Logo
Logo

বাংলা ভাষা ও সাহিত্য

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 35
1.
'আনোয়ারা' উপন্যাসের রচয়িতার নাম-
  • A সৈয়দ মুজতবা আলী
  • B কাজী আবদুল ওদুদ
  • C নজিবর রহমান
  • D রোকেয়া সাখাওয়াৎ হোসেন
সঠিক উত্তর: Option C

'আনোয়ারা' (১৯১৪) মোহাম্মদ নজিবর রহমান রচিত একটি বিখ্যাত সামাজিক উপন্যাস। এটি তার প্রথম ও সবচেয়ে সফল উপন্যাস।

2.
ধ্বনি-পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয়-এর দৃষ্টান্ত?
  • A রতন
  • B কবাট
  • C পিচাশ
  • D মুলুক
সঠিক উত্তর: Option C

শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের স্থান পরিবর্তন ঘটলে তাকে বর্ণবিপর্যয় বলে। পিশাচ > পিচাশ (শ ও চ এর স্থান পরিবর্তন) এর উদাহরণ।

3.
নিচের কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?
  • A বহ্নি
  • B আবীর
  • C বায়ুসখা
  • D বৈশ্বানর
সঠিক উত্তর: Option B

বহ্নি বায়ুসখা ও বৈশ্বানর 'অগ্নি'র সমার্থক শব্দ। 'আবীর' হলো এক প্রকার রঙিন গুঁড়া যা উৎসবে ব্যবহৃত হয়।

4.
'দেশের যত নদীর ধারা জল না ওরা অশ্রুধারা' এই উক্তিটি কোন অলংকার দ্বারা শোভিত?
  • A অপহৃতি
  • B যমক
  • C অর্থোন্নতি
  • D অভিযোজন
সঠিক উত্তর: Option A

উপমেয়কে অস্বীকার করে উপমান প্রতিষ্ঠা করা হলে তাকে অপহৃতি অলংকার বলে। এখানে নদীর 'জল'-কে অস্বীকার করে 'অশ্রুধারা' প্রতিষ্ঠা করা হয়েছে।

5.
'যথারীতি' কোন সমাসের দৃষ্টান্ত?
  • A অব্যয়ীভাব
  • B দ্বিগু
  • C বহুব্রীহি
  • D দ্বন্দ্ব
সঠিক উত্তর: Option A

'যথারীতি' এর ব্যাসবাক্য 'রীতিকে অতিক্রম না করে'। পূর্বপদে 'যথা' অব্যয়যোগে সমাস হয়েছে এবং অব্যয়ের অর্থই প্রধান তাই এটি অব্যয়ীভাব সমাস।

6.
'মৃত্তিকা দিয়ে তৈরি' কথাটি সংকোচন করলে হবে –
  • A তন্ময়
  • B মন্ময়
  • C মৃন্ময়
  • D চিন্ময়
সঠিক উত্তর: Option C

'মৃত্তিকা দিয়ে তৈরি' এর এককথায় প্রকাশ হলো 'মৃন্ময়'।

7.
'অর্ধচন্দ্র' কথাটির অর্থ –
  • A অমাবস্যা
  • B গলাধাক্কা দেওয়া
  • C কাছে টানা
  • D কাস্তে
সঠিক উত্তর: Option B

'অর্ধচন্দ্র' একটি বাগধারা যার অর্থ গলাধাক্কা। যেমন: লোকটিকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করা হলো।

8.
'হরতাল' কোন ভাষা থেকে আগত শব্দ?
  • A পর্তুগিজ
  • B হিন্দি
  • C গুজরাটি
  • D ফরাসি
সঠিক উত্তর: Option C

হরতাল ও খদ্দর শব্দগুলো গুজরাটি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।

9.
কোনটি 'জিগীষা'র সম্প্রসারিত প্রকাশ?
  • A জানিবার ইচ্ছা
  • B জয় করিবার ইচ্ছা
  • C হনন করিবার ইচ্ছা
  • D যুদ্ধ করিবার ইচ্ছা
সঠিক উত্তর: Option B

'জয় করার ইচ্ছা' এই বাক্যাংশের এককথায় প্রকাশ হলো 'জিগীষা'।

10.
নিচের কোনটি তৎসম শব্দ?
  • A পছন্দ
  • B হিসাব
  • C ধূলি
  • D শৌখিন
সঠিক উত্তর: Option C

