাকা
সঠিক উত্তর: Option B
134.
খতিয়ানের জের দ্বারা রেওয়ামিল প্রস্তুতের কাজকে কী বলে?
  • A চিহ্নিতকরণ
  • B লিপিবদ্ধকরণ
  • C সংক্ষিপ্তকরণ
  • D শ্রেণিবদ্ধকরণ
সঠিক উত্তর: Option C
135.
নিচের কোনটি ‘কন্ট্রা আয়’ হিসাবে নির্দেশ করে?
  • A বিক্রয় ফেরত
  • B ক্রয় ফেরত
  • C সুদ আয়
  • D অনুপার্জিত সেবা আয়
সঠিক উত্তর: Option A
136.
প্রাথমিক খরচ কোন ধরণের সম্পদ?
  • A স্থায়ী সম্পদ
  • B অলীক সম্পদ
  • C চলতি সম্পদ
  • D অস্পর্শণীয় সম্পদ
সঠিক উত্তর: Option B
137.
সান ট্রেডার্স ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখ মেশিনারিজ ও সংস্থাপন বাবদ খরচ করেন যথাক্রমে ৬,০০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা। মেশিনের আয়ুষ্কাল ধরা হয় ১০ বছর ও ভগ্নাবশেষ মূল্য ৪০,০০০ টাকা ধরেন। তিনি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করেন। মেশিনের বার্ষিক অবচয়ের পরিমাণ হবে কত টাকা?
  • A ৫৬,০০০ টাকা
  • B ৬১,০০০ টাকা
  • C ৬০,০০০ টাকা
  • D ৬৫,০০০ টাকা
সঠিক উত্তর: Option B
138.
প্রাপ্ত ভ্যাট ও প্রদত্ত ভ্যাট এর মধ্যে প্রাপ্ত ভ্যাট বেশি হলে এর পার্থক্যকে কী বলে?
  • A চলতি সম্পদ
  • B চলতি দায়
  • C মুনাফাজাতীয় আয়
  • D মুনাফাজাতীয় ব্যয়
সঠিক উত্তর: Option B
139.
পণ্যের বিক্রয়মূল্য ৫০,০০০ টাকা, পরিচালনা খরচ ৩,২০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ৩০,০০০ টাকা এবং প্রাপ্য বাট্টা ২,০০০ টাকা হলে মোট মুনাফার পরিমাণ কত টাকা হবে?
  • A ১৬,৮০০ টাকা
  • B ২০,০০০ টাকা
  • C ১৮,৮০০ টাকা
  • D ২২,০০০ টাকা
সঠিক উত্তর: Option B
140.
প্রদেয় হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত ৫,০০০ টাকা, সমাপনী উদ্বৃত্ত ৮,০০০ টাকা, ক্রয় ফেরত ২,০০০ টাকা এবং পাওনাদারদের পরিশোধ ২০,০০০ টাকা হলে ধারে ক্রয়ের পরিমাণ হবে কত টাকা?
  • A ১৮,০০০ টাকা
  • B ২১,০০০ টাকা
  • C ১৯,০০০ টাকা
  • D ২৫,০০০ টাকা
সঠিক উত্তর: Option D