Logo
Logo

জীববিজ্ঞান

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 840
101.
পাকস্থলি কতটুকু খাদ্য ধরে রাখতে পারে?
  • A 1.5-2 লিটার
  • B 0.5-0.8 লিটার
  • C 0.8-1.5 লিটার
  • D 2.5-3 লিটার
সঠিক উত্তর: Option A

মানব পাকস্থলি সাধারণত ১.৫ থেকে ২ লিটার খাদ্য ধারণ করতে পারে।

102.
ইনসুলিন নিচের কোন কোষ থেকে নিঃসৃত হয়?
  • A α
  • B β
  • C γ
  • D δ
সঠিক উত্তর: Option B

অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়।

103.
কোনটি Vit B শোষণে সহায়তা করে?
  • A ইনট্রিন্সিক ফ্যাক্টর
  • B মিউকাস
  • C প্রোটিওজ
  • D রেনিন
সঠিক উত্তর: Option A

ইনট্রিন্সিক ফ্যাক্টর ভিটামিন B12 শোষণে সহায়তা করে।

104.
প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের যকৃতের ওজন কত?
  • A 1.5-1.6 kg
  • B 1.4-1.8 kg
  • C 1.2-1.4 kg
  • D 1.3-1.5 kg
সঠিক উত্তর: Option D

প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের যকৃতের গড় ওজন ১.৩-১.৫ কেজি।

105.
মানুষের পৌষ্টিকনালির দৈর্ঘ্য কত?
  • A 4m
  • B 7cm
  • C 10cm
  • D 10m
সঠিক উত্তর: Option D

মানবদেহের পৌষ্টিকনালির মোট দৈর্ঘ্য প্রায় ১০ মিটার।

106.
অ্যানজিওটেনসিন কোন এনজাইম দ্বারা সক্রিয় হয়?
  • A রেনিন
  • B প্রোরেনিন
  • C এরিথ্রোপোয়েটিন
  • D এরিথ্রোমাইসিন
সঠিক উত্তর: Option A

রেনিন এনজাইম অ্যানজিওটেনসিন সক্রিয়করণে ভূমিকা রাখে।

107.
পাকস্থলীর কোন অংশে ডিওডেনাম উন্মুক্ত হয়?
  • A কার্ডিয়াক
  • B ফান্ডাস
  • C পাইলোরাস
  • D ছোট বাক
সঠিক উত্তর: Option C

ডিওডেনাম পাকস্থলীর পাইলোরাস অংশে যুক্ত হয়।

108.
অন্ত্র থেকে কোনটির মাধ্যমে গ্লুকোজ যকৃতে প্রবেশ করে?
  • A রেনাল পোর্টাল শিরা
  • B অ্যাওটা
  • C হেপাটিক শিরা
  • D হেপাটিক পোর্টাল শিরা
সঠিক উত্তর: Option D

অন্ত্র থেকে শোষিত গ্লুকোজ হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে যায়।

109.
ক্ষুদ্রান্ত্রে খাদ্যের কী পরিমাণ শোষণ ঘটে?
  • A 10.00%
  • B 90.00%
  • C 30.00%
  • D 95.50%
সঠিক উত্তর: Option B

ক্ষুদ্রান্ত্রে প্রায় ৯০% খাদ্য শোষিত হয়।

110.
পিত্তের বর্ণ কীরূপ?
  • A লাল
  • B নীল
  • C সবুজাভ হলদে
  • D হলুদ
সঠিক উত্তর: Option C

পিত্তরসের রং সবুজাভ হলদে।

111.
কোন চক্রের মাধ্যমে ইউরিয়া সৃষ্টি হয়?
  • A অরনিথিন
  • B ইউরিয়েজ
  • C ভ্যাটার
  • D কোরি
সঠিক উত্তর: Option A

অরনিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়।

112.
নিচের কোনটি যকৃতের কাজ নয়?
  • A প্রোটিন মেটাবলিজম
  • B পিত্তরস জমা রাখা
  • C গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ
  • D কোলেস্টেরল সংশ্লেষণ
সঠিক উত্তর: Option B

পিত্তরস জমা রাখার কাজ পিত্তথলির, যকৃতের নয়।

113.
বৃহদন্ত্রেও পায়ু সংলগ্ন থলি আকৃতির অংশকে কী বলে?
  • A মলাশয়
  • B কোলন
  • C সিকাম
  • D পিত্তাশয়
সঠিক উত্তর: Option A

বৃহদন্ত্রের শেষাংশের থলির মতো অংশকে মলাশয় বলে।

114.
এন্টেরোকাইনেজ কোথায় থাকে?
  • A অগ্ন্যাশয় রসে
  • B পিত্তরসে
  • C আন্ত্রিক রসে
  • D গ্যাস্ট্রিক রসে
সঠিক উত্তর: Option C

এন্টেরোকাইনেজ আন্ত্রিক রসে থাকে এবং ট্রিপসিন সক্রিয় করে।

115.
পাকস্থলির প্রাচীরের কোন স্তর থেকে HCl নিঃসৃত হয়?
  • A প্যারাইটাল স্তর
  • B আর্জেন্টাফিন কোষ
  • C চিফ কোষ
  • D মিউকাস কোষ
সঠিক উত্তর: Option A

প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয়।

116.
লাইপোজেনেসিস কোথায় ঘটে?
  • A যকৃতে
  • B পাকস্থলিতে
  • C অগ্ন্যাশয়ে
  • D ক্ষুদ্রান্ত্রে
সঠিক উত্তর: Option A

লাইপোজেনেসিস প্রধানত যকৃতে সংঘটিত হয়।

117.
ক্ষুদ্রান্ত্রের ভিলাসের অভ্যন্তরে অবস্থিত কোন নালিকাটি লিপিড বা চর্বি শোষণে সরাসরি অংশ নেয়?
  • A ধমনি
  • B শিরা
  • C ল্যাকটিয়াল
  • D রক্ত জালক
সঠিক উত্তর: Option C

ল্যাকটিয়াল চর্বি শোষণে সরাসরি অংশগ্রহণ করে।

118.
Rubeola virus এর জন্য সৃষ্ট রোগ কোনটি?
  • A জলাতঙ্ক
  • B জলবসন্ত
  • C হাম
  • D হার্পিস
সঠিক উত্তর: Option C

Rubeola virus দ্বারা হাম রোগ সৃষ্টি হয়।

119.
স্নায়ুতন্ত্রের Kuru রোগের জন্য দায়ী কোনটি?
  • A ভিরিওন
  • B ভিরয়েড
  • C নিউক্লিওক্যাপসিড
  • D প্রিয়নস
সঠিক উত্তর: Option D

Kuru রোগের জন্য প্রিয়ন দায়ী।

120.
গোলাকার ব্যাকটেরিয়াকে কী বলে?
  • A ব্যাসিলাস
  • B দণ্ডাকার
  • C কক্কাস
  • D কোনটিই নয়
সঠিক উত্তর: Option C

গোলাকার ব্যাকটেরিয়াকে Coccus বা কক্কাস বলা হয়।