একটি তারের ইয়াং এর গুণাঙ্ক $2.1 \times 10^{11}\text{ Nm}^{-2}$ এবং ব্যাস $2\text{mm}$। তারের দৈর্ঘ্য $0.5\%$ বৃদ্ধি করতে হলে কত বল প্রয়োগ করতে হবে?
A $2.15 \times 10^3\text{ N}$
B $2.61 \times 10^3\text{ N}$
C $2.98 \times 10^3\text{ N}$
D $3.29 \times 10^3\text{ N}$
সঠিক উত্তর: Option D
83.
বাষ্পায়ন নির্ভর করে না—
A তরলের প্রকৃতি উপর
B তরলের তাপমাত্রা উপর
C বায়ুর তাপমাত্রা উপর
D তরলের আয়তন উপর
সঠিক উত্তর: Option D
84.
ঘর্ষণ বল কোন বলের অন্তর্গত?
A মহাকর্ষ
B দুর্বল নিউক্লিয় বল
C তড়িৎ চুম্বকীয় বল
D সবল নিউক্লিয় বল
সঠিক উত্তর: Option C
85.
$50\text{ kg}$ ভরের এক ব্যক্তি $25\text{ kg}$ ভরের বোঝা নিয়ে $h$ উচ্চতা বিশিষ্ট দেয়াল হতে লাফ দিল। ভূ-পৃষ্ঠ স্পর্শ করার পূর্বে বোঝা ও ব্যক্তির ভরবেগের অনুপাত কত?
A $1:1$
B $1:2$
C $1:4$
D $2:1$
সঠিক উত্তর: Option B
86.
$50\text{ kg}$ ভরের এক ব্যক্তি $25\text{ kg}$ ভরের বোঝা নিয়ে $h$ উচ্চতা বিশিষ্ট দেয়াল হতে লাফ দিল। মাটি স্পর্শ করার আগে লোকটি তার মাথায় কত ওজন অনুভব করবে?
A $0$
B $245\text{N}$
C $490\text{N}$
D $735\text{N}$
সঠিক উত্তর: Option A
87.
$1\text{ rps} = ?$
A $\frac{\pi}{2}\text{ rad s}^{-1}$
B $\pi\text{ rad s}^{-1}$
C $2\pi\text{ rad s}^{-1}$
D $4\pi\text{ rad s}^{-1}$
সঠিক উত্তর: Option C
88.
কোনো বস্তুর গতিশক্তি তার প্রাথমিক গতিশক্তির দ্বিগুণ হলে শেষ ভরবেগ আদি ভরবেগের কতগুণ হবে?
A $4$ গুণ
B $2$ গুণ
C $\sqrt{2}$ গুণ
D $1$ গুণ
সঠিক উত্তর: Option C
89.
স্থিতিস্থাপক বস্তুকে যখন সংকুচিত করা হয় তখন তার মোট সঞ্চিত শক্তির রাশিমালা কোনটি?
A $\frac{YAl^2}{2L}$
B $\frac{YAl}{2L}$
C $\frac{YAl^2}{2L^2}$
D $\frac{YAl}{2L^2}$
সঠিক উত্তর: Option A
90.
$10\text{W}$ ক্ষমতা বলতে বুঝায় —
A $1\text{s}$ এ কৃতকাজ $10\text{J}$
B $2\text{s}$ এ কৃতকাজ $5\text{J}$
C $5\text{s}$ এ কৃতকাজ $2\text{J}$
D $10\text{s}$ এ কৃতকাজ $1\text{J}$
সঠিক উত্তর: Option A
91.
$10\text{ gm}$ ভরের একটি বস্তু সরল দোলন গতিতে আছে। এর দোলনকাল $2\text{s}$, বিস্তার $10\text{ cm}$। বল ধ্রুবকের মান কত?
A $0.3944\text{ Nm}^{-1}$
B $0.02465\text{ Nm}^{-1}$
C $0.09854\text{ Nm}^{-1}$
D $0.0314\text{ Nm}^{-1}$
সঠিক উত্তর: Option C
92.
স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাত হচ্ছে-
A ইয়ং এর গুণাংক
B আয়তন গুণাংক
C পয়সনের অনুপাত
D দৃঢ়তার গুণাংক
সঠিক উত্তর: Option D
93.
নিচের কোন পদার্থের স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি?
A তামা
B প্লাস্টিক
C ইস্পাত
D সোনা
সঠিক উত্তর: Option C
94.
একটি সরলদোলকের অর্ধদোলন কাল $0.75\text{s}$, দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত?
A $0.186\text{m}$
B $0.326\text{m}$
C $0.559\text{m}$
D $0.686\text{m}$
সঠিক উত্তর: Option C
95.
দোলন গতি কোনটি?
A সুরশলাকার গতি
B ফ্যানের পাখার গতি
C ঘড়ির কাঁটার গতি
D পৃথিবীর আহ্নিক গতি
সঠিক উত্তর: Option A
96.
শিশিরাঙ্ক হল—
A আপেক্ষিক আর্দ্রতা
B তাপমাত্রা
C আর্দ্রতা
D তাপ
সঠিক উত্তর: Option B
97.
নিচের কোন লেখচিত্রটি সঠিক, যখন $T$ স্থির? (বয়েলের সূত্রানুযায়ী)
A $P$ বনাম $V$ সমপরাবৃত্তাকার রেখা
B $PV$ বনাম $P$ অনুভূমিক রেখা
C $P$ বনাম $\frac{1}{V}$ মূলবিন্দুগামী রেখা
D সবকটিই সঠিক
সঠিক উত্তর: Option D
98.
বায়ুতে জলীয়বাষ্প বেড়ে গেলে- i. জলীয়বাষ্প চাপ কমে ii. বায়ুর চাপ কমে iii. বায়ুর ঘনত্ব কমে
A i ও ii
B i ও iii
C ii ও iii
D i, ii ও iii
সঠিক উত্তর: Option C
99.
$50^\circ\text{C}$ তাপমাত্রায় একটি দ্বি-পারমাণবিক গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন ৪ গুণ করা হল। উদ্দীপকের তথ্য কোন সূত্র সমর্থন করে?