Logo
Logo

BUET (13-14)

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 109
1.
প্রথম তিনটি বোর কক্ষ পথের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে-
  • A $1 : \frac{1}{4} : \frac{1}{19}$
  • B $1 : 2 : 3$
  • C $1 : 4 : 9$
  • D $1 : 8 : 27$
সঠিক উত্তর: Option C
2.
ফিশন বিক্রিয়ায় প্রতিটি নিউক্লিয়াস থেকে নিঃসৃত শক্তির পরিমাণ-
  • A $200\text{ MeV}$
  • B $931\text{ MeV}$
  • C $200\text{ eV}$
  • D $200\text{ GeV}$
সঠিক উত্তর: Option A
3.
কাচ ও পারদের স্পর্শকোণ $\theta$ হবে-
  • A $0 < \theta < 90^\circ$
  • B $90^\circ < \theta < 180^\circ$
  • C $\theta = 90^\circ$
  • D $\theta = 180^\circ$
সঠিক উত্তর: Option B
4.
$^{210}_{83}\text{Bi}$ তেজস্ক্রিয় বিকিরণের পর $^{210}_{84}\text{Po}$ মৌলটি তৈরি করে। এখানে বিকিরণের ধরণ হচ্ছে-
  • A $\beta$-decay
  • B $\alpha$-decay
  • C $\alpha$ and $\beta$-decay
  • D $\gamma$-decay
সঠিক উত্তর: Option A
5.
$4000\text{ \AA}$ তরঙ্গদৈর্ঘ্যের দুইটি একই বর্ণের আলোক তরঙ্গের মধ্যে পথ পার্থক্য $2 \times 10^{-7}\text{ m}$ হলে, তাদের মধ্যে দশা পার্থক্য হবে-
  • A $\pi$
  • B $2\pi$
  • C $\frac{3\pi}{2}$
  • D $\frac{\pi}{2}$
সঠিক উত্তর: Option A
6.
ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক এবং দ্বি-চির হতে পর্দার দূরত্ব দ্বিগুণ করলে ডোরা ব্যবধানের পরিবর্তন কত হবে?
  • A একই থাকবে
  • B অর্ধেক
  • C দ্বিগুণ
  • D চারগুণ
সঠিক উত্তর: Option D
7.
সমান রোধ বিশিষ্ট দুইটি তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে $1\text{ m}$ ও $9\text{ m}$। তার দুইটির ব্যাসার্ধের অনুপাত হবে-
  • A $3 : 1$
  • B $1 : 3$
  • C $9 : 1$
  • D $1 : 9$
সঠিক উত্তর: Option B
8.
একটি বৈদ্যুতিক বাতি $220\text{V}-50\text{Hz}$ সরবরাহ লাইনের সাথে যুক্ত আছে। বর্তনীর শীর্ষ বিভব হবে-
  • A $110\text{ V}$
  • B $311\text{ V}$
  • C $220\text{ V}$
  • D $320\text{ V}$
সঠিক উত্তর: Option B
9.
$B$ মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্রের বলরেখার সমান্তরালে অপরিবর্তনীয় বেগ $v$ তে চলমান একটি চার্জ $e$ এর উপর ক্রিয়াশীল বল হল-
  • A $Bev$
  • B $0$ (zero)
  • C $\frac{ev}{B}$
  • D $\frac{e}{Bv}$
সঠিক উত্তর: Option B
10.
$10\text{ N}$ বল প্রয়োগে একটি গাড়ীকে $100\text{ m}$ সরাতে কত কাজ করতে হবে? বল ও সরণের মধ্যবর্তী কোণ $60^\circ$।
  • A $100\text{ joule}$
  • B $1000\text{ joule}$
  • C $500\text{ joule}$
  • D $50\text{ joule}$
সঠিক উত্তর: Option C
11.
একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক কম্পাঙ্ক হবে-
  • A $1.0\text{ rev/s}$
  • B $0.5\text{ rev/s}$
  • C $0.017\text{ rev/s}$
  • D $60.0\text{ rev/s}$
সঠিক উত্তর: Option C
12.
$l$ দৈর্ঘ্যের একটি বর্গাকার কাঠামোকে সাবানের পানিতে ডুবানো হল। যখন কাঠামোটিকে বাহিরে আনা হল তখন তার উপর একটি সাবানের ফিল্ম পাওয়া যায়। সাবানের দ্রবণের পৃষ্ঠটান $T$ হলে কাঠামোটির উপর বলের মান হবে-
  • A $8Tl$
  • B $4Tl$
  • C $10Tl$
  • D $12Tl$
সঠিক উত্তর: Option A
13.