সংস্কৃত থেকে অপরিবর্তিত অবস্থায় সরাসরি বাংলায় আসা শব্দ তৎসম। 'ধূলি' তৎসম শব্দ। পছন্দ (ফারসি) হিসাব (আরবি) শৌখিন (আরবি) বিদেশি শব্দ।

11.
নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত?
  • A কহ্
  • B কথ্‌
  • C বুধ্‌
  • D গঠ্‌
সঠিক উত্তর: Option A

'কহ্' একটি খাঁটি বাংলা ধাতু। কথ্ বুধ্ গঠ্ ইত্যাদি সংস্কৃত ধাতু।

12.
কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?
  • A ব্যথার দান
  • B দোলনচাঁপা
  • C সোনার তরী
  • D শিউলিমালা
সঠিক উত্তর: Option C

'সোনার তরী' রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। ব্যথার দান দোলনচাঁপা ও শিউলিমালা কাজী নজরুল ইসলামের রচনা।

13.
শুদ্ধ বানান কোনটি?
  • A মুমুর্ষু
  • B মূমুর্ষূ
  • C মুমূর্ষু
  • D মূমূর্ষ
সঠিক উত্তর: Option C

'মুমূর্ষু' শব্দের অর্থ মরণাপন্ন। এর শুদ্ধ বানানে প্রথম ম-এ হ্রস্ব-উ দ্বিতীয় ম-এ দীর্ঘ-ঊ এবং ষ-এ রেফ ও হ্রস্ব-উ।

14.
'ইতরবিশেষ' বলতে বোঝায়—
  • A দুর্বৃত্ত
  • B চালাকি
  • C পার্থক্য
  • D অপদার্থ
সঠিক উত্তর: Option C

'ইতরবিশেষ' একটি যুগ্মশব্দ যার অর্থ ভেদাভেদ বা পার্থক্য।

15.
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?
  • A গো + অক্ষ = গবাক্ষ
  • B পৌ + অক = পাবক
  • C বি + অঙ্গ = বঙ্গ
  • D যতি + ইন্দ্র = যতীন্দ্র
সঠিক উত্তর: Option A

'গো + অক্ষ = গবাক্ষ' একটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি যা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে না। সাধারণ নিয়মে 'গবক্ষ' হওয়ার কথা ছিল।

16.
নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
  • A আমি কারও সাতেও নেই সতেরোতেও নেই।
  • B আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
  • C তার দু'চোখ অশ্রুতে ভেসে গেল।
  • D সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
সঠিক উত্তর: Option C

(ক) হবে 'পাঁচেও নেই'। (খ) হবে 'সপরিবার'। (ঘ) হবে 'ভূতের বেগার'। বাক্য (গ) প্রয়োগগতভাবে শুদ্ধ।

17.
নিচের কোনটি যৌগিক বাক্য?
  • A দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না।
  • B তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
  • C মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
  • D ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
সঠিক উত্তর: Option D

যৌগিক বাক্যে 'তবে' দ্বারা দুটি স্বাধীন বাক্য যুক্ত হয়েছে। বাকিগুলো জটিল বা সরল বাক্য।

18.
'চণ্ডীমঙ্গল' কাব্যের উপাস্য 'চণ্ডী' কার স্ত্রী?
  • A জগন্নাথ
  • B বিষ্ণু
  • C প্রজাপতি
  • D শিব
সঠিক উত্তর: Option D

মঙ্গলকাব্য ধারার 'চণ্ডীমঙ্গল' কাব্যের প্রধান দেবী চণ্ডী হলেন দেবাদিদেব শিবের স্ত্রী।

19.
'শ্রীকৃষ্ণকীর্তন কাব্য' কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
  • A নেপালের রাজদরবার থেকে
  • B গোয়ালঘর থেকে
  • C পাঠশালা থেকে
  • D কান্তজীর মন্দির থেকে
সঠিক উত্তর: Option B

বসন্তরঞ্জন রায় ১৯০৯ সালে বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের এক গৃহস্থের গোয়ালঘরের চালা থেকে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের পুঁথিটি আবিষ্কার করেন।

20.
বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?
  • A মারাঠি
  • B হিন্দি
  • C মৈথিলি
  • D গুজরাটি
সঠিক উত্তর: Option C

মধ্যযুগের বৈষ্ণব পদাবলির অন্যতম শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি মূলত মৈথিল ভাষায় পদ রচনা করতেন।