মুঘল সুবাদার ইসলাম খান রাজধানী স্থাপনের পর প্রতিরক্ষা ও নিষ্কাশনের জন্য ধোলাই খাল খনন করান।
১৯৫৬ সালের ১৬ ফেব্রুয়ারি গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা স্বীকৃতি দিয়ে সংবিধান পাস হয়।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ও দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে।
পূর্ব জার্মানি ১৯৭২ সালের ১১ জানুয়ারি প্রথম ইউরোপীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
প্রশাসনিক সংস্কারের আগে ১৯টি বৃহত্তর জেলা ছিল যা পরে ৬৪টি জেলায় পরিণত হয়।
শুভলং ঝরনা রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদের পাশে অবস্থিত।
নাটোর জেলার লালপুর উপজেলা বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান।
বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়।
রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের প্রথম চারটি চরণ যন্ত্রসংগীতে বাজানো হয়।
ECNEC (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি)-এর সভাপতি হলেন প্রধানমন্ত্রী।
অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী ইত্যাদি কলার উন্নত জাত।
বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক শিল্প থেকে।
পাগ-মার্ক বা বাঘের পায়ের ছাপ বিশ্লেষণ করে বাঘ গণনার একটি প্রচলিত পদ্ধতি।
সংবিধানের ১১৭ নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে।
অলিভ রিডলে টার্টল বিপন্ন প্রজাতি। সেন্ট মার্টিন দ্বীপ এদের প্রধান প্রজনন ক্ষেত্র।
নালন্দা মহাবিহারের আচার্য মহাস্থবির শীলভদ্র হিউয়েন সাঙ-এর দীক্ষাগুরু ছিলেন।
প্রান্তিক হ্রদ বান্দরবান জেলায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
মহাস্থবির শীলভদ্র ৭ম শতাব্দীতে নালন্দা মহাবিহারের প্রধান আচার্য ছিলেন।
খাসিয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামগুলো 'পুঞ্জি' নামে পরিচিত।
১৮৬১ সালের পুলিশ আইনের মাধ্যমে লর্ড ক্যানিং ভারতে আধুনিক পুলিশ ব্যবস্থা চালু করেন।