নিশাত মজুমদার প্রথম বাংলাদেশী নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে এভারেস্ট জয় করেন।
১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন।
'তিন কন্যা' শিল্পী কামরুল হাসানের বিখ্যাত চিত্রকর্ম।
ভবদহ বিল যশোর জেলায়। হাইল হাওর মৌলভীবাজারে ও আড়িয়াল বিল মুন্সিগঞ্জে।
বঙ্গবন্ধু ছিলেন সর্বাধিনায়ক (Supreme Commander)। জেনারেল ওসমানী ছিলেন প্রধান সেনাপতি।
বর্ণালী ও শুভ্র BARI উদ্ভাবিত উচ্চ ফলনশীল ভুট্টার জাত।
কক্সবাজারের মহেশখালী চ্যানেলের পাশে সোনাদিয়া দ্বীপের আয়তন প্রায় ৯ বর্গ কিলোমিটার।
'Making of a Nation Bangladesh: An Economist's Tale' অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলামের রচনা।
'জীবনঢুলী' (২০১৪) তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।
তাসকিন আহমেদ ২০১৪ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট নেন।
বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ছিল ২০১৬-২০২০।
'The Blood Telegram: Nixon Kissinger and a Forgotten Genocide' গ্রন্থটির লেখক গ্যারি জে. ব্যাস।
বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া আন্তর্জাতিক বাজারে 'কুষ্টিয়া গ্রেড' নামে পরিচিত।
১৯৭১ সালের ৫ এপ্রিল নিউজউইক বঙ্গবন্ধুকে 'রাজনীতির কবি' আখ্যায়িত করে।
হজরত শাহজালাল ও তার ৩৬০ জন সঙ্গীর স্মৃতিবিজড়িত হওয়ায় সিলেটকে '৩৬০ আউলিয়ার দেশ' বলা হয়।
ফেঞ্চুগঞ্জের ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরিতে ইউরিয়া ও অ্যামোনিয়াম সালফেট (ASP) উৎপাদিত হয়।
ম্যানগ্রোভ হলো উপকূলে জোয়ারের লবণাক্ত পানিতে নিয়মিত প্লাবিত বনভূমি। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন।
'ব্র্যাক অন্বেষা' বাংলাদেশের প্রথম ন্যানো-স্যাটেলাইট ২০১৭ সালে উৎক্ষেপণ করা হয়।
২০১২ সালে ITLOS (হামবুর্গ) রায়ে বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয়।
অস্থায়ী সরকার গঠিত ১০ এপ্রিল ১৯৭১। শপথ গ্রহণ ১৭ এপ্রিল মুজিবনগরে।