$10\text{ kg}$ ভরের একটি বস্তুকে স্প্রিং থেকে ঝুলানো হল যার স্প্রিং ধ্রুবক $200\text{ N/m}$। স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি (স্প্রিং এর এক প্রান্ত আটকানো আছে) হবে-
  • A $0.05\text{ m}$
  • B $20.0\text{ m}$
  • C $2.4\text{ m}$
  • D $0.49\text{ m}$
সঠিক উত্তর: Option D
14.
$7\text{ kg}$ ভরের কোন বস্তুর উপর প্রযুক্ত একটি বল $\vec{F} = 2\hat{i} - 3\hat{j} + 6\hat{k}\text{ N}$ হলে, যেখানে $\hat{i}$, $\hat{j}$ ও $\hat{k}$ একক ভেক্টর, বস্তুটি কত ত্বরণ প্রাপ্ত হবে?
  • A $1.4\text{ m/s}^2$
  • B $1.57\text{ m/s}^2$
  • C $1.0\text{ m/s}^2$
  • D $7.0\text{ m/s}^2$
সঠিক উত্তর: Option C
15.
পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ $11.2\text{ km/s}$। কোন গ্রহের ব্যাসার্ধ যদি পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ হয় এবং ভর পৃথিবীর ভরের আট গুণ হয় তবে সেখানে মুক্তিবেগ কত?
  • A $89.6\text{ km/s}$
  • B $11.2\text{ km/s}$
  • C $22.4\text{ km/s}$
  • D $44.8\text{ km/s}$
সঠিক উত্তর: Option C
16.
একই পদার্থ ও ব্যাসার্ধের দুইটি তারের দৈর্ঘ্যের অনুপাত $1 : 2$। যদি একই বল দ্বারা তার দুইটিকে টানা হয়, তাহলে তার দুইটির বিকৃতির অনুপাত হবে-
  • A $1 : 4$
  • B $1 : 2$
  • C $2 : 1$
  • D $1 : 1$
সঠিক উত্তর: Option D
17.
$0^\circ\text{C}$ তাপমাত্রায় একটি কয়েলের রোধ $2\ \Omega$ এবং রোধের উষ্ণতা গুণাঙ্ক $\alpha = 0.004^\circ\text{C}^{-1}$ হলে, $100^\circ\text{C}$ তাপমাত্রায় কয়েলের রোধ হবে-
  • A $1.4\ \Omega$
  • B $0\ \Omega$
  • C $4\ \Omega$
  • D $2.8\ \Omega$
সঠিক উত্তর: Option D
18.
$a$ বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু $A, B, C$ ও $D$ তে যথাক্রমে চারটি চার্জ $+q, +q, -q$ ও $-q$ স্থাপন করা হলো। উহার কেন্দ্রে $O$ বিন্দুতে বৈদ্যুতিক বিভবের মান হবে-
  • A $\frac{1}{4\pi\epsilon_0} \frac{q}{a}$
  • B $\frac{1}{4\pi\epsilon_0} \frac{2q}{a}$
  • C $\frac{1}{4\pi\epsilon_0} \frac{4q}{a}$
  • D $0$
সঠিক উত্তর: Option D
19.
সমান্তরাল পাত ধারকের দুই পাতের মধ্যে ডাইইলেকট্রিক দ্বারা পূর্ণ করায় ধারকত্ব $5\ \mu\text{F}$ থেকে বেড়ে $60\ \mu\text{F}$ হয়। ডাইইলেকট্রিকের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হবে-
  • A $65$
  • B $55$
  • C $12$
  • D $10$
সঠিক উত্তর: Option C
20.
যদি কোন উৎস থেকে সর্বোচ্চ বিকীর্ণ তাপের তরঙ্গদৈর্ঘ্য $2.9 \times 10^{-7}\text{ m}$ হয় তবে উৎসটির তাপমাত্রা হবে-
  • A $10^{-4}\text{ K}$
  • B $10^4\ ^\circ\text{C}$
  • C $10^{-4}\ ^\circ\text{C}$
  • D $10^4\text{ K}$
সঠিক উত্তর: Option D