Logo
Logo

হিসাববিজ্ঞান

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 187
41.
লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি?
  • A জাবেদা
  • B খতিয়ান
  • C নগদান হিসাব
  • D চূড়ান্ত হিসাব
সঠিক উত্তর: Option B

খতিয়ানে হিসাব স্থায়ীভাবে সংরক্ষিত হয়।

42.
ব্যাংক বিবরণীর ক্রেডিট পার্শ্বে লেখা হয় কোনটি?
  • A ব্যাংক চার্জ
  • B ব্যাংক হতে উত্তোলন
  • C ব্যাংকে জমা
  • D ব্যাংক ঋণের সুদ
সঠিক উত্তর: Option C

ব্যাংকে জমা ব্যাংক বিবরণীর ক্রেডিট পাশে লেখা হয়।

43.
দ্বৈত জের সংশোধন পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণী— i. নগদান বই ও ব্যাংক বিবরণী উভয় উদ্বৃত্ত নিয়ে করা হয় ii. মিল করণের পর উভয় উদ্বৃত্ত সমান হয় iii. ব্যাংকের সঠিক উদ্বৃত্ত পাওয়া যায় নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B ii ও iii
  • C i ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option D

দ্বৈত জের পদ্ধতিতে উভয় উদ্বৃত্ত সংশোধন করা হয়।

44.
কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না?
  • A বকেয়া ভাড়া
  • B সমাপনী মজুদ পণ্য / অব্যবহৃত মনিহারি
  • C আসবাবপত্র
  • D অনুপার্জিত সেবা আয়
সঠিক উত্তর: Option B

সাধারণ নিয়মে সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে আসে না।

45.
'সাধারণ সঞ্চিতি' কোন শ্রেণির হিসাব?
  • A দায়
  • B মালিকানাস্বত্ব
  • C সম্পদ
  • D খরচ
সঠিক উত্তর: Option B

সাধারণ সঞ্চিতি (General Reserve) মুনাফার একটি অংশ যা লভ্যাংশ হিসেবে বণ্টন না করে জমা রাখা হয়। এটি মালিকানাস্বত্বের অংশ।

46.
যখন কোনো লেনদেনের ফলে হিসাব সমীকরণে সম্পদ বৃদ্ধি পায় তখন— i. মালিকানাস্বত্ব বৃদ্ধি পেতে পারে ii. দায় বৃদ্ধি পেতে পারে iii. অন্য সম্পদ হ্রাস পেতে পারে নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B ii ও iii
  • C i ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option D

হিসাব সমীকরণের নিয়ম অনুযায়ী সম্পদ বৃদ্ধির বিপরীতে মালিকানাস্বত্ব বৃদ্ধি, দায় বৃদ্ধি অথবা অন্য সম্পদ হ্রাস হতে পারে।

47.
নিম্নের কোনটি ক্রেতা তৈরি করেন?
  • A চালান
  • B ডেবিট নোট
  • C ক্যাশমেমো
  • D ক্রেডিট নোট
সঠিক উত্তর: Option B

ধারে কেনা পণ্য ফেরত পাঠানোর সময় ক্রেতা ডেবিট নোট তৈরি করেন।

48.
কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ?
  • A জাবেদা
  • B কার্যপত্র
  • C খতিয়ান
  • D আর্থিক বিবরণী
সঠিক উত্তর: Option B

কার্যপত্র প্রস্তুত করা হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ।

49.
নিচের কোনটি হিসাবের পাকা বই?
  • A জাবেদা
  • B রেওয়ামিল
  • C খতিয়ান
  • D আর্থিক বিবরণী
সঠিক উত্তর: Option C

খতিয়ানকে হিসাবের পাকা বই বা বইয়ের রাজা বলা হয়।

50.
ডেবিট নোট কে তৈরি করেন?
  • A বিক্রেতা
  • B ক্রেতা
  • C সরবরাহকারী
  • D উৎপাদক
সঠিক উত্তর: Option B

ডেবিট নোট ক্রেতা তৈরি করে বিক্রেতার কাছে পাঠান।

51.
তিনঘরা নগদান বইয়ে যে জের টানা হয়— i. নগদ কলামের ii. ব্যাংক কলামের iii. বাট্টা কলামের নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B ii ও iii
  • C i ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option A

