আবর্তনশীল বস্তুর ক্ষেত্রে কৃত কাজ শূন্য হবে না— i. বস্তু সমবেগে গতিশীল হলে ii. বস্তু সমত্বরণে গতিশীল হলে iii. বস্তুর উপর কেন্দ্রমুখী বল প্রযুক্ত হলে নিচের কোনটি সঠিক?
A i ও ii
B ii ও iii
C i ও iii
D i, ii ও iii
সঠিক উত্তর: Option B
ii ও iii
63.
স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ব্যবর্তন পীড়ন ও ব্যবর্তন বিকৃতির অনুপাত হচ্ছে—
A দৃঢ়তার গুণাঙ্ক
B আয়তন গুণাঙ্ক
C ইয়ংস গুণাঙ্ক
D পয়সনের অনুপাত
সঠিক উত্তর: Option A
দৃঢ়তার গুণাঙ্ক
64.
$100\,\mathrm{kg}$ ভরের একজন লোক লিফটে $2\,\mathrm{ms}^{-2}$ ত্বরণে উপরে উঠলে লোকটির উপর ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল কত? $\left[g=9.8\,\mathrm{ms}^{-2}\right]$
A $780\,\mathrm{N}$
B $980\,\mathrm{N}$
C $1180\,\mathrm{N}$
D $1380\,\mathrm{N}$
সঠিক উত্তর: Option C
$1180\,\mathrm{N}$
65.
বলের ঘাত এর ক্ষেত্রে কোনটি সঠিক?
A বলের মান বেশি কিন্তু ক্রিয়াকাল বেশি
B বলের মান বেশি কিন্তু ক্রিয়াকাল কম
C বলের মান ও ক্রিয়াকাল উভয় কম
D বলের মান ও ক্রিয়াকাল উভয় বেশি
সঠিক উত্তর: Option B
বলের মান বেশি কিন্তু ক্রিয়াকাল কম
66.
ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ কোনটি?
A $E=\frac{P}{2m}$
B $E=\frac{P^2}{2m}$
C $E=\frac{P}{2m^2}$
D $E=\frac{P^2}{m^2}$
সঠিক উত্তর: Option B
$E=\frac{P^2}{2m}$
67.
$0.0001\,\mathrm{mm}$, $0.001\,\mathrm{mm}$, $0.01\,\mathrm{mm}$ ও $0.1\,\mathrm{mm}$ লঘিষ্ঠ গণনকের চারটি স্ক্রু-গেজ ব্যবহার করলে কোনটি দ্বারা গোলকের ব্যাসার্ধ বেশি নির্ভুলভাবে মাপা হবে?
A ১ম
B ২য়
C ৩য়
D ৪র্থ
সঠিক উত্তর: Option A
লঘিষ্ঠ গণন যত কম হয়, পরিমাপ তত বেশি নির্ভুল হয়
68.
কোনো স্থানে শিশিরাঙ্ক ও বায়ুর তাপমাত্রা সমান হলে আপেক্ষিক আর্দ্রতার মান হবে—
A $0\%$
B $30\%$
C $70\%$
D $100\%$
সঠিক উত্তর: Option D
$100\%$
69.
যদি $\vec{r}=3x\hat{i}-2y\hat{j}+4z\hat{k}$ হয় তবে $\vec{\nabla}\cdot\vec{r}=?$
A $3$
B $5$
C $9$
D $12$
সঠিক উত্তর: Option B
70.
বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের পরিমাণ সর্বাধিক হবে?
A $0^\circ$
B $45^\circ$
C $60^\circ$
D $90^\circ$
সঠিক উত্তর: Option A
71.
জগতে মৌলিক বলের সংখ্যা কয়টি?
A $2$ টি
B $4$ টি
C $5$ টি
D $6$ টি
সঠিক উত্তর: Option B
72.
কৌণিক ভরবেগের পরিবর্তনের হার—
A বলের সমান
B জড়তার ভ্রামকের সমান
C কৌণিক ত্বরণের সমান
D টর্কের সমান
সঠিক উত্তর: Option D
73.
ভূ-পৃষ্ঠ থেকে যে গভীরতায় এবং যে উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান সমান হয় তাদের অনুপাত কোনটি?
A $1:2$
B $2:1$
C $1:1$
D $1:3$
সঠিক উত্তর: Option A
74.
জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষের উপপাদ্যের সমীকরণ—
A $I_G=I+Mh^2$
B $I=I_G+Mh^2$
C $I=I_G+M^2h$
D $I_G=I+M^2h$
সঠিক উত্তর: Option B
75.
একটি গাড়ি $36\text{ kmh}^{-1}$ বেগে বাঁক নিতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। রাস্তার ব্যাংকিং কোণ কত?
A $1.43^\circ$
B $1.82^\circ$
C $2.81^\circ$
D $2.95^\circ$
সঠিক উত্তর: Option C
76.
একটি রাস্তার প্রস্থ $8\text{ m}$ এবং এর দুই প্রান্তের উচ্চতার পার্থক্য $0.2\text{ m}$। রাস্তাটির বাঁকের ব্যাসার্ধ $100\text{ m}$। রাস্তাটির ব্যাংকিং কোণ কত হলে একটি গাড়ি $36\text{ kmh}^{-1}$ বেগে নিরাপদে বাঁকটি অতিক্রম করতে পারত?
A $1.43^\circ$
B $2.81^\circ$
C $4.51^\circ$
D $5.82^\circ$
সঠিক উত্তর: Option D
77.
স্থির চাপে গ্যাসের তাপমাত্রা বনাম ঘনত্বের লেখচিত্র নিচের কোনটি?
A মূলবিন্দুগামী সরলরেখা
B $T$ বনাম $\rho$ আয়তাকার অধিবৃত্ত
C অক্ষের সমান্তরাল রেখা
D ঋণাত্মক ঢালবিশিষ্ট রেখা
সঠিক উত্তর: Option B
78.
সরল ছন্দিত স্পন্দনরত কোনো কণার সাম্যাবস্থান এবং সর্বোচ্চ বিস্তারের অবস্থানের মধ্যে দশা পার্থক্য কত?
A $\frac{\pi}{2}$
B $\pi$
C $\frac{3\pi}{2}$
D $2\pi$
সঠিক উত্তর: Option A
79.
কোনো বস্তুর গতিশক্তি $300\%$ বাড়লে ভরবেগ কত শতাংশ বাড়বে?
A $75\%$
B $89\%$
C $95\%$
D $100\%$
সঠিক উত্তর: Option D
80.
সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায়— i. অভিকর্ষজ ত্বরণ ii. পাহাড়ের উচ্চতা iii. সময় নিচের কোনটি সঠিক?