আমানতকারী বা ব্যবসায়ী তার নিজের তৈরি নগদান বইয়ের ব্যাংক কলামের উদ্বৃত্তের সাথে ব্যাংকের দেওয়া পাস বই বা ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মিলকরণের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন।
হিসাববিজ্ঞানের স্বীকৃত রীতিনীতি লঙ্ঘন করে মূলধন জাতীয় ব্যয়কে (আসবাবপত্র) মুনাফা জাতীয় ব্যয় (ক্রয়) হিসেবে লিপিবদ্ধ করা হলে তাকে নীতিগত ভুল বলে।
উত্তোলন হলো মালিকানাস্বত্বের হ্রাস। তাই এটি আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন থেকে বিয়োগ করে দেখানো হয়।
মেশিনের মোট মূল্য = ৮০,০০০+১০,০০০=৯০,০০০ টাকা। বার্ষিক অবচয় = (৯০,০০০−২০,০০০)/১০ = ৭,০০০ টাকা।
অনুপার্জিত সেবা আয় হলো একটি চলতি দায়। সকল দায় ও আয়ের জের রেওয়ামিলের ক্রেডিট পাশে বসে।
বিমা সেলামি একটি ব্যয় হিসাব হওয়ায় সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ হয়ে যায়।
ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রাথমিক পর্যায়ে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না।
অবচয় নির্ধারণের জন্য সম্পদের মোট মূল্য, আনুমানিক আয়ুষ্কাল এবং ভগ্নাবশেষ মূল্য তিনটিই প্রয়োজন।
ভ্যাট বাদে মূল্য = ৬৯,০০০÷১.১৫=৬০,০০০ টাকা। বহন খরচসহ আসবাবপত্র ডেবিট হবে ৬১,০০০ টাকা।
কু-ঋণ খরচ = ২,০০০+২,০০০+৫,০০০−৩,৫০০=৫,৫০০ টাকা।
অগ্রিম খরচ ব্যবসায়ের একটি চলতি সম্পদ।
শিক্ষার্থীদের জন্য সঞ্চয়ী হিসাব উপযুক্ত।
i ও ii সঠিক সূত্র।
পরিচালন খরচ = ১,৭৭,০০০+৮০,০০০=২,৫৭,০০০ টাকা।
ব্যবস্থাপক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারী।
পণ্য ফেরতে দায় কমে এবং মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়।
সাধারণ সঞ্চিতি মালিকানাস্বত্বের অংশ।
হিসাব সমীকরণের নিয়ম অনুযায়ী সম্পদ বৃদ্ধি পেলে মালিকানাস্বত্ব বা দায় বৃদ্ধি পেতে পারে অথবা অন্য সম্পদ হ্রাসের মাধ্যমে হতে পারে।
ক্রেতা পণ্য ফেরত দেওয়ার সময় ডেবিট নোট তৈরি করেন।