তিনঘরা নগদান বইয়ে নগদ ও ব্যাংক কলামের জের টানা হয়, বাট্টা কলামের জের টানা হয় না।

52.
সমন্বিত ক্রয় সম্পর্কে নিচের কোনটি সঠিক?
  • A প্রারম্ভিক মজুদ + নিট ক্রয় – সমাপনী মজুদ
  • B প্রারম্ভিক মজুদ + ক্রয় + সমাপনী মজুদ পণ্য
  • C বিক্রয় + সমাপনী মজুদ পণ্য – ক্রয়
  • D প্রারম্ভিক মজুদ – ক্রয় + সমাপনী মজুদ পণ্য
সঠিক উত্তর: Option A

সমন্বিত ক্রয় = প্রারম্ভিক মজুদ + নিট ক্রয় - সমাপনী মজুদ।

53.
নিচের কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়?
  • A প্রারম্ভিক নগদ তহবিল
  • B প্রারম্ভিক ব্যাংক জমা
  • C সমাপনী নগদ তহবিল
  • D সমাপনী মজুদ পণ্য
সঠিক উত্তর: Option C

সমাপনী নগদ তহবিল রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়।

54.
ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কী?
  • A নগদ প্রাপ্তির পরিমাণ জানা
  • B বাট্টাকৃত বিলের পরিমাণ জানা
  • C গরমিলের কারণ জানা
  • D নগদ প্রদানের পরিমাণ জানা
সঠিক উত্তর: Option C

নগদান বই ও ব্যাংক বিবরণীর ব্যালেন্সের অমিলের কারণ বের করাই ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য।

55.
'NSF' এর পূর্ণরূপ কী?
  • A Not Sufficient Fund
  • B Not Suitable Fund
  • C Not So Fund
  • D Not Significant Fund
সঠিক উত্তর: Option A

NSF অর্থ Not Sufficient Fund।

56.
বিক্রয় মূল্যের উপর মুনাফার হার ২০% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর শতকরা হার কত?
  • A ১০.০০%
  • B ২৫.০০%
  • C ১১.১১%
  • D ১৩.৬৭%
সঠিক উত্তর: Option B

বিক্রয় মূল্য ১০০ হলে ব্যয় ৮০, তাই ব্যয়ের উপর লাভ = ২০/৮০×১০০ = ২৫%।

57.
নিট লাভ দ্বারা কী বৃদ্ধি পায়?
  • A আয়
  • B সম্পদ
  • C স্বত্বাধিকার
  • D দায়
সঠিক উত্তর: Option C

নিট লাভ মালিকের মূলধনের সাথে যোগ হওয়ায় স্বত্বাধিকার বৃদ্ধি পায়।

58.
বিলম্বিত খরচের উদাহরণ হল— i. বিলম্বিত বিজ্ঞাপন খরচ ii. নতুন পণ্যের গবেষণা ও উন্নয়ন খরচ iii. প্রাথমিক খরচ নিচের কোনটি সঠিক?
  • A i ও ii
  • B ii ও iii
  • C i ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option D

এই তিনটিই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ।

59.
বিপরীত দাখিলা কখন দেওয়া হয়?
  • A সমন্বয় দাখিলার পূর্বে
  • B হিসাব কালের শেষ তারিখে
  • C পরবর্তী হিসাব কালের ১ম তারিখে
  • D আর্থিক বিবরণী তৈরির পূর্বে
সঠিক উত্তর: Option C

পরবর্তী হিসাব বছরের প্রথম দিনে বিপরীত দাখিলা দেওয়া হয়।

60.
মুনাফা জাতীয় হিসাব বন্ধ করার জন্য যে দাখিলার প্রয়োজন হয়—
  • A সংশোধনী জাবেদা
  • B সমাপনী জাবেদা
  • C প্রারম্ভিক জাবেদা
  • D সমন্বয় জাবেদা
সঠিক উত্তর: Option B

আয়-ব্যয় হিসাব বন্ধ করতে সমাপনী জাবেদা ব্যবহার করা হয়।