মুসা ইব্রাহীম ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন।
তামাবিল (সিলেট) স্থলবন্দর ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি (Dawki) সীমান্তের সাথে সংযুক্ত।
BTRC = Bangladesh Telecommunication Regulatory Commission।
বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা নীলফামারীর সৈয়দপুরে। ১৮৭০ সালে প্রতিষ্ঠিত।
হিমায়িত চিংড়ি প্রচুর বৈদেশিক মুদ্রা এনে দেওয়ায় 'হোয়াইট গোল্ড' বলা হয়।
কক্সবাজারের সীমান্ত মিয়ানমারের সাথে ভারতের সাথে নয়।
'সোনালিকা' ও 'আকবর' বাংলাদেশে চাষকৃত উন্নত জাতের গমের নাম।
'আলোকিত মানুষ চাই' অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ প্রতিষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের শ্লোগান।
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬ (সরল করলে ৫:৩)।
চা বাগানের সংখ্যা ও উৎপাদনে মৌলভীবাজার শীর্ষে। 'চায়ের দেশ' নামে পরিচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়।
১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন।
বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন পরিষদ কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন।
মুজিবনগর সরকারের ঘোষণাপত্র অনুযায়ী প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সুলতানি আমলে বিভিন্ন সময়ে সোনারগাঁও ও গৌড় রাজধানী ছিল।
মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক (C-in-C) ছিলেন জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী।
পার্বত্য চট্টগ্রামে তিনটি জেলা: রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান।
মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
টেকনাফ নাফ নদীর তীরে। এই নদী বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত নির্ধারণ করেছে।
দক্ষিণ তালপট্টি বাংলাদেশ-ভারত সীমান্তে হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় ছিল।